সারাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
প্রকাশিত: ৫ জুন ২০১৯
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর দেশের মুসলিম সম্প্রদায় তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে।
আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় রাজধানী ঢাকাসহ দেশের ধর্মপ্রাণ লাখো কোটি মানুষ ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে আজ ঈদের নামাজ আদায় করবেন।
প্রতিবারের মতো এবারো ঈদুল ফিতরের প্রধান জামাত শুরু হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ বুধবার সকালে ঈদের এ প্রধান জামাতে অংশ নেবেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল আটটায় ঈদের একটিমাত্র জামাত অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা অংশ নেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান গেট সংলগ্ন মাঠ এবং শহীদুল্লাহ হলের প্রধান গেট সংলগ্ন মাঠে সকাল ৮টায়, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় ঢাবি খেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে ওই জামাত বুয়েট কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে সকাল আটটায়।
মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ কাঁটাবনে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি পৌনে ৮টায় এবং তৃতীয়টি হবে সকাল সাড়ে ৮টায়।
সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদে সকাল ৮টায়, নয়াপল্টন জামে মসজিদে (২৬ নয়াপল্টন) সকাল ৮টায়, ইসলামবাগ ঈদগাহ ময়দান (প্রথম জামাত) ও হাজারীবাগ পার্ক মাঠে সকাল ৭টায় ঈদ জামাত হবে।
সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় মসজিদ সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত হবে। শনিরআখড়া পলাশপুর বায়তুর রহমত জামে মসজিদ (প্রথম জামাত), মানিকনগর পুকুরপাড় জামে মসজিদ, দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি রসূলবাগ জামে মসজিদ, মিরপুর-১১ নম্বর সেকশনের মসজিদে বায়তুল ফালাহ, মিরপুর-১২ নম্বর সেকশনের হারুন মোল্লা ঈদগাহ পার্ক ও খেলার মাঠ। উত্তর-পূর্ব মুগদা মদীনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, হাজারীবাগ ভাগলপুর শাহমস্তান জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল পৌনে ৮টায়।
গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দানে প্রথম জামাত হবে সকাল ৮টায়। এছাড়া বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ (প্রথম জামাত), লালবাগ শাহী মসজিদ, ধূপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব ময়দান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ, দক্ষিণ যাত্রাবাড়ী মসজিদে নূর ও খানকায়ে মোহাম্মদীয়া (প্রথম জামাত) সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামবাগ ঈদগাহ ময়দান (দ্বিতীয় জামাত), নয়াপল্টন জামে মসজিদ, টিকাটুলির ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, মিরপুর ৯ নম্বর ওয়ার্ড শহীদ বুদ্ধিজীবী ঈদগাহ মাঠ, মোহাম্মদপুর বায়তুল ফালাহ জামে মসজিদ, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠ (প্রথম জামাত) সকাল ৮টায় ঈদ উল ফিতরের নামাজ হবে।
নগরীর হাজারীবাগ পার্ক মাঠ (দ্বিতীয় জামাত), খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদ, উত্তরা ৫ নম্বর সেক্টর সংলগ্ন ইসলামিক এডুকেশন সোসাইটি মসজিদেও একই সময় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
