সাংবাদিকের হাতে বিস্ফোরিত শাওমি মোবাইল
প্রকাশিত: ২৬ জুন ২০১৯
শাওমির নতুন স্মার্টফোনে সিমকার্ড লাগাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে রাজধানীতে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ডেইলি মানবকণ্ঠের সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর কিরণ।
মোবাইলের ক্রেতা জাহাঙ্গীর কিরণ ডেইলি বাংলাদেশকে বলেন, সোমবার (২৪ জুন) রাতে বসুন্ধরা সিটির নিচতলার শাওমি শো-রুম থেকে রেডমি গো স্মার্টফোন কিনে বাসায় আনি। বিক্রেতার পরামর্শ অনুযায়ী রাতে তিন ঘন্টা চার্জ দেই। সকালে স্মার্টফোনটিতে সিমকার্ড লাগানোর জন্য পেছনের কেসিং খুলতেই ব্যাটারিতে ধোঁয়া দেখতে পাই।
তিনি আরো বলেন, ধোঁয়া দেখে সঙ্গে সঙ্গে স্মার্টফোনটি নিচে রেখে দেই। তখনই এটি বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। মুহূর্তেই ঘর ধোঁয়ায় ছেয়ে যায়। ঘরে আমার পরিবারের সদস্যরা ছিলেন। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি।
এ ঘটনার পর সাংবাদিক জাহাঙ্গীর কিরণ ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে তা ছড়িয়ে পরে। পরে শাওমি বাংলাদেশ এর সেলস ডিপার্টমেন্ট থেকে তার সাথে যোগাযোগ করে রিস্ফোরিত মোবাইলটি চাওয়া হয় বলে জানান কিরণ।
এ ব্যাপারে শাওমি বাংলাদেশ কর্তৃপক্ষ এক স্টেটমেন্টের মাধ্যমে জানায়, শাওমিতে আমরা গ্রাহকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেই এবং তাই ইন্ডাস্ট্রির সর্বোচ্চ মান নিশ্চিতের জন্য আমাদের সব ডিভাইস কঠোর মান পরীক্ষার মধ্য দিয়ে যায়। আমরা সম্মানিত এই গ্রাহকের সাথে যোগাযোগ করেছি এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তাকে ডিভাইসটি হস্তান্তর করতে অনুরোধ করেছি।
এই সমস্যা সমাধানের জন্য ঘটনাটির কারণ সম্পর্কে জানতে সঠিকভাবে তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, শাওমি টিম একাধিক সমাধান অফার করা স্বত্বেও ওই গ্রাহক ডিভাইসটি হস্তান্তরে অসম্মতি জানান। আমরা দ্রুত ডিভাইসটি হাতে পাওয়ার চেষ্টা করছি এবং আমরা কোন আপডেট পেলে যত দ্রুত সম্ভব নতুন তথ্য শেয়ার করবো। ডিভাইসটি হাতে না আসা পর্যন্ত আমরা কোন মন্তব্য করতে পারছি না এবং কোন পদক্ষেপও নিতে পারছি না। শাওমি পণ্য, সেবা ও কাজের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে এবং এর জন্য কঠোর পরিশ্রম অব্যাহত রাখবে।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
