লিভারপুলকে হটিয়ে ফের শীর্ষে ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯
জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের লড়াই। গেল কয়েক সপ্তাহ ধরে পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিয়ে রীতিমত ইঁদুরদৌড় চলছে। একবার লিভারপুল শীর্ষে তো আরেকবার ম্যানচেস্টার সিটি।
সর্বশেষ টটেনহামকে হারিয়ে শীর্ষ আসন দখল করেছিল লিভারপুল। এবার কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে সেই স্থান পুনর্দখলে নিল পেপ গার্দিওলার শিষ্যরা।
বুধবার রাতে ঘরের মাঠে কার্ডিফের বিপক্ষে ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পায় সিটি। ফরাসি সেন্টার-ব্যাক আইমেরিক লাপোর্তের বাড়িয়ে বলে কঠিন এক কোণ থেকে বাঁ পায়ের ঝলকে গোল করেন সিটির বেলজিয়ান মিডফিল্ডার দে ব্রুইনি। কার্ডিফের গোলরক্ষক নেইল এথেরিজ শট ঠেকাতে এগিয়েও গিয়েছিলেন কিন্তু তাকে অনেকটা চমকে দিয়ে বল জালে জড়িয়ে দেন দে ব্রুইনি।
২৭তম মিনিটে ফের কার্ডিফের ডিফেন্সকে পরাস্ত করে ডি-বক্সে ঢুকে পড়েন দে ব্রুইনি। বাঁ প্রান্ত থেকে তিনি বল বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল জেসুসের পায়ে। কিন্তু তার শট পোস্ট ছাড়িয়ে বাইরে চলে যায়। ৩৫তম মিনিটে সুযোগ পেয়েছিলেন সানেও। কিন্তু গোলবারের ২৫ গজ দূরে থেকে নেওয়া শট জাল খুঁজে নিতে ব্যর্থ হয়।
দ্বিতীয় গোল পেতে অবশ্য সিটিকে খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। কার্ডিফের রক্ষণে ঢুকে ব্যাক পোস্ট থেকে দারুণ এক ক্রসে জেসুসের পায়ে বল ঠেলে দেন রিয়াদ মাহারেজ। আলতো পাসে বলটাকে সান’র পায়ে পৌঁছে দেন ব্রাজিলিয়ান স্টাইকার। বুক দিয়ে বল ঠেকিয়ে নিচু শটে বাকি কাজ সেরে ব্যবধান দ্বিগুণ করেন সেখানে অনেকটা ফ্রি অবস্থায় থাকা জার্মান তারকা সানে।
৫৬তম মিনিটে ফের সুযোগ আসে সিটির হাতে। দে ব্রুইনির বাড়িয়ে দেওয়া পাস থেকে প্রতিপক্ষের ডি-বক্সে বল পেয়ে দারুণ এক হেডও করেন ফার্নান্দিনহো। কিন্তু বল পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
৬৫তম মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে শট নেন মাহারেজ। কিন্তু কার্ডিফের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন সেই শট। ৬৮তম মিনিটে প্রায় ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছিলেন মাহারেজ। তার শট ঠেকাতে গিয়ে বল এথেরিজের ভুলে গোলপোস্টে ঢুকতে যাচ্ছিল। বল হাওয়ায় ভেসে জালে জড়ানোর আগেই ঘুষি মেরে বিপদমুক্ত করেন কার্ডিফ গোলরক্ষক।
ম্যাচে বেশ কিছু সুযোগ এভাবেই হাতছাড়া হয় সিটির। বিশেষ করে জেসুস যেন গোল মিসের মহড়া দেখানোয় ব্যস্ত ছিলেন। বেশ কয়েকবার গোল মিস করলেও জয় হাতছাড়া হয়নি সিটির। তবে কার্ডিফের গোলরক্ষক দুই গোল হজম করলেও ম্যাচে নিশ্চিত ৯টি প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছেন, যা প্রশংসার দাবি রাখে।
৩২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। আর ১৮তম স্থানে নেমে যাওয়া কার্ডিফকে এখন হাতছানি দিচ্ছে রেলিগেশন।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
