সিপিএলে প্রথম ম্যাচেই বল হাতে সাকিবের বাজিমাত
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯
ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজটা যেখানে শেষ করেছিলেন, দূর দেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সেখান থেকেই যেন শুরু করলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শেষদিকে খেলতে গিয়ে, প্রথম ম্যাচেই বল হাতে নিজের জাত চেনালেন সাকিব।
রোববার বাংলাদেশ সময় ভোর ৬.০০টায় নিজেদের অষ্টম ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলতে নেমেছে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্ট। প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে জয় পেতেই হবে বার্বাডোজকে। এমন ম্যাচে বল হাতে নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১৪ রান খরচায় ১ উইকেট নিয়েছেন সাকিব, করেছেন একটি মেইডেন ওভারও।
বিশ্বসেরা অলরাউন্ডারের এমন বোলিং পারফরম্যান্সের পর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি করতে পারেনি সেন্ট কিটস। ম্যাচ জয়ের জন্য সাকিবের বার্বাডোজকে করতে হবে ১৫০ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ৭২ রান করেছে বার্বাডোজ। শেষের ১০ ওভারে করতে হবে আরও ৭৮ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৮ বলে ২৭ রান করে অপরাজিত রয়েছেন সাকিব।
বার্বাডোজের মাঠে খেলতে এসে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সেন্ট কিটস। ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারটিই সাকিবের হাতে তুলে দেন বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডার। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে ইনিংসের শুরুর ওভারে মেইডেন দিয়ে এবারের সিপিএলে নিজের পথচলা শুরু করেন সাকিব।
পরে তৃতীয় ওভারে সাকিব খরচ করেন ৪ রান, এ দুই ওভার করিয়ে পরের জন্য তার ওভার রেখে দেন হোল্ডার। সেন্ট কিটসের মোহাম্মদ হাফিজ (১৩), এভিন লুইস (১৯) কিছু করতে না পারলেও শামার ব্রুকস চেপে বসেন স্বাগতিক বোলারদের ওপর। খেলেন ৩৩ বলে ৫৩ রানের এক ইনিংস।
মাঝে সাকিবকে নবম ওভারে ডাকেন হোল্ডার। সে ওভারে আসে ৬ রান। তিন ওভার শেষে সাকিবের বোলিং ফিগার দাঁড়ায় ৩-১-১০-০। শুরু থেকেই দারুণ বোলিং করলেও উইকেটের দেখা মিলছিল না কিছুতেই। নিজের চতুর্থ ওভার করতে আসেন ইনিংসের ১৭তম ওভারে।
স্লগে বোলিং করতে এসে নিজের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন কার্লোস ব্রাথওয়েটকে। পরে ওভার থেকে খরচ করেন আরও ৪ রান। সবমিলিয়ে নিজের ৪ ওভারে কোনো বাউন্ডারি হজম না করে এক মেইডেনের সহায়তায় মাত্র ১৪ রান খরচায় ১ উইকেট নেন সাকিব।
শেষদিকে ফ্যাবিয়ান অ্যালেন ১৩ বলে ২০ ও কিরন কটয় ১০ বলে ১৩ রান করে দলীয় সংগ্রহটাকে ১৪৯ রান পর্যন্ত নিয়ে যান। বার্বাডোজের পক্ষে ২টি করে উইকেট নেন হেইডেন ওয়ালশ ও হ্যারি গার্নি।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
