শীতের তীব্রতা বাড়বে এবার, শৈত্যপ্রবাহ আসবে বারবার
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪
দেশের উত্তর ও উত্তর-পশ্চিমের কয়েকটি জেলায় দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শৈত্যপ্রবাহ আরো দু-এক দিন থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়াবিদরা আভাস দিয়েছেন, চলতি শীতে বারবার শৈত্যপ্রবাহ আসবে।
এর মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে উত্তরাঞ্চলের প্রান্তিক মানুষ।
আবহাওয়াবিদরা বলছেন, ২১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়া-কমার মধ্যেই ঘুরপাক খাবে। ফলে এ সময় শীতের অনুভূতিতে বড় পরিবর্তন আসবে না।
তবে মাসের শেষ দিকে আবার দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। ফলে এই সময় শীতের তীব্রতা খানিকটা বাড়তে পারে। বছরের শীতলতম মাস হওয়ায় স্বাভাবিকভাবেই জানুয়ারিতে শীত সবচেয়ে বেশি থাকবে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা শনিবার কালের কণ্ঠকে বলেন, ‘এবার শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে।
কুয়াশার পরিমাণও বেশি দেখা যাচ্ছে এবার। গত বছর ডিসেম্বরের এই সময়টায় এত কুয়াশা ছিল না। কুয়াশার কারণে সূর্যের আলো কম আসায় দিনের তাপমাত্রা কমে যায়। এতে দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক কমে যায়।
কাজী জেবুন্নেছা জানান, ২১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কখনো একটু কমবে, কখনো বাড়বে।
ফলে শীতের তীব্রতায় বড় ধরনের পরিবর্তন আসবে না এই সময়। চলমান শৈত্যপ্রবাহ ১৬ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে।
জানুয়ারিতে শীত কতটা তীব্র হতে পারে জানতে চাইলে কাজী জেবুন্নেছা বলেন, ‘জানুয়ারি এমনিতেই দেশের শীতলতম মাস। ফলে জানুয়ারি মাসে অবশ্যই ডিসেম্বরের চেয়ে শীত বেশি থাকবে। জানুয়ারিতে শৈত্যপ্রবাহও বেশি হয়ে থাকে ডিসেম্বরের তুলনায়।
চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসব্যাপী একটি পূর্বাভাসও প্রকাশ করে। সেখানে বলা হয়, এ সময় দেশে তিন থেকে আটটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে তিন থেকে চারটি তীব্র শৈত্যপ্রবাহে (৪ থেকে ৬ ডিগ্রি) রূপ নিতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে এর মধ্যে উত্তর, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং শীতের অনুভূতি বাড়তে পারে।
চার জেলায় শৈত্যপ্রবাহ : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি) বয়ে গেছে। রবিবারও তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আজ। আগামী সোমবার দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কিছুটা বাড়তে পারে।
সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.২, রাজশাহীতে ৯.৭ ও যশোরে ১০ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
