রেমিট্যান্স পাঠিয়ে রেকর্ড গড়লেন প্রবাসীরা
হাসান মাহমুদ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪
নিউইয়র্ক ও দুবাই শীর্ষে
বাংলাদেশে রেমিটেন্স দৌড়ে বিশ্বের প্রথম ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রিয় ব্যাংক। এসব দেশে থেকে বিপুল পরিমাণ ডলার বাংলাদেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাহ শহর থেকে বিপুল পরিমাণ রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো হয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে বিভিন্ন দেশের প্রবাসিরা ১৪৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। যা অনন্য রেকর্ড হিসেবে এবার গণ্য হচ্ছে। গত বছরের একই সময়ে পাঠানো হয়েছিল মাত্র ৮৪ কোটি ২০ লাখ ডলার। তাতে সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স বেড়েছে ৫৮ কোটি ৮০ লাখ ডলার। যা ওই সময়ের মধ্যে বাড়লো প্রায় ৭০ শতাংশ রেমিট্যান্স।
কানাডার বাংলাদেশি প্রবাসিদের চেয়ে রেমিট্যান্স দৌড়ে এগিয়ে রয়েছেন সাউথ আফ্রিকার প্রবাসিরা। কানাডা থেকে দেশে পাঠানো হয় জুলাই-আগস্ট মাসে মাত্র ৩৯.৮ মিলিয়ন ডলার এবং সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশি প্রবাসিরা পাঠিয়েছেন ৪৪.২ মিলিয়ন ডলার। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে ডলারের রেট ছিল ১২০ টাকা। সেই সঙ্গে ২.৫ পার্সেন্ট প্রণোদনা পান গ্রাহকরা।
যুক্তরাষ্ট্র থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাবার উদ্যোগ হিসেবে নিউইয়র্কের রেমিট্যান্স ব্যবসায়িদের নিয়ে সম্প্রতি এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার ফজলে রাব্বি উপস্থিত থেকে ব্যবসায়িদের বিভিন্ন বিষয়ে সরকারী সহযোগিতার আশ্বাস দেন।
নিউইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা গতকাল বৃহস্পতিবার আজকাল’কে বলেন, ‘বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আমরা সব সময় উৎসাহ যুগিয়ে থাকি। বিভিন্ন রেমিট্যান্স ব্যবসায়িদের সঙ্গে আমরা বৈঠক করেছি। যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন নিউইয়র্কের প্রবাসিগণ। এজন্য বাংলাদেশি কমিউনিটির প্রবাসিদের আমরা অভিনন্দন জানাই।’
চলতি বছরের জুলাই-আগস্ট মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স ৬৭০.৪ মিলিয়ন ডলার পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসিরা। এর মধ্যে দুবাই ও শারজাহ’র বাংলাদেশিরা বেশি পাঠিয়েছেন। দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রবাসিরা পাঠিয়েছেন ৫৩২.৪ মিলিয়ন ডলার। এর মধ্যে নিউইয়র্কের বাংলাদেশিরা বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। তৃতীয় অবস্থানে সৌদি আরবের প্রবাসিরা পাঠিয়েছেন ৫১৩.৪ মিলিয়ন ডলার। চতুর্থ দেশ হিসিবে মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসিরা পাঠিয়েছেন ৩৮২.৫ মিলিয়ন ডলার। পঞ্চম দেশ হিসেবে যুক্তরাজ্যের প্রবাসিরা পাঠিয়েছেন ৩৬০.০ মিলিয়ন ডলার। ষষ্ঠ দেশ হিসিবে ইতালির প্রবাসিরা পাঠিয়েছেন ২৭৯.৯ মিলিয়ন ডলার। সপ্তম দেশ কুয়েতের বাংলাদেশি প্রবাসিরা পাঠিয়েছেন ২৪৬.০ মিলিয়ন ডলার। অষ্টম দেশ হিসেবে ওমানের বাংলাদেশিরা পাঠিয়েছেন ২১৫.৪ মিলিয়ন ডলার। নবম দেশ হিসেবে কাতারের প্রবাসিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৭৬.৫ মিলিয়ন ডলার এবং দশম দেশ সিঙ্গাপুরের বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১১৮.৭ মিলিয়ন ডলার।
জুলাই আগস্ট মাসে সবচেয়ে কম রেমিট্যান্স পাঠিয়েছেন ডেনমার্ক এবং আয়ারল্যান্ডের প্রবাসি বাংলাদেশিরা। ডেনমার্ক থেকে দেশে পাঠানো হয় ৪.৬ মিলিয়ন ডলার এবং আয়ারল্যান্ডের প্রবাসিরা পাঠিয়েছেন ৫.০ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা বৃহস্পতিবার বলেন, প্রবাসীদের বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠানোর উদ্যোগ বেড়েছে। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সচেতনতা বাড়ানোর কারণে এখন হন্ডি বা অবৈধভাবে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা অনেক কমেছে। এতে বর্তমানে প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি মাসের শেষ ১৫ দিনে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ গত বছর একই সময়ের চেয়ে বেশি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
