মঙ্গলবার   ২৬ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩   ০৯ জ্বিলহজ্জ ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১৭৪

সাধ্যের বাইরে উপহার কেনা নয়

লাইফস্টাইল ডেস্ক:

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯  

উপহার দেওয়া সামাজিকতারই অংশ। যেকোনো উৎসবে, যেকোনো আয়োজনে উপহার কেনা হয়। অনেক সময় নিজের অবস্থান বোঝাতে প্রতিযোগিতায় নেমে যান অনেকেই। সাধ্যের বাইরে গিয়েও কেনেন দামি উপহার, যার চাপ সইতে হয় পরে। উপহারে আন্তরিকতা ও ভালোবাসার প্রকাশটাই আসল।

ঈদের এখনো মাসখানেক বাকি। পরে ঝামেলা এড়াতে এখনই শুরু হয়ে গেছে কেনাকাটা। এই ঈদে পরিবার, আত্মীয় ও কাছের মানুষের জন্য উপহার কেনার চল আছে। আবার বিয়ে, জন্মদিনসহ নানা উৎসবে উপহার দেওয়া তো হয়ই। তবে আমাদের দেশে বিষয়টা একধরনের সামাজিক বাধ্যবাধকতা বলা চলে। যিনি আমন্ত্রিত তিনি ভাবেন, মানসম্মত উপহার ছাড়া সেখানে যাওয়া যাবে না। ভালো কিছু না নিলে আত্মীয়স্বজনের কাছে মুখ থাকবে না। আবার যাঁরা আমন্ত্রণ দিলেন, তাঁরাও আশা করেন অতিথি ভরা হাতেই আসবেন। এই দুই চাপ ও প্রত্যাশায় অনেক সময়ই আয় বুঝে আর ব্যয়টা করতে পারেন না উপহারদাতা। প্রত্যাশার চাপটাই হয়তো নিয়ে নেন। পরে নিজেই পড়েন চাপে।

সুমা আর রাতুলের (ছদ্মনাম) টোনাটুনির সংসার। রাতুলের আয়ে ভালোই চলে যায় দুজনের। তবে এই সুখের সংসারে টানাপোড়েন শুরু হয় সুমার খালাতো বোনের বিয়েকে কেন্দ্র করে। সুমার ইচ্ছে, বোনকে সোনার হার ও দুল কিনে দেওয়ার। না হলে বাপের বাড়িতে তাঁর মান থাকবে না। তিনি নিজেই ভেবে নেন স্বামীর যেমন চাকরিতে অনেক মান-সম্মান, তেমনি বেতনও ঢের বেশি। অথচ রাতুলের সে সংগতি নেই। আবার বউকে বোঝাতেও পারেন না তিনি। শেষে সংসারে শান্তি ধরে রাখতে ধারদেনা করেই উপহার কেনেন। এর জেরে বেশ কিছুদিন হাত চেপে চলতে হয় রাতুলকে।

উপহার এখন যেন নতুন রূপ নিয়েছে। আজকাল অনেক পরিবারেই উপহার হিসেবে টাকা দিয়ে দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে টাকার পরিমাণটা হয় সামর্থ্যের বাইরে। রায়হান রশিদ (ছদ্মনাম) শিক্ষকতা করে বেতন পান হাজার তিরিশেক। কোনোমতে টানাটানি করে তিনজনের সংসার চালান তিনি। বাড়িতেও টাকা পাঠাতে হয়। এর মধ্যে ভাইয়ের বিয়েতে তাঁকে দিতে হলো এক লাখ টাকা। জাঁকজমক করে অনুষ্ঠান করতে এই উপহার তাঁর বাবাই দাবি করেন তাঁর কাছে।

মানুষ খুশি হয়ে, ভালোবেসে যদি কাউকে কিছু দেয়, সেটা হয় উপহার। কিন্তু উপহার যখন দায়ে পড়ে দিতে হয়, তখন খুশি উবে যায়, ভর করে রাজ্যের বিরক্তি। মান রক্ষা করতে সামর্থ্যের বাইরে গিয়ে বাজেট করলে সেই বাড়তি বোঝা তো উপহারদাতাকেই বহন করতে হয়। আবার অনেক সময় দেখা যায়, আমন্ত্রণকারী আশা করেন দামি উপহার পাওয়ার। আর এই প্রত্যাশার চাপ পড়ে অতিথির ওপরই। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রাজিন সালেহ বলেন, ‘প্রতি মাসেই কোনো না কোনো অনুষ্ঠান থাকে। উপহারের ওপর নিজের নাম লেখা থাকে আবার অনুষ্ঠানেও আলাদা টেবিল রাখা হয় উপহার নেওয়ার জন্য। অনেক বাড়িতেই অনুষ্ঠান শেষে সবাই মিলে উপহার খোলেন। কার সামর্থ্য কেমন আর কে কী দিল?—এ নিয়ে চলে আলোচনা–সমালোচনা। উপহার কেনার সময় এগুলোই মাথায় ঘুরপাক খায়। বড় অঙ্কের বাজেট ধরেই উপহার কিনি। পরে এর চাপ গিয়ে পড়ে মাসের বাসাভাড়া, ছেলেমেয়েদের পড়াশোনার ব্যয়ে। কষ্ট হলেও সামাজিকতা রক্ষা করতে হয়। উপায় কী?’

