লিটন ভালো ফিল্ডার, তাই কিপিং করবেন মুশফিকই
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯
ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহীমের সামর্থ্য ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই কোনো। বর্তমান দল তো বটেই, দেশের ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। তবে উইকেটরক্ষক হিসেবে মুশফিকের পারফরম্যান্সের দিকে আঙুল তোলার মানুষের অভাব নেই। সেই সুযোগটাও করে দেন মুশফিক নিজেই।
বেশি পেছনে যেতে হবে না। আফগানিস্তানের বিপক্ষে ঢাকা পর্বের ম্যাচেই অন্তত ১৫ রান ছুটেছে মুশফিকুর রহীমের গ্লাভসের নিচ দিয়ে। এছাড়া প্রতি ম্যাচে কখনও সহজ রানআউটের সুযোগ, আবার কখনও হাতের ক্যাচ ফেলে দেয়ার মতো ঘটনা যেনো খুবই নিয়মিত ব্যাপার মুশফিকের জন্য।
বিশেষ করে সবশেষ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে উইকেটের সামনে মুশফিকুর রহীমের বাচ্চাসুলভ এক ভুলে জীবন পেয়েছিলেন প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসন। পরে রস টেলরের সঙ্গে জুটি গড়ে তিনিই ম্যাচ জিতিয়ে দেন কিউইদের। এরপর থেকে প্রায় প্রতি ম্যাচেই ভুলের পসরা সাজিয়ে বসেন মুশফিক।
অথচ মুশফিকের সঙ্গেই একাদশে খেলেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। অনেকেরই মতে উইকেটরক্ষক হিসেবে মুশফিকের চেয়ে ঢের এগিয়ে লিটন। অল্প কিছু ম্যাচে কিপিং গ্লাভস হাতে নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন লিটন। তবু একাদশে লিটন থাকলেও, কিপিং গ্লাভস পান মুশফিকই।
কিন্তু এমনটা আর কতদিন? এখন কি মুশফিককে ব্যাটিংয়ের জন্য নির্ভার করে কিপিং গ্লাভস তুলে দেয়া যায় না লিটনের হাতে? এর উত্তর সবচেয়ে ভালো দিতে পারতেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তাই তার কাছেই ছুড়ে দেয়া হলো প্রশ্নটি। উত্তরে ডোমিঙ্গো যা বললেন, তাতে উইকেটরক্ষক লিটনের চেয়ে ফিল্ডার লিটনের প্রশংসাই থাকল বেশি।
একইসঙ্গে ফিল্ডার হিসেবে মুশফিকের চেয়ে লিটন এগিয়ে থাকায়, তাকে ফিল্ডার হিসেবেই দলে চান ডোমিঙ্গো। তাতে মুশফিক সুযোগ হাতছাড়া করলেও যেনো ক্ষতি নেই টাইগারদের প্রধান কোচের। তাই মাঠে মুশফিককে ফিল্ডার হিসেবে পাওয়ার চেয়ে উইকেটরক্ষক হিসেবে রাখাই শ্রেয় মনে করেন তিনি।
সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘না না, মুশফিকের বদলে অন্য কারও কিপিং করার সম্ভাবনা নেই। দলে যে কয়জন ভালো ফিল্ডার আছে তাদের মধ্যে অন্যতম লিটন দাস। আমি মনে করি সে মুশির (মুশফিকুর রহিম) চেয়ে ভালো ফিল্ডার। আমার কাছে মাঠে কয়েকজন ভালো ফিল্ডার থাকা খুব গুরুত্বপূর্ণ। মাঠে লিটন, আফিফ, (নাজমুল হোসেন) শান্তর মতো ফিল্ডাররা যে ৫-৬ রান বাচিয়ে দেয় সেটা খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘এটা একটা কারণ যে লিটন দারুণ এক ফিল্ডার। মুশফিক হয়তো কয়েকটা সুযোগ মিস করেছে। তবে সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। উইকেটের পেছনে থেকে সে বেশ ভালো ভিউ পায় মাঠের। যা দিয়ে সে ক্যাপ্টেনকে সাহায্য করতে পারে।’
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
