শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির জন্য নতুন নীতিমালা হচ্ছে
প্রকাশিত: ৩ জুলাই ২০১৯
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির জন্য নতুন নীতিমালা হচ্ছে। এ জন্য একটি সুপারিশ প্রণয়নের লক্ষ্যে উপকমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে এই উপকমিটি গঠন করা হয়।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদীয় কমিটির সদস্য মো. আবদুল কুদ্দুসকে আহ্বায়ক করে চার সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া ও এম এ মতিন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়ার পক্ষে মত দেয় ঢাকা শিক্ষা বোর্ড। এ ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক (এসএসসি) পাস নির্ধারণ করে দেওয়া যেতে পারে বলে মনে করে শিক্ষা বোর্ড। তারা লিখিতভাবে সংসদীয় কমিটিকে এই মত জানিয়েছে।
এর আগে গত ২ মে অনুষ্ঠিত কমিটির সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক হয়। তবে ওই বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হলে প্রকৃত শিক্ষানুরাগীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাধা হতে পারে। সাংসদ থেকে শিক্ষাগত যোগ্যতার বিষয় নেই, তাই বিদ্যালয় পরিচালনা কমিটির ক্ষেত্রে এটা করা কতটুকু যুক্তিযুক্ত হবে ভেবে দেখা দরকার। তবে পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে এখন যে অশুভ প্রতিযোগিতা চলছে তা বন্ধ হওয়া দরকার।
সর্বশেষ ২০০৯ সালের জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা তৈরি হয়। ওই প্রবিধান অনুযায়ী, একজন সাংসদ সর্বোচ্চ চারটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারতেন। এই নীতিমালা নিয়ে উচ্চ আদালতে রিট হয়েছিল। ২০১৬ সালে ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশ অনুযায়ী, একজন সাংসদ এখন চারটি প্রতিষ্ঠানের সভাপতি হতে পারেন, তবে তাকে নির্বাচিত হতে হবে। সে ক্ষেত্রে পরিচালনা কমিটির অন্যান্য সদস্যের ভোটে তাঁকে সভাপতি নির্বাচিত হতে হবে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের (মঙ্গলবার) বৈঠকে যেকোনো ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার স্থাপনের আগে সরকারের অনুমোদন নিশ্চিত করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আবদুল কুদ্দুস, এ কে এম শাহাজান কামাল, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া, এম এ মতিন ও গোলাম কিবরিয়া বৈঠকে অংশ নেন।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
