শীতে কাহিল উত্তরের মানুষ, সূর্যের দেখা নেই
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪
দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। মেঘলা আকাশ আর কুয়াশার কারণে কোথাও কোথাও সূর্যের দেখা মিলছে না। ভোর রাত থেকে বৃষ্টির মতো পড়ে কুয়াশা। কয়েকদিন ধরে অব্যাহতভাবে তীব্র শীত ও ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁয় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
নওগাঁ : তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি নওগাঁ জেলায়। বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিনের তুলায় তাপমাত্রা কমায় শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশার কারণে গত তিন দিনে তিনটি সড়ক দুর্ঘটনা ছয়জন নিহত হয়েছে। বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত দুদিনের তুলনায় বুধবার তাপমাত্রা কম। আকাশে মেঘ ও ঘন কুয়াশা থাকায় শীতের তীব্রতাও বেশি। আগামী দুই-তিনদিন তাপমাত্রা কমই থাকতে পারে।
কুড়িগ্রাম : বুধবার সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আকাশে ঘন মেঘ থাকায় আগামী ২৪ ঘণ্টা সূর্যের দেখা না মেলার সম্ভাবনা রয়েছে। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন। তীব্র ঠান্ডায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছে। কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বুধবার এ মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
ঠাকুরগাঁও : গত তিন দিন ধরে সূর্যের মুখ দেখা মিলেনি জেলায়। মৃদু শৈত্যপ্রবাহ ও ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, টানা তিন দিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ও ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগে শিশুসহ বৃদ্ধরা নিউমোনিয়া শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। ঠাকুরগাঁও সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল হাসান চয়ন বলেন, গত ২৪ ঘণ্টায় শতাধিক শিশু শীতজনিত রোগে হাসপাতালে ভর্তি হয়েছে। জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, এবার ঠাকুরগাঁ জেলায় মাত্র ১০০০ পিস কম্বল বরাদ্দ মিলেছে। জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, ৫২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভা এলাকার জন্য আরও কম্বল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে পত্র পাঠানো হয়েছে।
দিনাজপুর : বুধবার দিনভর দেখা মিলেনি সূর্যের। দিন ও রাতের তাপমাত্রার তফাৎ কমে আসায় অনুভ‚ত হচ্ছে হাড় কাঁপানো শীত। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
শেরপুর : ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে শেরপুর। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে শিশির। ঘন কুয়াশায় শহর এবং গ্রামের সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। শীত ও ঠান্ডার কারণে সর্দি-কাশি, শ্বাসকষ্টজনিত রোগসহ বেড়েছে শীতজনিত নানা রোগ।
রাজবাড়ী ও গোয়ালন্দ : ৮ ঘণ্টা পর রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় শুরু হওয়ার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, ঘনকুয়াশার কারণে বুধবার মধ্যরাত ১২টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেই। পরে বুধবার সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল আবার শুরু করা হয়েছে। তবে কিছু পরিমাণ যানবাহন মহাসড়কে আটকে থাকলেও আস্তে আস্তে সেগুলো পারাপার হচ্ছে।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
