সাড়ম্বরে সম্পন্ন হলো সোসাইটির শপথ অনুষ্ঠান
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২
আজকাল রিপোর্ট
ব্যাপক আড়ম্বরে গত ৩১ অক্টোবর উডসাইডের গুলশাস টেরেসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান।
তিন পর্বে বিভক্ত এ অনুষ্ঠানে প্রথমে ছিল শপথ গ্রহণ, পরে আলোচনা ও সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নিউইয়র্ক ষ্টেটের আসেম্বেলী সদস্য জেনিফার রাজকুমারের পক্ষ থেকে নবনির্বাচিত কর্মকর্তাদের সাইটেশন প্রদান করা হয়।
পবিত্র কোরান থেকে তেলওয়াত, দোয়া ও মোনাজাত এবং গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও পেশ ইমাম মওলানা মির্জা আবু জাফর বেগ মোনাজাত পরিচালনা করেন। এরপর দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশ করা হয়।
শপথ গ্রহণ পর্বে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি ছাড়াও বক্তব্য দেন শিকাগোতে বাংলাদেশের অনারারী কনসাল মনির চৌধুরী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম.আজিজ, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. জামাল আহমেদ জনি, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী এবং অভিষেক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী। এ পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার। নব-নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম.আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিষেক কমিটির সদস্য সচিব সারোয়ার খান বাবু।
প্রথম পর্বে নব নির্বাচিত কোষাধ্যক্ষ নওশেদ হোসেনের কাছে সোসাইটির হিসাব-নিকাশ বুঝিয়ে দেন বিদায়ী কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী। এর পর সোসাইটির নব নির্বাচিত সভাপতি আব্দুর রব মিয়ার কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার।
নব নির্বাচিত সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য দেন ডেমক্র্যাট লিডার এটর্নী মঈন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, শাহ নেওয়াজ, সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ ও মুজিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও আতাউর রহমান সেলিম।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, চন্দ্রা রায় ও অন্যান্য শিল্পী । এ পর্ব পরিচালনা করেন মনিকা রায় চৌধুরী ও ডা.শাহনাজ লিপি।
অভিষেক উপলক্ষে বিদায়ী সাহিত্য সম্পাদক নাসির হোসেনের সম্পাদনায় ‘নবজাগরণ’ একটি স্মরণিকা প্রকাশ করা হয়। ব্যবস্থাপনায় সোসাইটির প্রচার-প্রকাশনা সম্পাদক রিজু মোহাম্মদ। স্মরণিকাটি উৎসর্গ করা হয়েছে করোনায় মৃত্যুবরণকারী বিদায়ী কমিটি সভাপতি কামাল আহমেদ,সহ-সভাপতি আবুল খায়ের ও কার্যকরী কমিটির সদস্য আজাদ বাকিরের উদ্দেশ্যে।
নতুন কমিটিতে যারা অভিষিক্ত হলেন তারা হচ্ছেন, সভাপতি আব্দুর রব মিয়া, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক আমিনুল চৌধুরী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার ভূইয়া, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত।
অনুষ্ঠানে অতিথি সমাগম ঘটে আসন সংখ্যার চেয়ে অনেক বেশী। স্থান সংকুলান না হওযায় অনেককে দাঁড়িয়ে থাকতে হয়। অনুষ্ঠানে অব্যবস্থাপনা নিয়েও উপস্থিত অনেককে অভিযোগ করতে দেখা যায়।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
