শ্রীলঙ্কার বিশ্বকাপ অধিনায়ক করুনারাত্নে!
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচ বাকি আর মাত্র ২টি। বিশ্বকাপ শুরুর ঠিক আগ দিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে এ দুই ম্যাচ খেলবে তারা। ফলে সে সিরিজ দিয়েই মূলত ঠিক করা হবে লঙ্কানদের বিশ্বকাপ স্কোয়াড এবং অধিনায়কের নাম।
তবে বিশ্বকাপ শুরুর প্রায় আড়াই মাস আগেই লঙ্কান ক্রিকেটে আলোচনা শুরু হয়ে গেছে যে ক্রিকেটের সর্বোচ্চ আসরে দলের অধিনায়কত্ব করবেন কে। অ্যাঞ্জেলো ম্যাথুজ কিংবা দীনেশ চান্দিমালের ওপর ভরসা প্রায় হারিয়েই ফেলেছে বোর্ড।
এমতাবস্থায় নতুন অধিনায়কের অধীনে বিশ্বকাপে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল? নাকি পুরনোদের মধ্য থেকেই দেয়া হবে বিশ্বকাপের অধিনায়ক? উত্তর মিলেছে লঙ্কান টপঅর্ডার দিমুথ করুনারাত্নের কাছে। যার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা।
টেস্ট দলের নিয়মিত মুখ করুনারাত্নে। কিন্তু ওয়ানডেটা খেলেছেন সবশেষ ২০১৫ সালে, বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। আবার চার বছর পর বিশ্বকাপ দিয়েই ওয়ানডে দলে ফিরতে পারেন করুনারাত্নে, তাও কি-না অধিনায়ক হিসেবে। এ তথ্য নিজেই জানিয়েছেন ৩০ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।
তিনি বলেন, ‘নির্বাচকরা আমাকে এখনো কিছু নিশ্চিত করেনি। তবে তারা আমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেছে। যাতে আমি ওয়ানডে দলের অধিনায়কত্ব নিতে পারি। তারা আমাকে আপাতত ঘরোয়া টুর্নামেন্ট খেলার পরামর্শ দিয়েছেন। যদি আমাকে বিশ্বকাপ স্কোয়াডে নেয়া হয়, তখন সেখানে ক্যাম্প এবং ট্রেনিং হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।’
এদিকে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক আসান্থা ডি মেল সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমরা চাই টেস্ট দলের হয়ে যে সাফল্য করুনারাত্নে দেখিয়েছে, সেটা সে ওয়ানডে দলেও দেখাক। ম্যাথুজ এমন একজন ব্যক্তি যাকে দলের সবাই পছন্দ করে। তবে আমরা করুনারাত্নের কথাও ভাবছি।’
করুনারাত্নে এবং প্রধান নির্বাচকের এমন বক্তব্যের পর এটা প্রায় নিশ্চিত যে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নতুন অধিনায়কের অধীনেই খেলতে নামবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এখন শুধু বাকি আনুষ্ঠানিক ঘোষণা।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
