সংসদ নির্বাচন ২০২৫ সালেই!
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৪
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে নতুন গুঞ্জন সৃষ্টি হয়েছে। ২০২৫ সালেই হতে পারে অনেক প্রত্যাশার এ নির্বাচন। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার বক্তব্যেও নির্বাচন নিয়ে সরকারের ভাবনা ফুটে উঠেছে।
অন্তর্বর্তী সরকারের ওপর নানামুখী চাপ বাড়ছে। বিশেষ করে ভারতের সঙ্গে টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণাসহ দ্রুত নির্বাচনের দাবি উঠেছে। দ্রব্যমূল্য, মূল্যস্ফীতিসহ অর্থনৈতিক ক্ষেত্রেও কঠিন চ্যালেঞ্জে সরকার। এই বাস্তবতায় সরকারের ভিতরেও নির্বাচন প্রশ্নে দ্রুততার তাগিদ তৈরি হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বক্তব্যে আগামী বছরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত মিলেছে। যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছে রাজনৈতিক দলগুলো। সেই আলোকে তারা রাজনৈতিক মাঠ গুছিয়ে নিচ্ছে। একই সঙ্গে নির্বাচনি জোট নিয়েও চলছে দেনদরবার। সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ ছাড়া সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সংসদীয় আসনের সীমানাসংক্রান্ত অভিযোগগুলো পর্যালোচনা করছে ইসি।
গতকাল এক অনুষ্ঠানে আগামী বছরেই নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, ‘আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব।’ যদিও তিনি বলেছেন, ‘(এটি) আমার ব্যক্তিগত মতামত। জানি না কী হবে।’ গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট ছিল বৈষম্যবিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা। তবে সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয়। তাই সর্বপ্রথম অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনসংশ্লিষ্ট ক্ষেত্রে সংস্কার করা। তিনি বলেন, ‘আমরা আশা করছি যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথা সম্ভব দ্রুত সংস্কার সাধন করা।’
গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের ওপর আমরা কোনো টাইমফ্রেম কিংবা চাপ সৃষ্টি করতে চাই না। তবে নির্বাচনি প্রক্রিয়ার প্রয়োজনে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে জাতীয় নির্বাচনের আয়োজন করা উচিত। সরকার আন্তরিক হলে সেটি শুধু ২০২৫ সালের মধ্যেই নয়, আগামী ছয় মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব বলে আমি মনে করি। জাতীয় নির্বাচন যত দ্রুত অনুষ্ঠিত হবে, দেশ ও জাতির জন্য ততই মঙ্গল।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কোনো কোনো উপদেষ্টার কাছ থেকে আমরা শুনেছি, আগামী বছর নির্বাচন হবে। কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন, ওনার (প্রধান উপদেষ্টা) মুখ থেকে যখন ঘোষণা দেওয়া হবে, তখন নির্বাচন হবে।’
তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে বারবার সংস্কার ও রাজনৈতিক রোডম্যাপ চেয়েছি। সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, কোনটা কখন করা হবে, সেটা পরিষ্কার করা এবং নির্বাচনের রোডম্যাপ করার ব্যাপারে ছাত্র-জনতা ও অংশীজনের সঙ্গে আলোচনার কথা বলে এসেছি।’
গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আগামী নির্বাচন কবে হবে, তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে বাকি যাঁরা কথা বলছেন, সেগুলো তাঁদের ব্যক্তিগত মতামত।
চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ : চলতি বছরের নতুন ভোটারদের যুক্ত করে আগামী বছরের ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া এবং ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী বছরের ২ মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে সাংবিধানিক এই সংস্থটি। তারা ২০২৬ সালের ২ মার্চের চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
সবশেষ গত ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছেন। আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় ১৭ লাখ। ২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হবেন, এ বছরের হালনাগাদের সময় তারা যুক্ত হবেন।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