তবে এর ব্যতিক্রম যে হয় না, তা নয়। অনেকেই অনুষ্ঠানের দাওয়াতপত্রে উপহার না আনার কথা নির্দিষ্ট করে দেন। এর কারণ হিসেবে তাঁরা বলেন, অতিথিকে কেবল আপ্যায়িতই করতে চাই।

সাধ্যের মধ্যেই দেওয়া যায় উপহার, প্রতিযোগিতায় নেমে চাপ নেওয়ার কি দরকার!
সাধ্যের মধ্যেই দেওয়া যায় উপহার, প্রতিযোগিতায় নেমে চাপ নেওয়ার কি দরকার!
দোয়া-আশীর্বাদের বদলে উপহার এখন অনেকটা ব্যবসায় পরিণত হয়েছে। অনেকেই হিসাব করেন খরচ কত হলো আর উপহার উঠল কত টাকার। অনেকেই আবার অনুষ্ঠানের খাবারের তালিকা জানিয়ে দেন। যেন বুঝেশুনে উপহার নিয়ে আসেন অতিথি। অনেক পরিবারে তালিকা করে বলে দেওয়া হয় কাকে কী দিতে হবে। সামর্থ্য না থাকলেও আপত্তি করার উপায় থাকে না উপহারদাতার। আবার দামি উপহার দেওয়ার সামর্থ্য নেই, তাই অনুষ্ঠানেই যান না অনেকে। একজন জানালেন, বন্ধুর বোনের বিয়েতে ‘গ্লাস সেট’ উপহার দিয়েছিলেন তিনি। পরে তাঁর এক অনুষ্ঠানে ওই বন্ধু ওই ‘গ্লাস সেট’ নিয়েই হাজির হন। এমনকি উপহারের ওপর লেখা নামটাও ঠিকমতো কাটেননি তিনি। সামাজিক বিকলাঙ্গ পরিস্থিতির কারণে মনের মধ্যে এই জটিল সমীক্ষার তৈরি হয় বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন বলেন, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণি আর্থিক সংকটে সাংস্কৃতিক অবস্থান তৈরি করতে পারেনি। অনেক ক্ষেত্রেই তারা মননশীল জগৎ নিয়ে ভাবে না। প্রদর্শন করার বিষয়টি পেয়ে বসে। যাঁরা উপহার নিচ্ছেন, যাঁরা দিচ্ছেন, দুই পক্ষের মধ্যেই একটা প্রদর্শন করার মনোভাব দেখা যায়। একটা অসুস্থ সামাজিক পরিমণ্ডলে অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ হয়।

উপহার তখনই কাউকে দেওয়া হয়, যখন ওই সম্পর্কের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব, আত্মার মিল থাকে। দায়ে পড়ে বা বাধ্য হয়ে কিছু দেওয়া হলে তা আর উপহার থাকে না। সবার আগে ঠিক করে নিতে হবে কত টাকার মধ্যে উপহারটি কিনতে চাচ্ছেন। তা কি আপনি আপনার সাধ্যের মধ্যে? এই খুঁটিনাটি বিষয়গুলো উপহার কেনার আগে হিসাব করে বাজেট এবং উপহার দুটিরই সমন্বয় করতে হবে।

মুহাম্মদ মিজানউদ্দিন বলেন, সবাই সবার সামর্থ্য বুঝে উপহার দেবেন। কার জন্য কোন ধরনের জিনিস উপযোগী, সেটা ভেবে দেওয়া যায়। নতুন সংসারের জন্য এক রকম, জন্মদিনে এক রকম, শিশুর জন্য এক রকম। তবে পুরো বিষয়টিই থাকবে সহনশীল পর্যায়ে। ভালোবেসে, কারও মঙ্গল চেয়ে যা দেওয়া হয় তা–ই উপহার, এটাই এর সংজ্ঞা। সামাজিক দৈন্য পেছনে ফেলে নিজের আয় বুঝেই উপহার দিতে হয়।
 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল