শামীম ওসমানকে মন্ত্রী হিসেবে দেখতে চান না.গঞ্জবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই টানা তৃতীয়বারের মতো এবং স্বাধীনতার পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এখন উৎসুক সবার মনে ঘুরপাক খাচ্ছে নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, পুরনোদের মধ্যে কারা থাকছেন, আবার নতুন করেই বা কারা আসছেন, কে পাচ্ছেন কোন দফতর- এমন নানা প্রশ্ন।
রাজনীতিতেত পরীক্ষিত, ক্লিন, তারুণ্যদীপ্ত, ডায়মানিক এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই তারাই মূলত নতুন মন্ত্রীসভায় স্থান পেতে যাচ্ছেন। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রগুলো বলছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের পাশাপাশি জঙ্গি, মাদক এবং ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার মধ্যদিয়ে কিংবদন্তি রাষ্ট্রনায়ক হয়ে থাকতে চান জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই আঙ্গিকেই গঠন করতে চান নতুন মন্ত্রীসভা। সেক্ষেত্রে সিনিয়র কয়েকজন ছাড়া বাদ পড়তে পারেন বর্তমান মন্ত্রীসভার অধিকাংশ সদস্য।
সূত্র মতে, জাতীয় পার্টি যদি সরকারের অংশীদার হয়, সেক্ষেত্রে দলটির ২ থেকে ৩ জন এবং মহাজোটের শরীক অন্যান্য ছোট দলগুলোর ৩ থেকে ৪ জন মন্ত্রীসভায় ঠাঁই পেতে পারেন। সেক্ষেত্রে বিকল্পধারার যুগ্ম মহাসচিব তারুণ্যদীপ্ত মেধাবী রাজনীতিক মাহী বি চৌধুরীর মন্ত্রীসভায় থাকার সম্ভাবনা উজ্জ্বল। সবমিলিয়ে একটি মেধাবী, ক্লিন, এনার্জেটিক মন্ত্রীসভা গঠন করতে ইতোমধ্যেই প্রাইমারি খসড়া তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, চমকপূর্ণ মন্ত্রীসভায় নারায়ণগঞ্জ থেকে কেউ এবার স্থান পাচ্ছেন তা নিয়ে চলছে নানা আলোচনা, সমীকরণ। সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান এ কে এম শামীম ওসমানের নতুন মন্ত্রীসভায় থাকার সম্ভাবনা বেশি। ২০১৮ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নৌকা প্রতীত নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার এ বিজয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত, উদ্দীপ্ত।
অর্থনৈতিক ও রাজনীতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ। রাজনৈতিক দিক থেকে এ জেলার গুরুত্ব অপরিসীম বলে মনে করেন এ এলাকার রাজনীতিবিদরাও। কেননা এ জেলার চাষাড়ায় খান সাহেব ওসমান আলীর বাসভবন বাইতুল আমানে জন্ম হয়েছিল আওয়ামী লীগের।
ঢাকার কোনো রাজনৈতিক কর্মসূচিতে এ জেলার লোকজন যোগদান না করলে রাজনৈতিক কর্মসূচিগুলোতে মানুষের অভাববোধ করে থাকেন রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নেতারা। এ জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হল নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসন। কিন্তু এ এলাকার রাজনীতিবিদদের দুঃখ এ আসনে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনো মন্ত্রী হয়নি।
বিএনপি’র শাসনামলে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতাকর্মীরা বিএনপির সাবকে এমপি গিয়াসউদ্দিনকে মন্ত্রী করার আশাবাদ ব্যক্ত করলেও তাকে মন্ত্রী করা হয়নি। এরপর এ আসনকে ভাগ করে নারায়ণগঞ্জ-৩ আসনের সাথে সিদ্ধিরগঞ্জকে যুক্ত করা হয়েছিল।
১০ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনকে পূর্বাবস্থায় তথা সিদ্ধিরগঞ্জ-ফতুল্লার অবস্থায় নেয়া হয়। সে সময় এ আসনে এমপি শামীম ওসমান। ওই যাত্রায় তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য হয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। সংসদ সদস্য শামীম ওসমান দেশের জন্য আরও দায়িত্ব পালন করুক তা কামনা করেন স্থানীয় নেতাকর্মীরা। আর এ দায়িত্বপালনে তারা তিনবারের সংসদ সদস্য শামীম ওসমানকে মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে দেখতে আগ্রহী।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান এ ব্যাপারে বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম। আমরা সিদ্ধিরগঞ্জবাসী বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করলেও আমরা স্বাধীনতার পর এ পর্যন্ত কখনও মন্ত্রী পাইনি। তাই প্রধানমন্ত্রীর কাছে আশাবাদী তিনি বিপুল ভোটে বিজয়ী শামীম ওসমানকে মন্ত্রীত্ব দিয়ে নারায়ণগঞ্জ তথা পুরো দেশের আরও গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ দিবেন।
জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও নাসিক-৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান জানান, শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনে ইতিপূর্বে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি দলের জন্য অনেক গোছালো ভূমিকা পালন করেন। তাকে মন্ত্রী করা হলে তিনি দেশের জন্য আরও কল্যাণকর কাজ করবেন বলে আমি মনে করি।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
