শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের শক্তিশালী দল
ক্রিড়া ডেস্ক
প্রকাশিত: ১ জুন ২০১৯
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
ছয়বার সেমিফাইনালের পর ব্ল্যাকক্যাপসরা চার বছর আগে প্রথমবারের মত টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। তবে মেলবোর্নে অস্ট্রেলিযার কাছে পরাজিত হয়ে আর শিরোপা স্পর্শ করা হয়নি তাদের।
তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামের পরিবর্তে কেন উইলিয়ামসনকে অধিনায়ক করা হয়। তবে দলের মূল শক্তি প্রায় ২০১৫ স্কোয়াডের কাছাকাছিই রয়ে গেছে। গত বিশ্বকাপের পর বিশ্ব র্যাংকিংয়ে নিউজিল্যান্ড দলের উন্নতি হয়েছে, তারা কিছু দিনের জন্য র্যাংকিংয়ের দ্বিতীয় স্থান দখল করেছিল। তবে নিজ মাঠে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ভারতের কাছে পরাজিতও হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার আগে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছে।
উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জিতে পারে বলে আশাবাদী নিউজিল্যান্ডের সাবেক পেসার জেমস ফ্রাংকলিন। ৫০ ওভার টুর্নামেন্টের দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রাংকলিন বলেন, নিউজিল্যান্ড খুব ভাল অবস্থানে আছে। কেউই তাদের নিয়ে খুব বেশি কথা বলেনা। আমরা সব সময়ই আন্ডারডগ এবং এটা আমাদের ভাল মানিয়ে গেছে.. আগামী কয়েক সপ্তাহ আমরা ফর্মে দেখাতে পারলে নিউজিল্যান্ডের বিশ্বকাপ না জেতার কোন কারণ নেই।
সাম্প্রতিক বছরগুলো ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্ম দেখিয়ে চলেছেন ব্যাটসম্যান রস টেইলর। ২০১৭ সালে তার ব্যাটিং গড় ছিল ৬০’র ওপড়ে এবং গত বছর ছিল ৯০’র বেশি। এছাড়া নিউজিল্যান্ড দলে ব্যাটিং লাইন আপে অপর দুই ড্যাঞ্জারম্যান হলেন র্যাংকিংয়ের দ্বাদশ স্থানে থাকা উইলিয়ামসন ও দশ নম্বরে থাকা মার্টিন গাপটিল।
কলিন ডি গ্র্যান্ডহোম ও টিম সাউদিকে নিয়ে দলের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন ট্রেন্ট বোল্ট। যথার্থ ভিন্নতার মাধ্যমে স্পিন বিভাগ সামলাবেন ইশ সোধি ও মিচেল স্যান্টনার।
ওয়ানডে র্যাংকিংয়ের নবম স্থানে থাকা ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলংকার বিপক্ষে স্পস্টতই ফেবারিট হিসেবে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কিউইরা। নিজেদের শেষ নয় ম্যাচের মধ্যে আটটিতে পরাজিত হওয়া শ্রীলংকা দলের নেতৃত্ব দেয়া হয়েছে চার বছর পর ওয়ানডে ক্রিকেটে ফেরা দিমুথ করুনারত্নেকে
কিন্তু বিশ্বকাপে শ্রীলংকার রেকর্ড বেশ ভাল। দলটি একবার চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে দুই বার এবং সেমিফাইনাল খেলেছে একবার। দলটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেন, শ্রীলংকা সব সময়ই বিশ্বকাপে ভাল করার একটা পথ পেয়ে যায়। হ্যা, দলের সেট আপে কিছু পরিবর্তন ঘটেছে। অধিনায়ক নিজেই কয়েক বছর যাবত ওয়ানডে ক্রিকেট খেলেননি। তবে সে একজন চমৎকার খেলোয়াড়।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, আভিস্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
