রানা-সেতুকে হারানোর এক যুগ
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় পুরো বিশ্ব এখন শোকাহত, আতঙ্কিত বাংলাদেশের ক্রিকেট। কেননা মৃত্যুর মিছিলে যোগ হতে পারত বাংলাদেশের ক্রিকেটারদেরও নাম। কয়েক মিনিটের হেরফেরে ১৫ই মার্চ, শুক্রবার তারিখটি হয়নি দেশের ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের জন্য বিভীষিকাময় এক কালো দিন।
তবে আজ থেকে ঠিক এক যুগ আগে, শুক্রবারেই বাংলাদেশ ক্রিকেটে শোকে মুহ্যমান হয়েছিল তরুণ এক ক্রিকেটারকে হারিয়ে। ১৫ মার্চ ২০১৯ তারিখ একঝাঁক ক্রিকেটার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেও, ১৬ মার্চ ২০০৭ তারিখে ফেরা হয়নি দেশের ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা মানজারুল ইসলাম রানা ও সাজ্জাদুল হাসান সেতুর।
ঠিক ১২ বছর আগের কথা, সাল ২০০৭। দিনটি ছিলো ১৬ই মার্চ, শুক্রবার। ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল তখন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে। পরের দিন নিজেদের প্রথম ম্যাচের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে পুরো দল।
হঠাৎই দেশ থেকে একটি ফোনকল পেলো দল। সেই ফোনকলে পাওয়া খবরে মুষড়ে পড়লো পুরো দল। ড্রেসিংরুমে জড়ো হওয়া সকল খেলোয়াড়দের মধ্যে তখন নিশ্চুপ নীরবতা।
২০০৭ বিশ্বকাপের ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মানজারুল ইসলাম রানার। তাই দেশে বসেই নিজ শহর খুলনাতেই নিজের নিয়মিত অনুশীলন চালিয়ে নিচ্ছিলেন তিনি। বাইকপ্রিয় রানা নিজের প্রিয় মোটরবাইকে করেই অনুশীলনে যাওয়া আসা করতেন।
১৬ই মার্চের দুপুর গড়িয়ে বিকেল। অনুশীলন শেষে বাইকে চেপে বসেন মানজারুল ইসলাম রানা। পেছনে চাপিয়ে নিলেন জাতীয় লিগে তাঁর সতীর্থ খেলোয়াড় সাজ্জাদুল হাসান সেতুকে। যাচ্ছিলেন দুজন শহরের অদূরে প্রিয় এক হোটেলে দুপুরের খাবার খেতে।
কিন্তু তাঁদের বাইকটি খুলনার বালিয়াখালি ব্রিজের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা এক অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ইন্তেকাল করেন জাতীয় দলের অন্যতম নিয়মিত সদস্য মানজারুল ইসলাম রানা। গুরুতর আহত সেতুকে হাসপাতালে নেয়ার পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালীন সময়ে রানার বয়স ছিল মাত্র ২২ বছর ৩১৬ দিন। যার ফলে সর্বকণিষ্ঠ প্রয়াত টেস্ট ক্রিকেটারের জায়গায় বসে যায় মানজারুল ইসলাম রানার নাম।
দুর্ঘটনার খবর দ্রুতই ছড়িয়ে পরতে থাকে। এই খবর পেতে দেরী হয়নি ওয়েস্ট ইন্ডিজে থাকা বাংলাদেশ জাতীয় দলের। দলের অন্যতম নিয়মিত একজন সদস্যের এই আকস্মিক মৃত্যুর খবরে পুরো দলে তখন শোকের ছায়া। কেউ কথা বলার পর্যন্ত সাহস পাচ্ছিলেন না। ঠিক পরের দিনই আবার নামতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে।
রানার সবচেয়ে কাছের বন্ধু, নিজের ভাইসম মাশরাফি বিন মুর্তজা ঠিক বুঝে উঠতে পারছিলেন না কি হলো আসলে। ঘটনার আকস্মিকতায় শোকবিহ্বল হয়ে গেলেন তিনি। গায়ে তখন প্রচণ্ড জ্বর। অধিনায়ক হাবিবুল বাশার সুমন এসে জিজ্ঞেস করলেন, ‘মাশরাফি, খেলতি পারবি?’ এমন প্রশ্ন শুনে যেনো ক্ষেপে গেলেন মাশরাফি, তেজোদ্দীপ্ত কণ্ঠে জবাব দিলেন, ‘কী কলেন সুমন ভাই? খেলতি পারবো না কেন? রানার জন্যি খেলতি হবে।’
পরদিন রানার শোককে শক্তিতে পরিণত করে শক্তিশালী ভারতকে ঠিকই হারিয়ে দিয়েছিলো বাংলাদেশ দল। করেছিল বিশ্বকাপের শুভসূচনা। সে ম্যাচে বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন রানার জন্য খেলতে নামা মাশরাফি বিন মর্তুজা।
সদা হাস্যোজ্জ্বল রানা ছোটো দুষ্টামিতে মাতিয়ে রাখতেন পুরো ড্রেসিংরুম। ২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া মানজারুল ইসলাম রানা চার বছরে খেলেছিলেন ৬ টি টেস্ট এবং ২৫টি ওয়ানডে ম্যাচ।
এর মধ্যে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ০-২তে পিছিয়ে থাকা সিরিজে তাঁর অলরাউন্ডিং পারফরম্যান্সে ৩-২ তে জিতে যায় বাংলাদেশ দল। সিরিজটিতে খাদের কিনারায় থাকা বাংলাদেশ দলকে একা হাতে জিতিয়ে দিয়েছিলেন তিনি।
একই দিনে মৃত্যুবরণ করা অন্য ক্রিকেটার সাজ্জাদুল হাসান সেতু কখনো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেলেও, নিয়মিতই খেলতেন জাতীয় পর্যায়ের ক্রিকেট।
জাতীয় দলের তৎকালীন কোচ ডেভ হোয়াটমোরের প্রিয় শিষ্য ছিলেন রানা। তাই ডেভ হোয়াটমোর বাংলাদেশে আসলে সুযোগ পেলে চলে যান রানার বাড়িতে। দেখে আসেন প্রিয় শিষ্যের স্মৃতিগুলোকে।
মানজারুল ইসলাম রানার স্মৃতিকে ধরে রাখতে তার শহর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম বদল করে রাখা হয়েছে ‘মানজারুল ইসলাম রানা স্ট্যান্ড’। বেঁচে থাকলে যে স্টেডিয়ামে আজো খেলে বেড়াতেন রানা, ভাগ্যের নির্মম পরিহাসে আজ স্বর্গলোকে বসে সেই স্টেডিয়ামে নিজের নাম খোদাই করা স্ট্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হয় তাঁকে।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
