রাজুর লাশ বাংলাদেশে যাচ্ছে আজ শুক্রবার
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে স্বপ্নের জীবন গড়তে গিয়ে বন্দুকধারীর গুলিতে নিহত মোহাম্মদ ইফসুফ রাজুর লাশ শুক্রবার বাংলাদেশে যাচ্ছে। এদিকে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট সনাক্ত করেছে খুনীকে। সন্দেহভাজন খুনীকে ধরিয়ে দিতে এনওয়াইপিডি ছবি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। তার নাম জিসুস অ্যাকোস্টা। নোয়াখালীর সোনাইমুড়ীর প্রবাসী মো. ইউসুফ রাজু (৪৪) নিউইয়র্কের ব্রুকলিনে কর্মস্থলে গুলিতে নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর বাংলাদেশি সহকর্মী রাসেল। আকাশচুম্বি প্রত্যাশা নিয়ে রাজু মাত্র ৩ বছর আগে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। বুলেটের আঘাতে সে প্রত্যাশার মাটি চাপা পড়লো। নিউইয়র্কের ব্রুকলিনে একটি রেস্টুরেন্টে গভীর রাতে গুলির ঘটনায় রাজু নিহত হন। শনিবার মধ্যরাতের পর ২৩ আগষ্ট ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা রেস্টুরেন্টে ৯/১১ কলে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তাদের গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ।
রাজুর নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ মাগরিব ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে। তার মরদেহ শুক্রবার ২৮ আগষ্ট দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। নিউইয়র্কস্থ বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি জাহিদ মিন্টু আজকালকে বলেন, মানবিক বিবেচনায় নোয়খালি সোসাইটি মরহুম রাজুর জন্য কাজ করছে। তাকে ফিউনারেলে রাখা, জানাজা ও বাংলাদেশে পাঠানোর যাবতীয় খরচ আমাদের সংগঠন সহ কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠান বহন করছে। এ’ছাড়াও অর্থ উদ্বৃত্ত তার পরিবারকে পাঠানো হবে। নিউইয়র্কের স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান ড্রাম রাজুর মরদেহ দেশে পাঠাতে প্রশাসনিক সহায়তা দিচ্ছে। ড্রামের কর্মকর্তা কাজি ফৌজিয়া আজকালকে বলেন, বাংলাদেশে ফোনে রাজুর স্ত্রী হোসনে আরা আকতার পলির সাথে কথা হয়েছে। রাজুর ২ মেয়ে। বড় মেয়ের বয়স ১২ বছর। ছোট মেয়ে রাইসার বয়স আড়াই বছর। রাজু তার ছোট মেয়েকে দেখতে পারেননি। সে যুক্তরাষ্ট্রে আসার পরপরই ছোট মেয়ের জন্ম। রাজুর মা মারা গেছেন ২ বছর আগে। ফৌজিয়া জানান, রাজুর জন্য ‘গো ফান্ড’ একাউন্ট খোলা হয়েছে। এতে বিভিন্ন মহল থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
নিহত রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। ২০২৩ সালের অক্টোবরে পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে মেক্সিকোর সীমান্ত পথে প্রবেশ করেন। বৈধ কাগজ হবার জন্য এসাইলাম আবেদন করেছিলেন। ২০২৮ সালে তার সাক্ষাৎকারের তারিখ পড়েছিল। তাঁর স্বপ্ন ছিল বৈধ হলে একদিন স্ত্রী সন্তানদেরও যুক্তরাষ্ট্রে নিয়ে আসবেন। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। স্বজনরা জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় ঋণ করেছিলেন রাজু। পরিবারের জন্য স্থায়ী ঘরও করে যেতে পারেননি তিনি। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এখন দুই সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে তাঁর পরিবার। প্রবাসে পরিবারের ভবিষ্যৎ বদলানোর যে স্বপ্ন নিয়ে হাজার মাইল দূরে গিয়েছিলেন ইউসুফ রাজু, বন্দুকের গুলিতে থেমে গেছে সেই স্বপ্ন।
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- রাজুর লাশ বাংলাদেশে যাচ্ছে আজ শুক্রবার
- মামদানিকে ৯/১১ স্মরণসভায় অবাঞ্চিত ঘোষণা!
- ট্রাম্পের কলমের খোঁচায় জনশূন্য শহর
- ট্রাম্প কি রিপাবলিকানদের জন্য বোঝা!
- আজকাল ৯৩৭
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
