সাকিবকে জীবন্ত কিংবদন্তি ঘোষণা মাইক হাসির
প্রকাশিত: ২৬ জুন ২০১৯
এ বিশ্বকাপে প্রশ্ন উঠেছে, সাকিব আল হাসান কি বিশ্বসেরা কিংবদন্তী অলরাউন্ডারদের তালিকায় ঢুকে গেছেন?
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসির উত্তর- অবশ্যই।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে হাসি বলেছেন, সাকিব আল হাসান এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় চলে এসেছেন। এ বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
কেউ অস্বীকার বা দ্বিমত করতে পারবে না যে এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব।
সাকিব আল হাসানকে খানিকটা অবমূল্যায়ন করা হয়েছে অনেক সময়, কিন্তু এ বিশ্বকাপে সে ধারণা বদলে দিয়েছেন তিনি নিজেই।
একই বিশ্বকাপে ৪০০ রান ও ১০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সাকিব কি সবসময়ই সেরাদের তালিকায় ছিলেন নাকি এটা শুধু এই বিশ্বকাপ বিবেচনায়?
মুরলি কার্তিক, ভারতের সাবেক ক্রিকেটার বলেন, সাকিব শুধু যে এ বিশ্বকাপ বিবেচনায় সেরাদের তালিকায় তা নয়, সাকিব বরাবরই এক বা দুই নম্বরে আছেন অলরাউন্ডারদের তালিকায়।
তিন ফরম্যাটেই এভাবে টানা এক বা দুইয়ে থাকা কঠিন, ক্যারিয়ার শেষে সেরা অলরাউন্ডারদের তালিকাতেই তার নাম থাকবে এটা নিশ্চিত।
টুইটারে কে কী বলছেন
ভিভিএস লাকশমান তার টুইটারে লিখেছেন, সাকিব যেভাবে কাজ করেন সেটা আমি ভালোবাসি, এতো পাওয়ার পরেও বিনয়ী ও ভদ্র একজন ক্রিকেটার।
লাকশমান তার টুইটে সাকিবকে রোল মডেল আখ্যা দিয়েছেন।
লাকশমানের এ টুইট রিটুইট করে সহমত জ্ঞাপন করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
সাকিবের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দল সানরাইজার্স হায়দরাবাদও শুভ কামনা জানিয়েছেন সাকিবকে।
সাকিবের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের সতীর্থ মনোজ তিওয়ারি তাকে বাংলাদেশের পিলার উপাধি দেন।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সাকিবের অবদান অস্বাভাবিক ভালো। তিওয়ারি মজা করে লেখেন, ভারত ছাড়া অন্য দলের বিপক্ষে বড় রেকর্ড গড়ো।
ক্রিকেট বিশ্লেষক ও লেখক বোরিয়া মজুমদার তার টুইটারে লেখেন, সাকিব আল হাসান এ টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার।
কী করেছেন সাকিব, যে এতো আলোচনা….
এ বিশ্বকাপে রান সংগ্রাহকদের তালিকায় এখনো পর্যন্ত এক নম্বরে আছেন সাকিব আল হাসান।
বিশ্বকাপের সেরা বোলিং ফিগারও সাকিবের।
আফগানিস্তানের বিপক্ষে ১০ ওভারে এক মেইডেনসহ ২৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব।
মোট উইকেট সংখ্যা ১০।
বোলারদের তালিকাতেও সেরা দশে আছেন সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৫১ রান তুলেছেন, নিয়েছেন পাঁচ উইকেট।
বিশ্বকাপে এ রেকর্ড আছে কেবল ভারতের যুবরাজ সিংয়ের।
এ বিশ্বকাপে ১০০ রান করেছেন দুবার এবং পাঁচ উইকেট নিয়েছেন।
বিশ্বকাপে এ রেকর্ড আছে কেবল ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের ও ২০১১ বিশ্বকাপে খেলা যুবরাজ সিংয়ের।
বিশ্বকাপের সেরা অল-রাউন্ড পারফরম্যান্স ধরা হয় ১৯৯৯ সালে ল্যান্স ক্লুজনারের ২৮১ রান ও ১৭ উইকেট এবং ২০১১ সালে যুবরাজ সিংয়ের ৩৬২ রান ও ১৫ উইকেট।
সাকিব এরই মধ্যে ছাড়িয়ে গিয়েছেন সবাইকে।
বাংলাদেশের হয়ে বিশ্বকাপে পাঁচ উইকেট নেয়া একমাত্র বোলার সাকিব আল হাসান।
বিশ্ব ক্রিকেটে বিশ্বকাপে ১০০০ রান ও ৩০ উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
