সাকিব-রাসেলের ব্যাটে সিলেটকে উড়িয়ে দিল ঢাকা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯
ধ্বংসস্তূপ থেকে সিলেট সিক্সার্সকে টেনে তুলেছিলেন ডেভিড ওয়ার্নার। ঝড়ো ফিফটি করে দলকে এনে দিয়েছিলেন ফাইটিং স্কোর। তবে সাকিব আল হাসান ও আন্দ্রে রাসেলের বিধ্বংসী ইনিংসে ম্লান হয়ে গেল সিলেট অধিনায়কের ইনিংস। হার না মানা সাকিব ৬১ ও রাসেল ৪০ রান করে ৬ উইকেটে ঢাকা ডায়নামাইটসকে জেতালেন। দুর্দান্ত এ জয়ে জয়ের ধারায় ফিরলেন ডায়নামাইটসরা।
জবাব দিতে নেমে শুরুটা শুভ হয়নি ঢাকার। সূচনালগ্নেই মোহাম্মদ ইরফানের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মিজানুর রহমান। প্রাথমিক ঝটকা কাটিয়ে ওঠার আগেই তাসকিন আহমেদের শিকার বনেন সুনিল নারাইন। ১০ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান করে থামেন তিনি। পরক্ষণেই রনি তালুকদারকে সন্দীপ লামিচানে ফিরিয়ে দিলে চাপে পড়ে ঢাকা।
৩৭ রানে টপঅর্ডারের ৩ উইকেট খুইয়ে চাপে পড়েছিল ঢাকা। পরে দারউইশ রাসুলিকে নিয়ে সেই চাপ কাটিয়ে ওঠেন সাকিব আল হাসান। প্রথমে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলেন দুজনে। ক্রিজে সেট হয়ে ছোটাতে থাকেন স্ট্রোকের ফুলঝুরি। তাতে জয়ের পথে এগিয়ে যান ডায়নামাইটসরা। ইতিমধ্যে ঝড়ো ফিফটি তুলে নেন সাকিব।
তবে অধিনায়কের সঙ্গে বন্ধনটা অটুট রাখতে পারেননি রাসুলি। ইরফানের বলে সাব্বিরের দুর্দান্ত ক্যাচে ফেরেন তিনি। ব্যক্তিগত ১৯ রানে এ আফগান তুর্কি ফিরলে ভাঙে ৭৫ রানের জুটি। ঢাকার জয় তখন হাতছোঁয়া দূরত্বে। বাকি কাজটুকু সারেন আন্দ্রে রাসেল। ক্রিজে নেমেই রূদ্রমূর্তি ধারণ করেন তিনি। ব্যাটকে তলোয়ার বানিয়ে তাসকিন-আল অামিন-ইরফানদের কচুকাটা করেন ক্যারিবীয় হিটার। শেষ পর্যন্ত ১৮ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রাজধানীর দলটি।
একদিন বিরতির পর ফের মাঠে গড়িয়েছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ওয়ার্নার। শুরুটাও হয় আশা জাগানিয়া। ওপেনিং জুটিতে ৩৮ রান তোলেন লিটন দাস ও সাব্বির রহমান। দলীয় এ রানেই সাকিব আল হাসানের শিকার হয়ে ফেরেন লিটন। ফেরার আগে ১৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ঝড়োগতিতে করেন ২৭ রান। এ ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরত আসেন সাব্বির।
পরে শক্ত হাতে দলের হাল ধরেন আফিফ হোসেন ও ওয়ার্নার। প্রথমে ধীর-লয়ে চললেও ক্রিজে সেট হওয়ার পর হাত খোলেন তারা। তাতে দুরন্ত গতিতে ছুটতে থাকে সিলেট। দুজনের মধ্যে দারুণ মেলবন্ধন গড়ে উঠেছিল। হঠাৎই সেই বন্ধন ছিন্ন হয়ে যায়। দলীয় ৭৮ রানে অ্যান্ড্রিউ বির্চের বলে কট বিহাইন্ড হয়ে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন আফিফ।
সেই রেশ না কাটতেই রুবেল হোসেনের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অলোক কাপালি। আর সুনিল নারাইনের বলে সোজা বোল্ড হয়ে ইনফর্ম নিকোলাস পুরান ফিরলে হঠাৎই ধ্বংসস্তূপে পরিণত হয় সিলেট। ২ উইকেটে ৭৭ থেকে খানিকের মধ্যে স্কোর দাঁড়ায় ৮৬/৫।
এরপর জাকির আলিকে নিয়ে খেলা ধরেন ওয়ার্নার। একপর্যায়ে জমাট বেঁধে ওঠে তাদের জুটি। তাতে ছোটেন স্বাগতিকরা। পথিমধ্যে ফিফটি তুলে নেন ওয়ার্নার। তিনি ফেরেন ৪৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে। দুই অধিনায়কের লড়াইয়ে জেতেন সাকিব। সিলেট অধিনায়ককে নাঈম শেখের ক্যাচ বানিয়ে ফেরান তিনি।
কিছুক্ষণ পর থামেন বিপর্যয়ে ওয়ার্নারকে দুর্দান্ত সঙ্গ দেয়া জাকির আলি। তার মূল্যবান উইটটি নেন বির্চ। পরের বলেই তাসকিন আহমেদকে ক্লিন বোল্ড করে ফেরান তিনি। ফলে হ্যাটট্রিকের চান্স থাকল তার। পরের ম্যাচে নিজের ওভারের প্রথম বলেই উইকেট পেলে কাঙ্ক্ষিত হ্যাটট্রিক পাবেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তোলে সিলেট। ঢাকার হয়ে বির্চ নেন ৩ উইকেট। সাকিবের শিকার ২টি।
- ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য
- লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা
- বরিশালের বাবুগঞ্জে টাকাসহ বিএনপির দুই কর্মী আটক
- রাত পোহালে ভোট
- ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি
- পশ্চিম তীরকে ইসরাইলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প
- ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা
- রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
- ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের
- ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
- ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
