লিটনের আক্ষেপ : আরেকটু ভালো খেলা যেতো
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
নেইল ওয়াগনার। বেসিন রিজার্ভে তাকে নিউজিল্যান্ড অধিনায়ক বোলিংয়ে এনেছিলেন ৫ নম্বর বোলার হিসেবে। ততক্ষণে তামিম আর সাদমান মিলে ৭৫ রানের জুটিও গড়ে ফেলেছেন। কলিন ডি গ্র্যান্ডহোম শুরুর আঘাতটা হানেন বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর।
সূচনাটা গ্র্যান্ডহোম করলেও ধারাবাহিকতা টেনে নিয়ে যান নেইল ওয়াগনার। শুধু টেনে নিয়ে যাওয়াই নয়, বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে রীতিমত আতঙ্ক হিসেবে আবির্ভূত হন তিনি। ৭৪ রান করা তামিম ইকবাল থেকে শুরু করে বাংলাদেশের টপ অর্ডার ভেঙে চুরমার করে দেন তিনি।
তামিম, মুমিনুল, মিঠুন এবং মাহমুদউল্লাহ রিয়াদেরমত গুরুত্বপূর্ণ চারটি উইকেট জমা পড়ে ওয়াগনারের পকেটে। মাত্র ১৩ ওভার বল করে ৪ মেডেন এবং ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন ওয়াগনার। তাকে সামালাতে না পারার কারণেই মূলতঃ ওপেনিং জুটিতে ৭৫ ওঠার পরও বাংলাদেশ শেষ হয়ে যায় ২১১ রানে।
দিন শেষে মিডিয়ার সামনে কথা বলতে আসে চিরাচরিত রূপেই আফসোস করতে শোনা গেলো বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। যিনি নিজে ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪৯ বলে ৩৩ রান করে আউট হন তিনি। লিটন আউট হওয়ার পরই ব্যাটিংয়ের বাকি অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে।
দিন শেষে মিডিয়াকে লিটন দাস বলেন, ‘আরেকটু ভালো করা যেত। ব্যাটসম্যানরা আরেকটু মনোযোগ দিয়ে খেললে আরেকটু ভালো হতো। শুরুটা খুব ভালো ছিল। যেমন শুরু ছিল আরেকটু ভালো করা যেত। ব্যাটসম্যানেরা আরেকটু মনোযোগ খেললে হয়তো বা আরেকটু ভালো হতো।’
বৃষ্টির কারণে প্রথম দুইদিন খেলাই হয়নি। উইকেট ছিল ঢাকা। এর মধ্যে খেলা শুরু হলে সেখানে ব্যাট করা যতটা কঠিন মনে হয়েছে আসলে ততটা ছিল না? লিটন উদাহরণ টানলেন তামিমের ইনিংসের, ‘কন্ডিশন তো একটু বোলারদের পক্ষেই ছিল। এমন সবুজ উইকেটে এমন আবহাওয়ার মধ্যে বোলাররা একটু সাহায্য পাবেই; কিন্তু ব্যাট করার সময় মনোযোগটা বেশি থাকলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন তামিম ভাই অনেকক্ষণ মনোযোগ নিয়ে খেলেছেন।’
ওয়াগনারের শট বলেই ভুগতে হয়েছে বেশি বাংলাদেশকে। সেই বলগুলো একটু রয়ে-সয়ে খেললেই এত বড় সমস্যার মধ্যে পড়তে হতো না। লিটন বলেন, ‘আমরা জানতাম যে, এখানে শট বল হবেই। এবং সত্যি কথা, এখানে আমরা সেই শট বল নিয়ে কিছুই করতে পারিনি।’
কিভাবে ওয়াগনারকে মোকাবেলা করা যেতো? লিটন পরামর্শ দিচ্ছেন, ‘তাকে মোকাবেলা করার একমাত্র পন্থা হচ্ছে, আমাদের সমস্ত মনযোগ দিয়ে তাকে মোকাবেলা করা। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকার দরকার ছিল, তার ডেলিভারিগুলোতে যথাসম্ভব ছেড়ে দেয়া। তাহলে হয়তো তার বিপক্ষে আমরা আরও সফল হতে পারতাম।’
ব্যাটিং ভালো না হলেও দিন শেষে বোলাররা দুই উইকেট নিয়েছে কিউইদের। লিটন সেখানেই ভালো দিক দেখছেন। তিনি বলেন, ‘দিনের শেষে যেটা বলব দুটো উইকেট নিয়েছি, এটাও একটা ভালো দিক। এখনো আবহাওয়া অনেক সাহায্য করছে, উইকেটও সাহায্য করছে (বোলারদের)।’
ওয়েলিংটনের ভারী বাতাস লিটনের জন্য নতুন অভিজ্ঞতা। তিনি বলেন, ‘আমি তো কখনো এমন আবহাওয়ার মধ্যে খেলিনি। অনেক চ্যালেঞ্জিং ছিল। কঠিন ছিল। আমার মনে হয় অনেক খেলোয়াড়ের জন্যই কঠিন ছিল।’
ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেটে ব্যাটিংয়েল অভিজ্ঞতা নিয়ে লিটন বলেন, ‘উইকেট দুই পক্ষের (ব্যাটসম্যান ও বোলার) জন্যই সমান ছিল। বলব না যে শুধু বোলারদেরই সাহায্য করেছে। মনোযোগ দিয়ে ব্যাট করলে সফল হওয়ার সুযোগ থাকত। এবং এটি কালও থাকবে পরশু-ও থাকবে।’
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
