সমন হাতে পেয়েই খুঁড়িয়ে খুড়িয়ে থানায় হাজির নেইমার
প্রকাশিত: ৮ জুন ২০১৯
এবার বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এক তরুণীকে মদ্য পান করে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে।
এই মামলায় এরই মধ্যে নেইমার বিরুদ্ধে সমন জারি হয়েছে। আর সেই সমনটি পুলিশ নেইমারের হাতে তুলে দিয়েছিল অনুশীলন মাঠে। এতে দিন নির্ধারণ করা হয়েছিল শুক্রবার। অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়ে একদিন আগেই থানায় উপস্থিত হলেন ব্রাজিলিয়ান তারকা। হুইলচেয়ারে চেপে এসে জানালেন নিজের অবস্থান!
নেইমারের বিরুদ্ধে গত মাসে প্যারিসের হোটেলে মদ্যপ অবস্থায় ধর্ষণ করার অভিযোগে সাও পাওলোতে মামলা করেছেন এক নারী। সেই অভিযোগের বিপক্ষে নিজের অবস্থান সুদৃঢ় করতে নাহিলা মেন্ডেস দা সুজা নামের ওই নারী মডেলের সঙ্গে নিজের বেশকিছু অন্তরঙ্গ ছবি নিয়ে ভিডিও তৈরি করে অনলাইনে ছেড়ে দেন ব্রাজিলিয়ান তারকা। তাকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন।
মামলার রায় কি হবে সেটা পরের বিষয়, তার আগে বড় ঝামেলায় ফেঁসে যান নেইমার। ব্যক্তিগত ছবি ব্যবহার করায় বাদীর গোপনীয়তা লঙ্ঘন হয়েছে এমন দাবি করে শুক্রবার নেইমারকে তলব করেন আদালত।
হাজিরার তারিখ পিছিয়ে দেয়ার জন্য আবেদন ছিল নেইমারের। তবে বৃহস্পতিবার কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে চোটে পড়ায় তারিখ পেছানোর আর দরকার পড়েনি। কারণ কোপা আমেরিকায় আর খেলা হচ্ছে না তার। মাঠে দুঃসংবাদ সঙ্গী করে আর দেরি করেননি। হুইলচেয়ারে করে সোজা চলে গেছেন থানায়!
থানায় কী বলেছেন সেটা না জানা গেলেও বাইরে এসে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। চেয়েছেন দুঃসময়ে সমর্থন, ‘যারা আমাকে সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন তাদের ধন্যবাদ।’
নেইমারের দুঃসময় অবশ্য এখানেই কমছে না। দা সুজা নামের সেই নারীর সঙ্গে তার অন্তরঙ্গ সময়ের একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায় দা সুজার সঙ্গে জোর জবরদস্তি করছেন ব্রাজিলিয়ান তারকা। সেই ভিডিওতে মারামারি করা পুরুষটি কী নেইমারই ছিলেন? সেটা অবশ্য এখনো পরিষ্কার নয়।
তবে দা সুজা দাবি করছেন, পুরুষটি নেইমারই ছিলেন। ব্রাজিলিয়ান এবিটি টিভিতে এসে প্রকাশ্যে জানিয়েছেন নেইমারের বিরুদ্ধে অভিযোগ। মিথ্যা ভিডিও করে ছেলেকে ফাঁসানো হয়েছে বলে যে অভিযোগ করেছেন নেইমারের বাবা, সেটি নিয়েও করেছেন প্রতিবাদ!
‘আমি চেঁচিয়েছি। থামো, থামো বলে চিৎকার করেছি। সেকোনো কথা বলেনি, তার মতো কাজ করে গেছে।’
‘নেইমারের কাছ থেকে টাকা নিয়ে নিজেকে আমি বিকিয়ে দিতে পারি না। এর কোনো মানে নেই, কোন যুক্তি নেই!’ বলছেন অভিযোগকারী নারী।
এমন উত্তপ্ত সময়ে সাও পাওলো পুলিশের কাছে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন তুলে দিয়েছেন দা সুজাকে পরীক্ষা করা চিকিৎসক। প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে কপালে দুঃখ আছে নেইমারের!
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
