শিখ বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট করার পেছনে অমিত শাহ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪
অটোয়া ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক বিরোধের পরিধি যেন বেড়েই চলছে। এরই মধ্যে কানাডা অভিযোগ করলো, শিখ অ্যাক্টিভিস্টদের লক্ষ্য করে সহিংসতা ও ভীতি প্রদর্শনের প্রচারণার পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে।
কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে জাতীয় সুরক্ষা কমিটির সদস্যদের নিশ্চিত করেছেন, তাদের সরকার অমিত শাহকে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানের স্থপতি হিসাবে বিবেচনা করে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী হিসাবে বিবেচিত তিনি।
ভারত এ বিষয়ে এখন পর্যন্ত কানাডার অভিযোগের প্রতিক্রিয়া না জানালেও বুধবার (৩০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নয়াদিল্লির সরকারি কর্মকর্তারা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
ডেভিড মরিসন জাতীয় সুরক্ষা কমিটির সদস্যদের আরও বলেছেন, তিনি ওয়াশিংটন পোস্টকে অমিত শাহের নাম নিশ্চিত করার তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞাসা করলেন, এটি সেই ব্যক্তি কি না। আমি নিশ্চিত হয়েছি, এটি সেই ব্যক্তি।' তবে কানাডার অভিযোগের পেছনের প্রমাণ তিনি প্রকাশ করেননি।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর আগে বলেছিলেন, কানাডার কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে যে, ২০২৩ সালের জুনে ব্রিটিশ কলম্বিয়ায় কানাডিয়ান শিখ কর্মী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারত সরকারের এজেন্টরা জড়িত ছিল।
এই হত্যাকাণ্ড নিয়ে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক বাদানুবাদ সৃষ্টি হয়। কানাডা ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করে। ভারতও কানাডিয়ান কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়।
ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাথালি ড্রোইন গতকাল মঙ্গলবার নিরাপত্তা কমিটিকে বলেন, ভারত সরকার কূটনৈতিক চ্যানেল ও প্রক্সির মাধ্যমে কানাডায় বসবাসরত ভারতীয় নাগরিক ও কানাডার নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে বলে কানাডার কাছে প্রমাণ রয়েছে।
কানাডিয়ান কর্তৃপক্ষ অতীতে বলেছে, তারা ভারতের সাথে অভিযোগেও প্রমাণও শেয়ার করেছে।। তবে নয়াদিল্লির কর্মকর্তারা বারবার তা অস্বীকার করেছেন। অভিযোগগুলো অযৌক্তিক বলে অভিহিত করেছেন।
এদিকে, অমিত শাহের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ভারত তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নয়াদিল্লি মনে করে কানাডার প্রমাণ 'খুবই দুর্বল'। এটি ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কোনো সমস্যার সৃষ্টি করবে বলে তারা মনে করে না।
মোদি সরকার খালিস্তানপন্থীদের 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে দেশটির নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছে। আন্দোলনকারীরা মূলত 'খালিস্তান' নামে একটি স্বাধীন আবাসভূমি ভারত থেকে আলাদা করার দাবি জানায়।
১৯৮০ ও ১৯৯০-এর দশকে 'সশস্ত্র বিদ্রোহে' হাজার হাজার মানুষ নিহত হয়। বিশেষ করে ১৯৮৪ সালে শিখ খালিস্তানপন্থীদের তাড়াতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 'উদ্যোগের কারণে' তার শিখ দেহরক্ষী তাকে হত্যা করেন। এরপর শিখ বিরোধী দাঙ্গায় হাজার হাজার মানুষ নিহত হয়।
তথ্যসূত্র: আলজাজিরা
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
