রোনালদোর হ্যাটট্রিক : কাঁদলেন জিওর্জিনা
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯
আনন্দেও কান্না আসে। সেই আনন্দটা যদি হয় বিশাল এক চাপ থেকে হাঁফ ছেড়ে বেঁচে ওঠার বড় উপলক্ষ, তাহলে তো কান্না আসাটাই স্বাভাবিক।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে ২-০ গোলে হেরে এসেছিল রোনালদোর দল জুভেন্টাস। তখনই মাদ্রিদে বিদ্রুপ আর অপমানের শিকার হয়েছিলেন তিনি। রোনালদোর মনে হয়তো সেই বিদ্রুপ লেগেছিল। অপমানের প্রতিশোধ নেয়ার তীব্র ইচ্ছাটাও জেগে উঠেছিল তার মধ্যে।
অবশেষে মঙ্গলবার রাতে জুভেন্টাসের মাঠে সেই অ্যাটলেটিকোকে আতিথেয়তা দিয়ে তার সব ক্ষোভ প্রশমন করলেন সিআর সেভেন। চ্যাম্পিয়ন্স লিগে মেসির সমান ৮টি হ্যাটট্রিক করে সেই অ্যাটলেটিকোকে বিদায়ের টিকিট হাতে ধরিয়ে দিয়েছেন রোনালদো।
জুভেন্টাসের পর্তুগিজ তারকা যখন মাঠে হ্যাটট্রিক করে আনন্দে ভাসালেন তুরিনের দর্শকদের, তখন গ্যালারিতে উপস্থিত তারই বান্ধবী জিওর্জিনা রদ্রিগেজ আনন্দে চোখের অশ্রু ছেড়ে দেন। তার পাশে বসা রোনালদো জুনিয়ার উন্মত্তের মত পিতার গোলের উদযাপন করতে থাকেন।
ক্লাব বদলালেও ইউরোপ সেরার মঞ্চে বদলায়নি রোনালদোর। ২-০ গোলে পিছিয়ে থেকে যখন দল বিদায় নেয়ার শঙ্কায়, সেই কঠিন মুহূর্তেও আগের বছরগুলোতে লজ ব্ল্যাঙ্কোজদের হাল ধরতেন তিনি। প্রথম লেগে পিছিয়ে থাকা জুভেন্তাসের হয়েও মঙ্গলবার ঠিক একই দায়িত্ববোধের পরিচয় দিলেন তিনি।

১৯৯৫-৯৬ পর রোনালদোর আগমণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুরিনের ক্লাবটির দীর্ঘ খরা কাটে কি না, সেটার উত্তর দেবে সময়; কিন্তু ক্ষুধার্ত রোনালদোর অনবদ্য হ্যাটট্রিকে ভর করেই এদিন শেষ আটের টিকিট নিশ্চিত করে জুভেন্তাস। রোনালদোর হ্যাটট্রিক দেখে গ্যালারিতে উপস্থিত তার গর্বিত বান্ধবি জিওর্জিনা রদ্রিগেজের চোখে দেখা দেয় আনন্দাশ্রু।
এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় জিওর্জিনা। মঙ্গলবার রোনালদোর হ্যাটট্রিকের পর আবেগঘন জর্জিনা প্রিয়তমকে অভিনন্দন জানাতে বেছে নিলেন ইনস্টাগ্রাম। আলিয়াঞ্জা স্টেডিয়ামে বসেই রোনালদোর ছেলেবেলার একটি ছবি পোস্ট করে লিখলেন অনেক কথা। যার মর্মার্থ করলে দাঁড়ায়, ‘এমন জয় কেবল তোমারই প্রাপ্য। তুমি যে ক্লাবের হয়েই মাঠে নামো না কেন, এই জয় তোমার একাগ্রতার। তুমি তোমার সতীর্থদের ট্রেলার। দলের প্রত্যেকে তোমায় ভালোবাসে।’
এ প্রসঙ্গে আবেগঘন জিওর্জিনার আরও সংযোজন, ‘কর্মফল বলে একটা জিনিস আছে। যা স্বয়ং ঈশ্বর তোমায় দিচ্ছেন। কারণ এই বিশ্বফুটবলের শাসক তুমি। আমরা তোমাকে ভালোবাসি ক্রিশ্চিয়ানো।’ বান্ধবির এমন আবেগমাখা পোস্ট নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিমেষে ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে।
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
