সংকটের মাঝেই চালু হচ্ছে আরেক কয়লা বিদ্যুৎকেন্দ্র
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪
ডলার সংকটের কারণে যখন দেশের কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলো ধুঁকছে, তখন আরও একটি বড় বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের চূড়ান্ত পর্যায়ে রয়েছে পটুয়াখালীতে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র। শুধু কেন্দ্র চালুর জন্য প্রয়োজনীয় গ্রিড বিদ্যুৎ (ব্যাকফিড পাওয়ার) সংযোগ বাকি। পিডিবি জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর কেন্দ্রটিকে ব্যাকফিড পাওয়ার দেওয়া সম্ভব হবে। ফলে ফেব্রুয়ারির শেষ দিকে উৎপাদনে আসতে পারবে বিদ্যুৎকেন্দ্রটি।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার (আরএনপিএল)। যৌথ এই কোম্পানিতে রাষ্ট্রীয় রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) এবং চীনের রাষ্ট্রীয় কোম্পানি নরিনকো ইন্টারন্যাশনাল কোঅপারেশনের সমান সমান (৫০:৫০) অংশীদারিত্ব রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটিতে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি চালাতে প্রতিদিন প্রায় ১২ হাজার ২৭৩ টন কয়লা প্রয়োজন হবে।
আরএনপিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সেলিম ভূঁইয়া বলেন, সোমবার বিদ্যুৎ সচিবের সভাপতিত্বে বৈঠক হয়েছে। সেখানে পিডিবি, পিজিসিবির কর্মকর্তারা ছিলেন। পিডিবি বলেছে, ২২ ডিসেম্বর আমাদের ব্যাকফিড পাওয়ার দেওয়া হবে। সেটি হলে পরবর্তী দুই মাসের মধ্যে কেন্দ্রটি প্রাথমিক উৎপাদনে যেতে পারবে। এরপরই বাণিজ্যিক উৎপাদন (কমার্শিয়াল অপারেশন) শুরু হবে।
প্রকল্প পরিচালক (পিডি) এবং আরএনপিএলের প্রধান প্রকৌশলী মো. তৌফিক ইসলাম বলেন, কমিশনিং থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু পর্যন্ত ইন্দোনেশিয়া থেকে তিন দফায় প্রয়োজনীয় কয়লা আনা হয়েছে সোয়া লাখ টনের বেশি। এরপর যে কয়লা লাগবে, তা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নেওয়া হবে।
তৌফিক বলেন, আমতলীতে একটি সুইচিং স্টেশন নির্মাণ করা হয়েছে। টেস্ট কমিশনিংয়ের জন্য জুন-জুলাইয়ে আমরা প্রস্তুত ছিলাম। এ জন্য পায়রা-গোপালগঞ্জ ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইনটি অন্তত আট দিন রাখতে হতো। বিসিপিসিএলের পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট এবং বরিশাল ৩০৭ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হতো। তখন দেশে বিদ্যুৎ চাহিদা বেশি থাকায় পিডিবি বলেছিল আরও কিছুদিন পর কমিশনিং করতে। আমরা ১ নভেম্বর থেকেও সুযোগ চেয়েছিলাম। সর্বশেষ পিডিবির পক্ষ থেকে বলা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি আমাদের সুযোগ দেওয়া হবে।
প্রকৌশলী তৌফিক বলেন, আমাদের দ্বিতীয় ইউনিটও প্রস্তুত আছে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের শুরুতে প্রথম ইউনিট এবং জুনের দিকে দ্বিতীয় ইউনিট চালু করা সম্ভব।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, আরএনপিএল ১ নভেম্বর থেকে ব্যাকফিড পাওয়ার চেয়েছিল। তবে আদানির বিদ্যুৎ বন্ধের হুমকি, মাতারবাড়ী বন্ধ এবং রামপাল, বাঁশখালী থেকে সরবরাহ অর্ধেকে নামার প্রেক্ষাপটে চাহিদার বিপরীতে সরবরাহ ঠিক রাখতে হলে এ মুহূর্তে তাদের ব্যাকফিড পাওয়ার দেওয়ার সুযোগ নেই। ডিসেম্বরের মাঝামাঝি এটি সম্ভব হবে।
সংকটে কয়লা বিদ্যুৎকেন্দ্র
বর্তমানে দেশে সরকারি, বেসরকারি ও যৌথ উদ্যোগে স্থাপিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা ৫ হাজার ৯৯২ মেগাওয়াট। আরএনপিএল গ্রিডে যুক্ত হলে তা বেড়ে ৭ হাজার ৩১২ মেগাওয়াটে দাঁড়াবে। দেশে ডলার সংকটের কারণে কয়লা আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্রগুলো সমস্যায় পড়েছে। রামপাল ও এস আলমের এসএস পাওয়ারের উৎপাদন অর্ধেকে নেমেছে। এমন সময় আরেকটি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এলে সংকট বাড়তে পারে কিনা– এমন প্রশ্নের জবাবে তৌফিক ইসলাম বলেন, ‘বিষয়টি অবশ্যই জটিল। টেস্টিং কমিশন থেকে সিওডি পর্যন্ত কয়লার ব্যবস্থা করা আছে। এরপর দরপত্রের মাধ্যমে আমদানি করা হবে। নরিনকো এ ক্ষেত্রে অর্থায়ন করবে।’
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
