রমজান যায় চলিয়া...
প্রকাশিত: ৩১ মে ২০১৯
চলছে রমজানের শেষ দশক। বিদায়ের বার্তা দিচ্ছে রমজান। মর্যাদাপূর্ণ দিনগুলো চলে যায়। নিজ আমলের থলি ইবাদতে কতোটুকু ভারি হয়েছে হিসাব করে দেখার সময়। সামনের একটি দিনও যেন অলসতা আর অবহেলায় না কাটে, থাকতে হবে সতর্কতায়।
রমজানের প্রতিটি দিন-রাতই রহমত, মাগফিরাত, নাজাতের আবহে ভরপুর। যারা রমজানের প্রথম বিশ দিন কাজে লাগিয়েছে, তারা বেশ কল্যাণ অর্জনে সক্ষম হয়েছেন। আর যারা কাজে লাগাতে পারেননি তাদের জন্য শেষ দশ দিনে পুষিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ।
আমাদের পূর্ববর্তী নবীর উম্মতগণের আয়ু কয়েকগুণ বেশি ছিল। এজন্য তারা বছরের পর বছর টানা ইবাদত করতে পারতেন। আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মদিকে খুব স্বল্প আয়ু দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। তাই চাইলেও আমাদের পক্ষে টানা এতো ইবাদত করা সম্ভব হয় না। তবুও আল্লাহ উম্মতে মুহাম্মদিকে একেবারে বিরত করেননি। আল্লাহ তাদের এমন বিশেষ বিশেষ মুহূর্ত দান করেছেন, যেন সেগুলোকে কাজে লাগিয়ে সহজেই আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারে।
মাহে রমজানের শেষ দশক এর মধ্যে অন্যতম। কেননা এই সময়ে রয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘আপনি কী জানেন লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম।’ (সূরা কদর আয়াত ২-৩)
এ রাতে আল্লাহ তায়ালা পুরো কোরআন কারিমকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেন। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে, এ রাতেই কোরআন নাজিল শুরু হয়। পরবর্তী ২৩ বছরে বিভিন্ন সূরা বা সূরার অংশবিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে রাসূল (সা.) এর ওপর অবতীর্ণ হয়।
এই রাতের ফজিলত সম্বন্ধে হাদিসে রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ঈমান ও সাওয়াব লাভের আশায় কদরের রাতে নফল নামাজ আদায় ও রাত জেগে ইবাদত করবে, আল্লাহ তার ইতোপূর্বের সকল সগিরা (ছোট) গুনাহ ক্ষমা করে দেন।’ (বুখারি, হাদিস: ১৯০১; মুসলিম : ৭৬০)
কদরের রাত্রি কোনদিন?
রাসূল (সা.) বলেন, ‘রমাজানের শেষ দশদিনে তোমরা কদরের রাত তালাশ কর।’ (বুখারি, হাদিস: ২০২০; মুসলিম, হাদিস: ১১৬৯) অন্য হাদিসে রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা রমাজানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে কদরের রাত খোঁজ কর।’ (বুখারি, হাদিস: ২০১৭) কিন্তু আমরা শুধু ছাব্বিশ রমজান দিবাগত রাত্রিকে শবেকদর ভেবে বসে আছি। এই রাত ছাড়া বাকি রাতগুলোতে ইবাদতের ব্যাপারে আমাদের যথেষ্ট শিথিলতা লক্ষ্য করা যায়। বছরের বাদবাকি সময়ের মতো এই সময়ে স্মার্টফোনে ফেসবুক-ইমোসহ বিভিন্ন স্যোশাল সাইটগুলো এবং নেটে ঢুকে দীর্ঘসময় অতিবাহিত করি। এটা কোনো মুমিনের জন্যই কাম্য নয়। আল্লাহ বলেন, ‘আর যারা (অর্থাৎ মুমিনরা) অনর্থক কথাকর্ম থেকে বিমুখ।’ (সূরা মুমিনুন, আয়াত: ০২)
শেষ দশকে অনেকের একটা বড় সময় কাটে ঈদ শপিংয়ের পেছনে। অথচ চাইলে এই কাজগুলো আরো আগেই সেরে রাখা যেতো। কদরের রাতের ইবাদতের সুযোগ যাতে হাতছাড়া হয়ে না যায় সেজন্য রাসূল (সা.) শেষ দশদিনের পুরো সময়টাতে ইতেকাফরত থাকতেন। (মুসলিম, হাদিস: ১১৬৭)
কর্মব্যস্ততার কারণে আমাদের অনেকের পক্ষে ইতিকাফ করা সম্ভব নাও হতে পারে। এই সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার পাশাপাশি তারাবির ও তাহাজ্জুদ নামাজ যথাসাধ্য আদায়ের চেষ্টা করবো। কোরআন তেলাওয়াত, জিকির-আযকার এ রত থাকবো।
এই সময়ে কোনোভাবে যেন আমাদের লাইলাতুলকদর মিস না হয়, সেজন্য ফজর ও এশার নামাজ জামাতে আদায় করতে হবে। হজরত ওসমান (রা) বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি এশার নামাজ জামাতের পড়েছে, সে যেন অর্ধরাত পর্যন্ত নামাজ পড়েছে। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়েছে, সে যেন সম্পূর্ণ রাত নামাজ পড়েছে।’ (মেশকাত, পৃষ্ঠা: ৬২)
অন্যদিকে তারাবির ফজিলত সম্বন্ধে রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ঈমান অবস্থায় সাওয়াবের আশায় রাতে তারাবি ও তাহাজ্জুদ আদায় করবে, আল্লাহ তার পূর্ববতী (সগিরা) গুনাহগুলো মাফ করে দেবেন। (বুখারি, হাদিস: ৩৭; মুসলিম, হাদিস: ৭৫৯)
শেষরাতে সাহরি খাওয়ার জন্য আমাদের জাগতেই হয়। এই সময় নামাজে দাঁড়িয়ে চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে মহান প্রভুর নিকট আমাদের গুনাহ মাফের জন্য কান্নাকাটি করতে পারি। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূল (সা.) বলেছেন, ‘প্রত্যেকদিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব (আল্লাহ) সবচেয়ে নিচের আকাশে নেমে আসেন এবং বলেন, ‘কে আমাকে ডাকছ, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছ, আমি তাকে তা দেবো। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, যাকে আমি ক্ষমা করে দেবো?’ (বোখারি)
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
