লিটনের ছক্কায় মাঠকর্মী গুরুতর আহত
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯
মাস দুয়েকও বাকি নেই। এরপরই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। বিশ্বকাপের আগে ব্যাটকে আরও ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন দাস। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন তিনি।
নবম রাউন্ডে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তার ৮৪ রানের ঝলমলে ইনিংস ছিল বেশ উপভোগ্য। তবে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ইনিংসকে আর লম্বা করতে পারেননি মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ড্যাশিং ওপেনার। তার একটি ছক্কা হাঁকানো বলে আহত হয়েছেন জুয়েল নামে এক মাঠকর্মী।
সোমবার টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইনিংসের শুরুতেই ওপেনার লিটন কুমার ছক্কা হাঁকান। যা গিয়ে আঁচড়ে পড়ে মাঠকর্মী জুয়েলের উপর। পরে আহত অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নেয়া হয় তাকে।
ম্যাচে ৩৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৬ রানের ইনিংস খেলেন লিটন। আর আউট হয়ে মাঠ ছাড়ার আগে ঘটে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে নেমেছিল মোহামেডান। মাঠে সীমানার বাইরে বড় ছাতার নিচে বসে ছিলেন মাঠকর্মী জুয়েল। ইনিংসের দশম ওভারে প্রাইম ব্যাংকের স্পিনার মনির হোসেনের বলে ছক্কা হাঁকান লিটন। দ্রুত গতিতে ধেয়ে আসা বলটি প্রথমে ডিপ মিড উইকেট বাউন্ডারি সীমানার বাইরে থাকা ছাতায় আঘাত হানে। সাথে সাথেই ছাতা ভেদ করে নিচে বসে থাকা মাঠকর্মীর মুখে পড়ে। সঙ্গে সঙ্গে ক্রিজ থেকে মাঠের বাইরে জুয়েলের কাছে ছুটে যান লিটন। বলের আঘাতে তার মুখের কিছু অংশ থেঁতলে গেছে। আঘাত পেয়েছেন দাঁতেও। তখনই স্ট্রেচারে করে বিকেএসপি হাসপাতালে নেয়া হয় তাকে।
পরে জানা গেছে, জুয়েলের ঠোটের থেঁতলে যাওয়া অংশে পাঁচটি সেলাই দিতে হয়েছে। ঠোটে সেলাইয়ের পরে দাঁতের চিকিৎসার জন্য জিরানী বাজারে দাঁতের চিকিৎসকের কাছে নেয়া হয় তাকে।
পরে সেই মনির হোসেনের বলেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন লিটন।
লিটনের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব বর্তমানে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে। ৯ ম্যাচে তাদের জয় ৪টি ও হার ৫টি ম্যাচে। প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ৭ জয় ও ২ হার নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
