সরকারি তিতুমীর কলেজে ছাত্র সংসদ নেই দুই দশক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯
অর্ধলক্ষাধিক শিক্ষার্থীর ক্যাম্পাস সরকারি তিতুমীর কলেজের যাত্রা ১৯৬৮ সালে। রাজধানীর মহাখালীতে অবস্থিত ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির নাম ছিল তখন জিন্নাহ কলেজ। স্বাধীনতার পর এ কলেজের নামকরণ করা হয় তিতুমীর কলেজ। শুরুতে এখানে শুধু উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ক্লাস নেওয়া হতো। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এ কলেজে বিভিন্ন বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। প্রতিষ্ঠার পরপরই ১৯৬৯-৭০ সালে এ কলেজে গঠিত হয় প্রথম ছাত্র সংসদ। ১৯৯৬-৯৭ সালে নির্বাচিত হয় সর্বশেষ কমিটি। এর পর গত দুই দশকের বেশি সময়ে আর কোনো নির্বাচন হয়নি। প্রতিষ্ঠার ৫০ বছরে এখানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ১০ বার।
গত ২০ জানুয়ারি কলেজে গিয়ে দেখা গেল তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে কলেজের ছাত্র সংসদ ভবন। কর্তব্যরত অফিস সহকারী তালা খুলে এ প্রতিবেদককে ভেতরে ঢুকতে দেন। সেখানে অনার বোর্ডে সংরক্ষিত রয়েছে ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকদের (এজিএস) নাম। এতে দেখা যায়, প্রথম সংসদের ভিপি ছিলেন শহীদ সিরাজউদ্দৌলা, জিএস মফিজুল ইসলাম। সর্বশেষ ১৯৯৬-৯৭ সালে গঠিত কমিটির ভিপি ও জিএস নির্বাচিত হন যথাক্রমে আক্কাছুর রহমান আঁখি ও আনোয়ারুল হক আনোয়ার। এর মধ্যে বিভিন্ন সময় আরও আটবার নির্বাচন ও সংসদ কমিটি গঠিত হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, ছাত্র সংসদের অফিসটি এখন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ নেতারা ব্যবহার করেন। দুটি কক্ষের একটিতে বসেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। অন্যটিতে বসেন সাধারণ নেতাকর্মীরা।
কলেজে দীর্ঘদিন ছাত্র সংসদ না থাকার বিষয়ে অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী বোরহান উদ্দীন বলেন, প্রচলিত ছাত্র সংগঠনগুলো দলীয় হলেও ছাত্র সংসদ সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত নেতৃত্বের প্রতিনিধিত্ব করে। তাই ছাত্র সংসদ নেতৃত্ব শিক্ষার্থীদের জন্য অভিভাবকের মতো। দাবি আদায়ের মঞ্চ হলেও সেই ছাত্র সংসদ এখন অনুপস্থিত। তাই শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের অভিজ্ঞতা যেমন অপূর্ণ থাকছে, তেমনি সমস্যা নিয়ে কথা বলার ফোরামও নেই।
এদিকে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো তিতুমীর কলেজেও ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নেই। একমাত্র সংগঠন হিসেবে সেখানে সক্রিয় রয়েছে ছাত্রলীগ। ছাত্রদলের কমিটি থাকলেও কোনো তৎপরতা নেই। ছাত্র ইউনিয়নের কোনো কমিটিই নেই।
এ প্রসঙ্গে শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া বলেন, সব শিক্ষার্থীর কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তিতুমীর কলেজে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি। বৈধ শিক্ষার্থীদের অংশগ্রহণে সব ছাত্র সংগঠন নিয়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করলে ছাত্রলীগ স্বাগত জানাবে। ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের সহাবস্থান প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ছাত্রদলের নেতৃত্ব দানকারীদের ছাত্রত্ব নেই। ছাত্রত্ব আছে এমন কোনো নেতা নির্বাচনে অংশ নিলে বাধা দেবে না। গত ৩০ ডিসেম্বর যেভাবে সব দলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেভাবে ছাত্র সংসদ নির্বাচনও হবে বলে আশা করেন তিনি।
তবে ছাত্রলীগ সভাপতির অভিযোগ খণ্ডন করে শাখা ছাত্রদলের সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ বলেন, ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদকও নিয়মিত ছাত্র নন। তাই ছাত্রদলের নেতারা নির্বাচনে অংশ নিতে না পারলে তাদেরও পারার কথা নয়। নির্বাচনের সহায়ক পরিবেশ থাকলে শাখা ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক কাজ করবে।
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, কমিটি না থাকলেও তিতুমীর কলেজে ইউনিয়নের কর্মী-সমর্থক রয়েছে। তা ছাড়া শিগগিরই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ছাত্র ইউনিয়ন অবশ্যই নির্বাচনে অংশ নেবে।
তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন বলেন, নতুন নেতৃত্ব গড়ে ওঠার জন্য ছাত্র সংসদ কার্যকর জায়গা। তাই এ নির্বাচন অবশ্যই হওয়া উচিত। এখন পর্যন্ত সরকারি কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে অবশ্যই দ্রুত নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ডাকসু নির্বাচনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত। তারা যেভাবে সিদ্ধান্ত নিতে পারে, কলেজগুলো সেভাবে পারে না।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
