শপথ নিয়ে স্বপ্নের যাত্রা শুরু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯
বৃহস্পতিবার, দুপুর দেড়টা। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন অডিটরিয়ামে তিল ধারণের ঠাঁই নেই। আলো-আঁধার পরিবেশে মঞ্চ থেকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ এমবিবিএস প্রথমবর্ষের শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করাচ্ছেন।
ভবিষ্যত চিকিৎসক হওয়ার স্বপ্নযাত্রার শুভলগ্নে দেশসেরা ২২০ ছাত্রছাত্রী অধ্যক্ষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যখন শপথবাক্য পাঠ করছিলেন তখন পিনপতন নীরবতা।
এ সময় মঞ্চে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী, দুই সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ঢামেকের উপাধক্ষ্য, হাসপাতালের পরিচালকের পাশাপাশি মিলনায়তনে উপস্থিত সিনিয়র-জুনিয়র শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রীদের অভিভাববকরা মনোযোগ সহকারে শপথ অনুষ্ঠান অবলোকন করছিলেন।

এর আগে বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, আজ থেকে তোমাদের (ঢামেক কে -৭৬ ব্যাচ) স্বপ্নের যাত্রা হলো শুরু।
আজ ১০ জানুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে সদ্য স্বাধীন দেশের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু এদিন দেশে ফিরে আসেন।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভক্ষণে শুধু ঢাকা মেডিকেল কলেজেই নয়, আজ দেশের সরকারি-বেসরকারি শতাধিক মেডিকেল কলেজে একযোগে এমবিবিএস প্রথমবর্ষের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান শুরু হয়।
ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন অডিটরিয়ামে অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওরিয়েন্টশন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, স্বাস্থ্য বিভাগের সচিব আসাদুল ইসলাম, চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো.আবদুর রশীদ, ঢামেক উপাধক্ষ্য অধ্যাপক মো. শফিকুল আলম চৌধুরী, ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, ঢামেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, মহাসচিব অধ্যাপক ডা.দেবেশ চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অধ্যাপক ডা. আবদুল হানিফ টাবলু।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন চলতি বছরের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ইসমাম সাকিব অর্ণব। অভিভাবকদের পক্ষে একজন মা বক্তব্যকালে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, আমরা অভিভাবকরা কষ্ট করে এত দূর পড়াশোনা করিয়েছি। সোনার ছেলেরা আমাদের গৌরবান্বিত করেছে। আজ থেকে আপনাদের হাতে তুলে দিলাম।
এ ছাড়া তিনি নতুন ছাত্রীদের আবাসন সমস্যা দূর করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানান।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
