রানোৎসবের ম্যাচে নিউজিল্যান্ডের জয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০১৯
চার-ছক্কার ধুন্ধুমার লড়াই দেখতে গাঁটের পয়সা খরচ করে স্টেডিয়ামে যান দর্শকরা। সে হিসেবে বৃহস্পতিবার বে ওভালের মাউন্ট মঙ্গানুইতে যারা খেলা দেখতে গিয়েছিলেন, নিঃসন্দেহে তাদের পয়সা উসুল। নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার মধ্যাকার সিরিজের প্রথম ওয়ানডেতে রানোৎসবই দেখেছেন তারা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে নিউজিল্যান্ড তুলেছিল ৩৭১ রান। জবাবে লঙ্কানরা থামে ৩২৬ রানে। ম্যাচটিতে ৪৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা।
৩৭২ রানের বড় লক্ষ্য নিয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতেই ১১৯ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। দানুশকা গুনাথিলাকাকে (৪৩) ফিরিয়ে এই জুটি ভাঙেন জিমি নিশাম। ৭ রানের ব্যবধানে আরেক ওপেনার নিরোশান ডিকওয়েলাকেও তুলে নেন তিনি। ফেরার আগে মাত্র ৫০ বলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৭৬ রান করেন ডিকওয়েলা।
তিনে নামা কুশল পেরেরা আশা দেখাচ্ছিলেন লঙ্কানদের। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। কুশল মেন্ডিস ১৮, দিনেশ চান্ডিমাল ১০, আসেলা গুনারত্নে ১১ আর থিসারা পেরেরা করেছেন মাত্র ৪ রান।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা। তবে সেঞ্চুরির পরপরই দলীয় ২৯৮ রানে আউট হন তিনি। ফেরার আগে ৮৬ বলে ১৩ চার আর এক ছক্কায় ১০২ রান করেন তিনি। এরপর এক ওভার বাকি থাকতেই ৩২৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নিশাম। সমান ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ইশ সোধি আর লুকি ফার্গুসন। ম্যাচসেরা হয়েছেন গাপটিল।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। দলীয় ২৩ রানে কলিন মুনরো (১৩) হারায় কিউইরা। তবে দ্বিতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে ১৬৩ রানের জুটি গড়ে স্বাগতিকদের বড় সংগ্রহে ভিত গড়ে দেন গাপটিল। ব্যক্তিগত ৭৬ রানে নুয়ান প্রদীপের বলে উইলিয়ামন বোল্ড হয়ে ফিরলে ভাঙে এই জুটি।
এরপর রস টেলরকে নিয়ে ৮৮ রানের আরেকটি জুটি গড়েন গাপটিল। তুলে নেন ক্যারিয়ারের ১৩তম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৩৯ বলে ১৩৮ রান করে আউট হন গাপটিল। ১১ চার আর ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার।
মাত্র ৩৭ বলেই টেলর করে ফেলেন ৫৪ রান। কিন্তু হাফসেঞ্চুরির পরপরই দলীয় ২৯৪ রানে থিসারা পেরেরার পেরেরার শিকারে পরিণত হন তিনি। এরপর দ্রুতই হেনরি নিকোলস (১৫) আর টিম সেইফার্টকে (১১) হারায় নিউজিল্যান্ড। তবে থেমে থাকেনি তাদের রানের চাকা।
সাত নম্বরে ব্যাট করতে নেমে মাউন্ট মঙ্গানুইতে ঝড় তোলেন নিশাম। পেরেরার এক ওভারে ৫ ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ১৩ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন নিশাম। তার টর্নেডো ইনিংসে ভর করেই বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৭১/৭ (গাপটিল ১৩৮, উইলিয়ামসন ৭৬, টেলর ৫৪, নিশাম ৪৭*; মালিঙ্গা ২/৭৮, প্রদীপ ২/৭২)
শ্রীলঙ্কা: ৪৯ ওভারে ৩২৬/১০ (কুশল পেরেরা ১০২, ডিকওয়েলা ৭৬, গুনাথিলাকা ৪৩; নিশাম ৩/৩৮, সোধি ২/৫৩)
ফল: নিউজিল্যান্ড ৪৫ রানে জয়ী
ম্যাচসেরা: মার্টিন গাপটিল।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
