শুরু হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯
প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিল ইংল্যান্ড। এবার টেস্ট বিশ্বকাপও শুরু হচ্ছে ক্রিকেটের জনকদের দেশথেকেই। ইংল্যান্ডে আগামী ১ আগস্ট থেকে শুরু হতে চলেছে টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ। চলবে ২০২১ সালের ৩০ এপ্রিলপর্যন্ত, অর্থাৎ প্রায় ২১ মাস!
অবাক হওয়ার কিছু নেই। মূলত এ দীর্ঘ সময়ের মাঝে আইসিসি স্বীকৃত নির্ধারিত টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ৯টি দেশ।এই সিরিজগুলোর ফলাফলের ভিত্তিতে সেরা দুই দল খেলবে ফাইনাল ম্যাচ।

এক সময় ক্রিকেট বলতে শুধু ছিল টেস্ট ম্যাচ। কিন্তু সময়ের দাবীতে ছোট হয়েছে ক্রিকেটের পরিসর, এসেছে নতুনফরম্যাট। উদ্ভাবন হয় ওয়ানডে ক্রিকেটের। শুরুর দিকে ৬০ ওভার করে খেলা হলেও শেষ পর্যন্ত ৫০ ওভারের সীমায় বাঁধাপড়ে ওয়ানডে ক্রিকেট। দর্শকদের কথা মাথায় রেখে চালু হয় ওয়ানডে বিশ্বকাপও। তখন থেকেই টেস্ট ক্রিকেটেরজনপ্রিয়তায় ভাটা পড়তে থাকে। সময়ের আবর্তে এরপর আসে টি-টোয়েন্টি। চার ছক্কার মার দেখতে দেখতে টেস্ট ক্রিকেটেরপ্রতি মানুষের আগ্রহ আরো কমে যায়। তবুও লাভজনক হওয়ায় আইসিসি এগোলো টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে।ক্রিকেটের রাজকীয় ফরম্যাট তথা টেস্ট ক্রিকেট যেনো দিন দিন আরও আগ্রহ হারাতে শুরু করে।
দেরিতে হলেও আইসিসির নজর পড়ে টেস্ট ক্রিকেটের প্রতি। আবার মানুষকে টেস্টের প্রতি আকৃষ্ট করতে নতুন চিন্তা শুরুকরে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ২০০৯ সালে প্রথম বারের মতো আইসিসির মাথায় আসে টেস্ট বিশ্বকাপের ভাবনা।সমস্ত টেস্ট খেলুড়ে দেশকে নিয়ে এক অভিনব বিশ্বকাপের পরিকল্পনা পেশ করা হয় বার্ষিক মিটিংয়ে। নাম ঠিক করা হয়ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। একেই এখন টেস্ট বিশ্বকাপ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

