সাকিব নয়, আবাহনীতে খেলবেন সৌম্য
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯
ক্রিকেটপাড়ায় হঠাৎ গুঞ্জন- আবাহনীর হয়ে খেলবেন সাকিব, যেমন খেলেছেন সাব্বির রহমান এবং সৌম্য সরকারও। কিন্তু সেই গুঞ্জনে একটা ফাঁকফোকর রয়েই গেছে। তা হলো প্লেয়ার্স বাই চয়েজের তালিকায় ছিলো না সাকিবের নাম।
প্লেয়ার্স বাই চয়েজের তালিকার বাইরে কোনো খেলোয়াড়কে দলে নেয়া যায় না। তাহলে কীভাবে সাকিব খেলবেন। এ গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল ক্লাব পাড়ায়। আজ সকালে সে গুঞ্জনকে নিছকই গুঞ্জন বলে উড়িয়ে দিলেন আবাহনী দ্রৌনাচার্য খালেদ মাহমুদ সুজন।
পরিষ্কার বলে দিলেন, ‘না, সাকিব আবাহনীর হয়ে খেলছে এ কথা সত্য নয়। তবে নিউজিল্যান্ড থেকে ফেরা সৌম্য সরকার আকাশী জার্সি গায়েই এবারের লিগ খেলবেন। সবকিছু ঠিক থাকলে কালকেই (মঙ্গলবার) সৌম্য এবং মোহাম্মদ মিঠুন আবাহনীর হয়ে খেলতে নামবেন।’
তাহলে সাকিবের বিষয়টা কী দাঁড়ালো? সুজনের জবাব, ‘আবাহনী নয়, সাকিব নিজের ম্যাচ প্র্যাকটিসের জন্যই প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ খেলতে চেয়েছিল। সেটা নিছক তার নিজের ম্যাচ ফিটনেস ও ম্যাচ প্র্যাকটিসের জন্য। এবং সাকিব আবাহনীতেও খেলতে ইচ্ছা প্রকাশ করেনি। মাঝারি শক্তির কোনো দলের হয়ে খেলার অনুমতি চেয়েছিল বোর্ডের কাছে।’
প্রসঙ্গত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ডিপিএল টি-টোয়েন্টি ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন সাকিব ঐ টুর্নামেন্টে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কাজেই সুজনের কথার সত্যতা ধরেই বোঝা যায় সাকিব চেয়েছিলেন প্রিমিয়ারে কিছু ম্যাচ খেলতে, নিজেকে প্রস্তুত করতে।
তবে বোর্ড বিশ্বকাপের কথা মাথায় রেখে সে অনুমতি দেয় নি, পাছে আবার নতুন কোনো ইনজুরি এসে ভর করে। কাজেই সাকিব আবাহনী তো নয়ই, মাঝারি বা ছোট কোনো দলের হয়ে প্রিমিয়ারে খেলছেন এমন গুঞ্জনের কোনো ভিত্তিই নেই। তবে প্লেয়ার্স বাই চয়েজে শাইনপুকুরের রিক্রুট সৌম্য সরকারকে ‘ট্রেড’ সিস্টেমের মাধ্যমে আবাহনী তাদের দলে ভিড়িয়েছে।
এদিকে সৌম্য ও মিঠুন আবাহনীতে খেললেও, দলের আরেক পরিচিত মুখ মেহেদি হাসান মিরাজ খেলবেন না আগামীকালের ম্যাচ। তিনি চলে গিয়েছেন নিজের গ্রামের বাড়িতে। এছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের তারকা ক্রিকেট লিটন কুমার দাসও গ্রামের বাড়িতে চলে যাওয়ায় মঙ্গলবারের ম্যাচে খেলবেন না। আগামী শুক্রবার পঞ্চম রাউন্ডের ম্যাচে নামার সম্ভাবনা রয়েছে লিটনের।
চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে মঙ্গলবারই মাঠে নামছে আবাহনী ও মোহামেডান। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নামবে আবাহনী লিমিটেড।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
