সাবওয়েতে ন্যাশনাল গার্ড মোতায়েন
প্রকাশিত: ৯ মার্চ ২০২৪
নিউইয়র্কে অপরাধ দমনে নতুন আইন হচ্ছে
ক্রমেই অবনতি ঘটতে থাকা নিউইয়র্ক সিটির সাবওয়ের আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যাশনাল গার্ড নিয়োগ দিলেন গভর্নর ক্যাথি হোকুল। গত বুধবারই তাদের বিশ্বের বৃহত্তম এই সাবওয়ে সিস্টেমে মোতায়েন করা হয়েছে। সাবওয়ের ভেতরে হত্যাকান্ড, গোলাগুলি ও সাধারণ যাত্রীদের ওপর হামলার সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক স্টেট এ পদক্ষেপ নিল।
উল্লেখ্য, এমটিএ পুলিশ ও সিটির ২ হাজার অতিরিক্ত পুলিশ অফিসার সাবওয়ে সিস্টেমে নিয়োগ করেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। ফেব্রুয়ারিতে ব্রংকসে ৪ ট্রেন লাইনের একটি প্লাটফর্মে প্রকাশ্য দিবালোকে দুই দলের মধ্যে বন্দুক যুদ্ধ হয়েছে। এতে ২ জন প্লাটফর্মেই মারা যায়। এসব কারণে যাত্রীরা দিনদিন বাস ও ট্রেন ভ্রমণে বিমুখ হয়ে পড়ছে। এক তথ্যে বলা হয়েছে, সাবওয়েগুলোর শতকরা ২৫ ভাগ দখল করে রাখে হোমলেসরা। যাত্রীরা বাস ট্রেনে উঠে অস্বস্তিকর অবস্থায় পড়েন। এমনই পরিস্থিতিতে গভর্নর সাবওয়েতে ৭৫০ জন ন্যাশনাল গার্ড ও ২৫০ জন স্টেট পুলিশ নিয়োগের নির্দেশ দিলেন। তারা প্রয়োজনে স্টেশনগুলোতে যাত্রীদের ব্যাগ তল্লাশিও করতে পারবে।
গত বুধবার গভর্নর সাংবাদিকদের বলেন, যাত্রীরা কাজে যাবেন বা আত্মীয়স্বজন কিংবা ডাক্তারের কাছে যাবেন, কিন্তু ট্রেনে ওঠার পর যদি তাদের মনে হয় পাশে বসা যাত্রীর কাছে অস্ত্র রয়েছে এবং তিনি যে কোন সময় অঘটনের শিকার হতে পারেন, তাহলে এমন দুঃসহ চিন্তা নিয়ে মানুষ সাবওয়েতে উঠতে চাইবে না। সাবওয়েতে শঙ্কামুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। গভর্নর বলেন, সম্প্রতি সাবওয়ের ভেতর যেভাবে সাধারণ মানুষের রক্ত ঝরেছে তা আর বরদাস্ত করা হবে না। এইতো সেদিন ৬৪ বছর বয়স্ক একজন নিউইয়র্কারকে পেন স্টেশনে ট্রাকের ভেতর ধাক্কা মেরে ফেলে দেয়া হলো। ২৭ বছর বয়সের একজনকে ম্যানহাটানে এ ট্রেনের ভেতর চাকু দিয়ে আঘাত করা হলো। ২৯ বছর বয়স্ক ট্রেন কন্ডাক্টরের ঘাড়ে চাকু মারা হলো। সাবওয়ের ভেতর ভয় ও রক্ত ঝরার পরিবেশ বন্ধ করতে যা প্রয়োজন তা করা হবে। গভর্নর বলেন, আমি একটি আইন প্রণয়ন করার উদ্যোগ নিচ্ছি যাতে ক্রিমিনালদের সাবওয়ের ওঠা নিষিদ্ধ করা হবে। একই সাথে ডিডব্লিউআই নেয়ায় অভিযুক্ত ড্রাইভাররা আর হুইলে বসতে পারবে না। নতুন এই আইন অনুসারে কেউ সাবওয়েতে অপরাধ করলে তাকে তিন বছরের জন্য সাবওয়েতে নিষিদ্ধ করা হবে। সে কোনভাবেই আর ট্রেন স্টেশনে ঢুকতে পারবে না।
এমটিএ সিইও জানো লাইবার বলেছেন, ২০২৩ সালে সাবওয়ের কর্মচারিদের ওপর হামলার অপরাধে ৩৮ জন গ্রেফতার হয়েছিল। তদন্ত করে দেখা যায়, তারা এ ধরনের অপরাধের জন্য ৬০০ বার গ্রেফতার হয়েছিল। তিনি বলেন, অপরাধীর সংখ্যা খুবই কম। মুষ্টিমেয় কিছু অপরাধীই ঘুরেফিরে বারবার অপরাধ করে থাকে। তাদের নিয়ন্ত্রণ করতে পারলেই অপরাধ কমে আসবে। আধুনিক টেকনোলোজি ব্যবহার করে সাবওয়ে ক্রিমিনালদের দূরে রাখা সম্ভব। আমরা তা প্রয়োগের উদ্যোগ নিচ্ছি।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
