সম্পদ সন্ত্রাস ক্ষমতার পঙ্কজ
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, জমি দখল, চর দখল, ইলিশ সিন্ডিকেট গড়ে তোলা, পরিবহনে চাঁদাবাজি এবং হত্যায় মদদ দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, তার নেতৃত্বাধীন সিন্ডিকেট বহু মানুষের জীবনে অন্ধকার নিয়ে এসেছে। এক যুগ ধরে মেঘনার তীরাঞ্চল থেকে শুরু করে রাজনীতির অলিগলিতে দাপট ছিল তার। তিনি এখন নির্যাতনের প্রতীক। তার বিরুদ্ধে দলের ভেতরে ক্ষোভ রয়েছে, তার কারণে জনগণের ক্ষতি হয়েছে। নানা অপরাধের অভিযোগে তার রাজনৈতিক জীবন বিতর্কের দৃষ্টান্ত হয়ে উঠেছে।
২০১৪ সালে বরিশাল-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই পঙ্কজ দেবনাথ একের পর এক বিতর্কে জড়ান। এ কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। গত জাতীয় নির্বাচনে দল তাকে মনোনীত করেনি। স্বতন্ত্রভাবে নির্বাচন করেছিলেন তিনি।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, পঙ্কজ দলের ভেতরে বিভাজন তৈরি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার ভাষ্য অনুযায়ী, পঙ্কজের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণ এখন দল নয়, তার অপকর্মগুলো সম্পর্কেই বেশি জানে।
দুদকসহ একাধিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পঙ্কজ দেবনাথের ঢাকায় একাধিক বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিদেশে সম্পত্তি আছে। তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগও আছে। স্থানীয় নেতাদের দাবি, তার অঢেল সম্পদের মূল উৎস ইলিশ সিন্ডিকেট, জমি দখল এবং বালুমহালের অবৈধ আয়।
দুদকের অনুসন্ধান থেকে জানা গেছে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরে জমি দখল করে বছরে ১০ কোটি টাকা আয় করতেন পঙ্কজ দেবনাথ। আলিমাবাদ ইউনিয়নে খাসজমি দখল করে ভুয়া কাগজপত্রও তৈরি করেছিলেন তিনি।
স্থানীয়রা জানান, তারা চরে ফসল ফলানোর জন্য জমি ব্যবহার করতে পারতেন না। যারা জমি ব্যবহার করতে চেয়েছেন, তাদের চাঁদা দিতে বাধ্য করা হতো।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, ‘তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সাধারণ মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন।’
মেহেন্দীগঞ্জের ধুলখোলায় বালু উত্তোলন নিয়ে একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘পঙ্কজ দেবনাথের সিন্ডিকেট প্রতিদিন বালু উত্তোলন করে ঢাকায় পাঠাত। প্রতিটি ড্রেজার থেকে পাঁচ হাজার টাকা চাঁদা নেওয়া হতো। বালু তোলার কারণে আমাদের নদীতে ভাঙন বেড়েছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই পথে বসেছেন।’
মেঘনা নদীর ইলিশের ব্যবসায় পঙ্কজ দেবনাথের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেট প্রায় এক যুগ ধরে নদী এলাকার মানুষকে শোষণ করেছে। নিষেধাজ্ঞার মধ্যেও প্রতিদিন ৩ থেকে ৫ কোটি টাকার ইলিশ মেঘনা নদী থেকে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে শিকার করা হতো।
জেলেরা জানান, সিন্ডিকেটের সহযোগীরা নিরাপত্তার আশ্বাস দিয়ে তাদের ইলিশ ধরতে বাধ্য করত। নিষেধাজ্ঞার সময় জানপুর মাছঘাট থেকে প্রতি রাতে ৭০ থেকে ৮০ লাখ টাকার ইলিশ বিক্রি করা হতো।
মেঘনার তীরবর্তী আবুপুরের জেলে শফিক গাজী বলেন, ‘পেটের দায়ে মাছ ধরি, কিন্তু সিন্ডিকেট ছাড়া ঘাটে মাছ বেচতে পারি না। তাদের কমিশন দিয়েও শান্তি নেই। নিয়ম ভাঙলেই শাস্তি।’
মিলন হাওলাদার জানান, ‘জানপুর মাছঘাটে সিন্ডিকেট আমাদের মাছ জোর করে কম দামে কিনে নেয়। তাদের সঙ্গে প্রশাসনের লোকজনও হাত মিলিয়েছে।’
মেহেন্দীগঞ্জের গোবিন্দপুর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার বলেন, ‘পঙ্কজ নাথ আর তার অনুসারীরা চর দখল করে চাষবাসের জমি অধিকার করেছেন আর গরু-মহিষ চরানোর জায়গা করেছে। গরিব মানুষের জমিকে নিজেদের আয়ের উৎস বানিয়েছে। প্রতিবাদ করলে হুমকি দেয়।’
মাছঘাটের একজন ম্যানেজার জানান, ‘নিষেধাজ্ঞার সময় মাছের দাম কমে এক-চতুর্থাংশ হয়ে যেত। সিন্ডিকেট সেই মাছ কিনে নিত এবং বাজারে চড়া দামে বিক্রি করত। আমরা তাদের নিয়ম অমান্য করলে চাকরি হারানোর শঙ্কা থাকত।’
পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে গত আট বছরে ১১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। বরিশাল জেলা পরিষদের প্রশাসক মইদুল ইসলাম ২০১৭ সালের ২৩ মে এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১৪ সালের ২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ এলাকায় বিহঙ্গ পরিবহনে পেট্রলবোমা হামলায় ১১ জন নিহত হন। এ হামলার নির্দেশ পঙ্কজ দেবনাথই দিয়েছিলেন, তার রাজনৈতিক স্বার্থে। মইদুল ইসলামর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভ‚তি অর্জন করে দলীয় মনোনয়ন পাওয়াই এই নির্মম হত্যাকাণ্ডের উদ্দেশ্য।
স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নেতাকর্মীসহ যেই পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে গিয়েছেন তারাই হামলা, খুন অথবা এলাকা ছাড়া হয়েছেন।
কাজিরহাট থানা আওয়ামী লীগের কর্মী সঞ্জয় চন্দ্র জানান, ‘আমি তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় আমাকে হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়া হয়েছে। প্রাণনাশের হুমকির কারণে আমি এলাকা ছাড়তে বাধ্য হয়েছি।’
মেঘনা নদীর তীরবর্তী মানুষ পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও সিন্ডিকেটের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন। জেলে শফিক গাজী বলেন, ‘তার অপরাধের বিচার চাই। আমাদের জীবন বাঁচানোর জন্য তাকে আইনের আওতায় নিতে হবে। তার হাত অনেক লম্বা।’
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পঙ্কজ দেবনাথকে তার নির্বাচনী এলাকায় দেখা যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। অভিযোগ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের মন্তব্যও পাওয়া যায়নি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি যথাযথভাবে তদন্ত করা হয়, তাহলে মেঘনার তীরবর্তী মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে পারে বলে মনে করেন স্থানীয়রা।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
