শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে নেই অনেক বড় তারকা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
দিনেশ চান্ডিমাল। চোখ বন্ধ করে এখনও শ্রীলঙ্কার অন্যতম সেরা তারকা। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, ইংল্যান্ড বিশ্বকাপের দলেই রাখা হয়নি এই ক্রিকেটারকে। শুধু চান্ডিমালই নন, সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার হয়ে নিয়মিত পারফরম্যান্স করে যাওয়া অনেক তারকা ক্রিকেটারকে বাদ দেয়া হয়েছে বিশ্বকাপের দল থেকে।
বাদ দেয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা, অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া, ওপেনার দানুসনা গুনাথিলাকা ও উপুল থারাঙ্গাকে রাখা হয়নি বিশ্বকাপের দলে।
সাম্প্রতিক সময়ের এসব পারফরমারকে বাদ দিয়ে দীর্ঘদিন জাতীয় দলে না থাকা লাহিরু থিরিমানে, মিলিন্দা সিরিবর্ধনে, জীবন মেন্ডিস এবং জেফ্রি ভ্যান্ডারসিকে নেয়া হয়েছে বিশ্বকাপের দলে। ২০১৭ সালের পর এরা জাতীয় দলের হয়ে খেলেননি।
সুতরাং, বোঝাই যাচ্ছে, দল ঘোষণাতেই তুমুল বিতর্ক জড়িয়ে গেছে শ্রীলঙ্কান ক্রিকেট। জানা কথা, জীবন মেন্ডিসরা কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের ক্রিকেটার। তাকে সম্প্রতি নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেয়া হলেও যে হাথুরুর প্রভাব অনেক বেশি এখনও সেটা এই দল ঘোষণাতেই বোঝা যাচ্ছে। তার অন্যতম বড় প্রমাণ চান্ডিমালের বাদ পড়া। কারণ, কোচ হাথুরুর সঙ্গে চান্ডিমালের সময়টা ভালো যাচ্ছে না।
বড় কয়েকজন তারকা বাদ পড়লেও বিশ্বকাপ দলে ঠিকই জায়গা পেয়েছেন ইনজুরির কারণে দলে অনিয়মিত পেসার নুয়ান প্রদীপ। দক্ষিণ আফ্রিকা সফরে নজর কাড়া ২১ বছর বয়সী ওপেনিং ব্যাটসম্যান অভিষেক ফার্নান্দো।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল গঠনে নজর দেয়া হয়েছে সপ্তাহজুড়ে চলা ঘরোয়া টুর্নামেন্ট সুপার ফোর প্রোভিন্সিয়াল টুর্নামেন্টের পারফরম্যান্স দেখেই। যেমন, জীবন মেন্ডিস সেখানে তিন ম্যাচ নিয়েছেন ৬ উইকেট। এছাড়া একটি অপরাজিত হাফ সেঞ্চুরিও করেছিলেন। থিরিমানে ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। যেখানে একটি সেঞ্চুরি এবং একটি ৮২ রানের ইনিংস রয়েছে।
জেফ্রি ভ্যান্ডারসি হচ্ছেন লঙ্কান স্কোয়াডে একমাত্র স্পিন স্পেশালিস্ট। ঘরোয়া টুর্নামেন্টে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া এর আগে টি-টোয়েন্টি টুর্নামেন্টেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তবে সিরিবর্ধনের দলে আসাটাই হচ্ছে এবার লঙ্কানদের বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বড় চমক। বিশেষ করে টেল এন্ডারে ভালো ব্যাটিং করার সামর্থ্যের জন্যই তাকে দলে নেয়া হয়েছে।
প্রধান নির্বাচক অসান্থা ডি মেল জানিয়েছেন, ‘দলের মধ্যে ভারসাম্য আনতেই ৬ নম্বরে ব্যাট করার জন্য নেয়া হয়েছে সিরিবর্ধনেকে। একই সঙ্গে দারুণ বোলিং পারফরম্যান্সও রয়েছে তার। এ কারণেই অবিজ্ঞ একজনের দিকেই ফিরতে হয়েছে আমাদের।’
১৫ সদস্যের শ্রীলঙ্কার বিশ্বকাপ দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, অভিষেক ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমানে, জেফ্রি ভ্যান্ডারসি, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমাল।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