২০১০ সালে পরিকল্পনাটি পাশ হয় আইসিসিতে। পরিকল্পনা অনুসারে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবর্তে টেস্টবিশ্বকাপ শুরুর কথা ছিল। কিন্তু আর্থিক কারণে পিছিয়ে আসে আইসিসি। টেস্ট বিশ্বকাপের পরিবর্তে পুনরায় চ্যাম্পিয়ন্স ট্রফিআয়োজন করা হয়। এই সিদ্ধান্তে অসন্তোষ দেখা দেয় ক্রিকেট মহলে। সেসময় ঠিক করা হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে ২০১৭সালে। কিন্তু এবারেও ব্যর্থতার মুখ দেখে পরিকল্পনাটি।
সময় বদলানোর সঙ্গে সঙ্গে বার বার পরিবর্তিত হতে থাকে এই চ্যাম্পিয়নশিপের নিয়ম। অপেক্ষার প্রহর শেষে এ বছর শুরুহতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। শুরুটা হচ্ছে সেই ইংল্যান্ডেই। অ্যাশেজ টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এ বিশ্বকাপ।দ্বিপাক্ষিক সিরিজের মাধ্যমে চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ, থাকবে পয়েন্ট সিস্টেমও। মূলত দ্বিপাক্ষিক টেস্ট সিরিজগুলো আরোবেশি আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামুলক করে তোলার জন্যই শুরু হচ্ছে এই টেস্ট বিশ্বকাপ।
টেস্ট চ্যাম্পিয়নশিপ তথা টেস্ট বিশ্বকাপের রূপরেখা আগেই চূড়ান্ত করেছে আইসিসি। নিয়মানুসারে, ২০১৯ সালের ১আগস্ট থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল অবধি হওয়া আইসিসি নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজগুলো এ বিশ্বকাপের ম্যাচ হিসেবেবিবেচিত হবে। টেস্ট র্যাংকিংয়ের প্রথম ৯টি দেশকে নিয়ে চলবে এই বিশ্বকাপ। ২১ মাসের দীর্ঘ এ টুর্নামেন্টে প্রতিটা দেশেরজন্য ৬টি করে দ্বিপাক্ষিক সিরিজ নির্ধারণ করে দিয়েছে আইসিসি। প্রতিটি সিরিজে থাকবে ১২০ পয়েন্ট। সে হিসেবেএকেকটি দল সবমিলিয়ে ৭২০ পয়েন্টের এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। আইসিসির নির্ধারিত সিরিজের বাইরের কোনসিরিজ অবশ্য এই পয়েন্ট সিস্টেমের বা টেস্ট বিশ্বকাপের অন্তর্ভূক্ত থাকবে না।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ী নির্ধারণ হবে ফাইনাল ম্যাচের মাধ্যমে। ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত সিরিজশেষে পয়েন্ট তালিকার সেরা দুই দলকে নিয়ে হবে ফাইনাল ম্যাচ। ফাইনালের আয়োজক হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডকে।সময় নির্ধারণ করা হয়েছে সে বছরের জুন মাস। ভেন্যু হবে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।
যে দলগুলো খেলবে টেস্ট বিশ্বকাপ:
অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং উইন্ডিজ।

পয়েন্ট সিস্টেম:
২ ম্যাচের টেস্ট সিরিজে প্রতি ম্যাচের জয়ী দল পাবে ৬০ পয়েন্ট। ৩, ৪ ও ৫ ম্যাচের সিরিজে যথাক্রমে ৪০, ৩০ ও ২৪পয়েন্ট করে পাবে জয়ী দল।
ম্যাচ টাই হলে ২,৩, ৪ ও ৫ ম্যাচের সিরিজে প্রতি দলের জন্য যথাক্রমে ৩০, ২০, ১৫ ও ১২ পয়েন্ট বরাদ্দ রাখা হয়েছে।
ড্র হলেও পয়েন্ট ভাগাভাগি হবে দুই দলের মাঝে। সিরিজে ম্যাচ সংখ্যার হিসেবে এখানেও থাকবে পরিবর্তন। ২, ৩, ৪ ও ৫ম্যাচের সিরিজে প্রতি ম্যাচ ড্র করায় যথাক্রমে ২০, ১৩.৩, ১০ ও ৮ পয়েন্ট করে প্রতি দলের মাঝে ভাগ হবে।
বাংলাদেশের জন্য নির্ধারিত ৬ সিরিজের মাঝে ৪টি সিরিজ হবে ২ ম্যাচের, ৩ ম্যাচের সিরিজ খেলবে ২টি। অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ এবং নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের টেস্টসিরিজ খেলবে টাইগাররা।
২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ২০২০ সালের জানুয়ারিতেপাকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের পর ফেব্রুয়ারিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। একই বছরজুলাইয়ে অ্যাওয়ে সিরিজ শেষে আগস্টে নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে টাইগাররা। ২০২১ সালের জানুয়ারিতে উইন্ডিজেরবিপক্ষে হোম সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্ব।
টেস্ট চ্যাম্পিয়নশিপে যুক্ত করা হয়েছে গোলাপী বল টেস্ট ও ডে-নাইট টেস্ট ম্যাচ। এছাড়া টেস্ট জার্সিতে নম্বর যোগ করেখেলা হবে এ চ্যাম্পিয়নশিপ থেকেই।
নতুন এ টেস্ট বিশ্বকাপ টেস্ট ক্রিকেটকে কতটা আবেদনময় করে তুলতে পারে সেটিই এখন দেখার বিষয়।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
