সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র আ’লীগের কমিটি হচ্ছে না
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৩
আজকাল রিপোর্ট
বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি হচ্ছে না। এমন আভাস পেয়ে হতাশ হয়েছেণ পদপদবী প্রত্যাশী দলীয় নেতৃবৃন্দ। এখন আর কোন গ্রুপের মহড়া বা পাল্টা মহড়া জ্যাকসন হাইটস বা ব্রুকলিনের চার্চ ম্যাডোনাল্ডস এলকায় দেখা যাচ্ছে না।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের বিরোধী এক নেতা আজকালকে বলেন, নতুন কমিটি এ পুরো বছওে আর আলোর মুখ দেখছে না। নির্বাচনের পর নেত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তাই কমিটি নিয়ে আমরা আর অযথা সময় নষ্ট করতে চাই না। গত এক যুগে কমিটি হলো না। আর নির্বাচনের বছরে কমিটি আসা সুদূর পরাহত। তবে এ মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী ওয়াশিংটন আসছেন। তার সফর ও সংবর্ধনা সফল করতে আমরা ওয়াশিংটন যাচ্ছি। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আসাকে উপলক্ষ করে আওয়ামী লীগ স্ংগঠনিকভাবে ব্যাপক তৎপর থাকে। বছরের বাকি সময় জুড়ে তারা থাক নিষ্প্রাণ। এমনকি তেমন ঘটা কওে তাদের জাতীয় দিবসগুলিও পালন করতে দেখা যায় না। করলেও সেটা হয়ে থাকে দায়সারাভাবে । অনুষ্ঠানে উপস্থিত থাকেন গোটা বিশেক নেতাকর্মী। যে কয়জন থাকেন অনুষ্ঠানে সবাই সুযোগ পান বক্তব্য দিতে অর্থাৎ যারা নেতা তারাই শ্রোতা। আওয়ামী লীগের এই সেপ্টেম্বর কেন্দ্রিক তৎপরতার কারণে সংগঠনের অভ্যন্তরেই কাউকে কাউকে অভিহিত করা হয় ‘সেপ্টেম্বরি নেতা’ হিসেবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এক যুগের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। কর্মী বান্ধব সিদ্দিকর রহমান বাস করেন নিউ জার্সিতে। কিন্তু দলীয় কর্মকান্ড ও জাতীয় দিবসে সস্ত্রীক ছুটে আসেন নিউইয়র্কে। দলীয় কোন কার্যালয় না থাকায় বিভিন্ন রেষ্টুরেন্টই হয়ে ওঠে নেতাকর্মিদের নিয়ে তার বসার স্থান। ঘন্টার পর ঘন্টা একজন সাধারন কর্মীর মতো বসে থাকেন জ্যাকসন হাইটসে। নিরহংকার এ রাজনীতিক দলমত নির্বিশেষে সকলের কাছে সম্মানীয়। সমস্যাটি হয় সিদ্দিকুর রহমান ব্যক্তিগত, পারিবারিক কিংবা দলীয় কারণে যুক্তরাষ্ট্রে না থাকলে বা বাংলাদেশে গেলে । তার অনুপস্থিতিতে আওয়ামী লীগ যেন এতিম হয়ে যায়। একজন প্রবীন সাংবাদিকের ভাষায়, ‘ড. সিদ্দিক দেশে গেলে যেন দলটি চলে যায় বাংলাদেশে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আছে বলে মনে হয় না। চোখে পড়ে না তাদেও উল্লেখযোগ্য কোন কর্মসূচি’। অবশ্য মিশন বা কনস্যুলেট কোন অনুষ্ঠান আয়োজন করলে অনেকেই তাতে যোগ দেন সদলবলে।
একদল নেতা সেপ্টেম্বর মাস এলেই জ্যাকসন হাইটসে রাত দিন ঘোরাঘুরি করেন। তখন তাদের জন্য রেস্টুরেন্টে বসার জায়গা পেতে বেগ পেতে হয়। তখন সেইসব ‘সেপ্টেম্বরী নেতা’রা আওয়ামী লীগের ব্যানারে মিছিল মিটিঙে মুখর থাকেন সারাক্ষণ। তাদের দাবী একটাই নতুন কমিটি চাই। বলা হয়ে থাকে, সেপ্টেম্বরী নেতারা সারা বছর থাকেন ঘুমিয়ে। সেপ্টেম্বর মাসে দলের সভানেত্রী নিউইয়র্ক থাকেন। তখন তাদেও ঘুম ভাঙে। নেত্রীর নজরে আসার জন্য প্রধানমন্ত্রীর হোটেলের সামনে সারাক্ষণ জমায়েত থাকতে দেখা যায় তাদের। হোটেল লবিতে পা রাখার যায়গা থাকে না। তা সামাল দিতে হোটেল স্টাফদের হিমশিম খেতে হয়। বিদেশি হোটেল গেষ্টরা হন বিরক্ত। বিশ্বের অন্য কোন দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হোটেলে উঠলে এমন দৃশ্য দেখা যায় না। সেপ্টেম্বরে মিছিল মিটিংএ জ্যাকসন হাইটস এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটি অনেক বড়। সবাইকে নিয়ে অনুষ্ঠান করলে শুধু কমিটির লোকই হবে শতাধিক। সভানেত্রী সভাপতি পদে বিকল্প গ্রহণযোগ্য কাউকে না পাওয়াতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটির কথা ভাবছেন না বলে সংশ্লিষ্ট সূত্র মনে করেন। তারা মনে করেন গ্রহণযোগ্য কাউকে না পাওয়া পর্যন্ত নতুন কমিটি হবে না। শেখ হাসিনা খুঁজছেন একজন সার্বক্ষনিক সভাপতি। তা’ছাড়া ২০২৩ সাল তো নির্বাচনী বছর। এ বছর নতুন কমিটি গঠনের কাজে তিনি হাত দেবেন এমন সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে না। এর ফলে সেপ্টেম্বরী নেতারা ঝিমিয়ে পড়েছেন। তবে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে আসলে তারা হয়ত আবারও নিজেদের অবস্থান মিছিল মিটিংয়ের মাধ্যমে জানান দিতে পারেন।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
