পুুলিশের সর্তক বার্তা
সিটিতে গাড়ি চুরি বেড়েছে
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩
আজকাল রিপোর্ট
নিউইয়র্ক সিটিতে গাড়ি চুরির ঘটনা মারাত্মকভাবে বেড়ে গেছে। ব্রংকস, ব্রুকলিন ও কুইন্সে এ হার সবচেয়ে বেশি। দিনে দুপুরে পার্ক করা গাড়ি খোয়া যাচ্ছে। গাড়ি স্টার্ট দেওয়া থাকলে তো কথাই নেই। ড্রাইভার হয়ত গাড়ির ইঞ্জিন অন রাখা অবস্থায় পার্ক করে দোকানে চা বা কফি কিনছেন কিংবা গাড়ি অন রেখেই রেষ্টুরেন্টের রেস্টরুমে গেছেন, মিনিটের মধ্যেই ফিরে এসে দেখছেন তার গাড়িটি নেই।
এমনি কয়েকটি ঘটনা ঘটেছে বাংলাদেশি অধ্যুষিত ব্রংকসের পার্কচেষ্টার ও কুইন্সের জ্যামাইকা এলাকায়। অনেকে গ্যাস স্টেশনে গ্যাস কিনে গাড়ি স্টার্ট রাখা অবস্থায়ই চা বা কফি কিনতে মিনি স্টোরে ঢোকেন। ফিরে এসে দেখেন গাড়ি নেই। রাস্তায় গাড়ি পার্ক করে বাসায় গেলেও নিস্তার নেই। রাতে চোরেরা আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে গাড়ি ওপেন করে। বিভিন্ন কৌশলে স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে পালায়। এমনি ঘটনা ঘটেছে গত বছর বাংলাদেশি সাংবাদিক শামীম আহমেদের ক্ষেত্রে। রাস্তার পাশে গাড়ি পার্ক করে তিনি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে দেখেন তার গাড়িটি আর নেই।
অনলাইনে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেকেই গাড়ি কেনেন। গাড়ি চুরির এটি আর একটি কৌশল। বিক্রেতার সাথে আলাপ করে গাড়ি কেনার নাম করে এসে তারি গাড়ি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এমনি একটি ঘটনা ঘটেছে গত ২৭ জানুয়ারি শুক্রবার এস্টোরিয়ায়। এদিন সন্ধ্যায় ২৭ বছর বয়সী এক যুবক গাড়ি নিয়ে আসেন এস্টোরিয়ার নিউটাউন রোড ও ৪১ স্ট্রিট এলাকায়। ক্রেতা সেজে ২ জন ছিনতাইকারি ছুরির মুখে গাড়ি নিয়ে নিমেষেই উধাও হয়ে যায়। পরে অবশ্য স্টোলেন গাড়িটি উডহাভেনের ফরেস্ট পার্কওয়ে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে গাড়ি বিক্রির জন্য ছিনতাইকারিদের সাথে পরিচয় হয়েছিল এই বিক্রেতার।
এক পরিসংখ্যানে বলা হয়েছে, সিটিতে গাড়ি চুরির হার মারাত্মকভাবে বেড়েছে। গত ১০ বছরে সিটিতে গাড়ি চুরির রিপোর্ট হয়েছে ২ লাখ ৩৬ হাজার। যা কিনা ২০১২ সালের তুলনায় প্রায় শতকরা ৫২ ভাগ বেশি। নিউইয়র্ক পোষ্ট রিপোর্ট করেছে, গাড়ি চুরির হার এখন আকাশচুম্বি। গত বছরের তুলনায় তা শতকরা ৯৩ ভাগ বেশি। ২০২২ সালের প্রথম ৩০দিনে সিটিতে গাড়ি চুরি হয়েছিল ১ হাজার ১ শত ৫১টি। এর আগের বছর জানুয়ারিতে গাড়ি চুরি হয়েছিল ৫৯৮টি।
সিটির আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে গাড়ির মালিকদের সর্তক করা হয়েছে। বলা হয়েছে, গাড়ি অন রেখে অন্য কোথাও যাবেন না। গাড়ি প্রোপারলি পার্ক ও বন্ধ করে বের হবেন। অনলাইনে গাড়ি কেনাবেচায় সতর্ক থাকুন। নিরাপদ স্থানে গাড়ি পার্ক করুন।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
