শ্বাসরুদ্ধকর ম্যাচে জুভেন্টাসের জয়
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯
শ্বাসরুদ্ধকর ম্যাচে নাপোলির বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে জুভেন্টাস। শুরুতেই গনসালো হিগুয়াইনের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় জুভেন্টাস। এরপর জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদোও।
শনিবার রাতে ৪-৩ গোলে জিতেছে স্বাগতিকরা। আসরে শিরোপাধারীদের এটা টানা দ্বিতীয় জয়।
৬২তম মিনিটে রোনালদোর গোলের পর স্কোরলাইন ছিল ৩-০। তবে ১৫ মিনিটের মধ্যে কোস্তাস মানোলাস, লোসানো ও জিওভান্নি দি লোরেন্সোর গোলে সমতায় ফেরে নাপোলি। কিন্তু যোগ করা সময়ে তাদের ডিফেন্ডার কালিদু কলিবালির ভুল পার্থক্য গড়ে দেয়। দুর্দান্ত এক পাল্টা আক্রমণে ম্যাচের ষোড়শ মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস।
বল পায়ে নিজেদের সীমানা থেকে ক্ষিপ্র গতিতে ছুটে ডি-বক্সে ঢুকে ছোট করে পাস বাড়ান দগলাস কস্তা। আর পেনাল্টি স্পটের কাছ থেকে নিচু শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। আগের মিনিটেই চোট পাওয়া ডিফেন্ডার মাত্তিয়া দে শিলিওর বদলি নামার দানিলোর বলে এটাই ছিল প্রথম ছোঁয়া।
তিন মিনিট পর হিগুয়াইনের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টানা আটবারের চ্যাম্পিয়নরা। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে প্রথম টোকায় এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ৩৩তম মিনিটে জার্মান মিডফিল্ডার সামি খেদিরার ডি-বক্সের বাইরে থেকে নেয়া শট ক্রসবারে প্রতিহত হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে জুভেন্টাসের রক্ষণে চাপ বাড়ানো নাপোলি চার মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পেয়েছিল। তবে বেলজিয়ামের এই ফরোয়ার্ডের প্রথম শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর দ্বিতীয় প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।
৬২তম মিনিটে আরেকটি দারুণ আক্রমণে ব্যবধান বাড়ায় জুভেন্টাস। ম্যাচ জুড়ে আলো ছড়ানো কস্তার কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে মৌসুমে প্রথম গোল করেন রোনালদো।
তিন গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় নাপোলি। দুই মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠায় গতবারের রানার্সআপরা।
৬৬তম মিনিটে সতীর্থের ক্রস ছোট ডি-বক্সের মুখে পেয়ে হেডে দলের প্রথম গোলটি করেন গ্রিক ডিফেন্ডার কোস্তাস মানোলাস। আর বাঁ দিক থেকে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে প্লেসিং শটে ব্যবধান আরো কমান গত সপ্তাহে নাপোলিতে যোগ দেয়া মেক্সিকোর উইঙ্গার লোসানো।
আর ৮১তম মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার জিওভান্নি দি লোরেন্সোর কাছ থেকে করা গোলে স্কোরলাইন ৩-৩ করে নাপোলি।
চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষটায় অবশ্য চরম হতাশই হতে হয়েছে অতিথিদের। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মিরালেম পিয়ানিচের ফ্রি-কিকে তেমন কোনো বিপদের হুমকি আসলে ছিল না। কিন্তু তা রুখতে পা বাড়িয়ে দেন গত আসরের সেরা ডিফেন্ডার কালিবালি। বল তার পায়ে লেগে গোলরক্ষককে ফাঁকি দিয়ে চলে যায় জালে। রোমাঞ্চকর এক জয়ের উল্লাসে মেতে ওঠে জুভেন্টাস।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
