যেভাবে লেখা হলো ‘পুরুষপাঠ’
নিউজ ডেস্ক :
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
প্রশ্ন উঠতে পারে যেখানে মানুষ পাঠই সহজ বিষয় নয় সেখানে ‘পুরুষ’কে আবার আলাদা করে পাঠ্য তালিকায় আনার কী প্রয়োজন! আর তাছাড়া নারীর বোধে পুরুষপাঠ এ আবার কেমন! এ কী শুধু শারীরিক গঠনগত ব্যাপার-স্যাপার; না অন্যকিছু?
তদন্তে পুরুষ—পুরুষপাঠে নয়টি গল্পের প্রথম আটটি গল্পে বৃহৎ বা স্বল্প পরিসরে যে পুরুষদের আনাগোনা, শেষ একটা গল্পের কাঠগড়ায় তারা অন্যরকম। ভীষণ রকম অন্যরকম। পরপর আটটি গল্পের বিপরীতে মাত্র একটি গল্প। নারীপাঠে আমাদের প্রথাগত পদচারণায় নারীর সৌন্দর্যবর্ণন, প্রণয়, সংগ্রাম, দীর্ঘশ্বাসের যাত্রাপথে পুরুষের সহযাত্রা নানামুখি। প্রেম, সংসার, গার্হ্যস্থ, আবেগ অথবা সমতা, সাম্য, অধিকার, বিভাজন—এর বাইরেও কিছু একটা রয়ে যায়। পুরুষের একার যাপিত জীবনের সেসব গল্প গেঁথে আছে কোথাও না কোথাও। শরীর ও মনে পুরুষের পুরুষ হয়ে ওঠা না-ওঠার ক্রাইসিসে নারীও জড়িত। আলো বনাম অন্ধকার; কে আলো কে অন্ধকার এ প্রশ্নের উত্তর থাকবে পাঠকের কাছেই একথা নিশ্চিত।
গল্পগুলোতে নারীই বলেছে বেশি, দেখছে বেশি। পুরুষ ক্ষণিক আভাসিত হয়েও জানান দিয়ে যাচ্ছে জুড়ে থাকা মানেই মর্মে থাকা নয়। ক্ষণিকেও উদ্ভাসিত হয় সমস্তটা। অপেক্ষার ‘শ্বাস বিরতি’ গল্পে দ্বৈরথে বহমান শোক। সন্তান হারানোর বিদগ্ধ যন্ত্রণায় নারী পুরুষের প্রতিযোগিতা হয় না। তবু উন্মাদিনী মায়ের শোকের তীব্রতার কাছে ঈর্ষান্বিত বাবা নামক পুরুষ মানুষের ক্ষণিক উপস্থিতি হাঁ করে দেখিয়ে দেয় মাতম করা মা হওয়ার কমফোর্ট জোন, কঠিন রূঢ় স্বাভাববিক বাবা হওয়ার জান্তব ব্যর্থতার অসুখের চেয়ে শ্রেয়। রক্তজবার মতো মৃত সন্তানের লাল শরীর লেপ্টে থাকা দৃশ্যপট ভুলে বাবা নামক পুরুষটার স্বাভাবিক থাকতে হয়। বন্ধুকে বলতে হয়, শত হলেও মা তো, "হতো বাবা পাঠিয়ে দিতাম গারদে" পাঠশেষে জেনে যাই গারদে থাকার জন্য হলেও “একটা পুরুষ শরীর চাই" উন্মাদ না হওয়ার জন্যও একধরণের উন্মাদীয় আবেগ চাই। সাহস চাই।
আঁধারের অলিতে গলিতে হেঁটে আসা মানুষের ডুবে যাওয়ার আগ পর্যন্ত থাকে সূর্য ছোঁয়ার প্রতীক্ষা। যে রাস্তায় মৃত কুকুর পড়ে থাকে বিভৎস মগজ সমেত সে রাস্তা ধরে হেঁটে যায় এক পুরুষ সে কারো ভাই অথবা প্রথম প্রেমিক হওয়ার যোগ্য ছিল কিন্তু হয়ে ওঠে বয়স্য কোনো প্রেমিকার হন্তারক। পারিপার্শ্বিক অভিজ্ঞতায় দেখেছি কিছু পুরুষ সংশয়ের মাঝেও জেগে ওঠে হঠাৎ হঠাৎ। কোনো নতুন সাহস তাদের তাড়িত করে খুব করে। ‘দায়ক’ গল্পের মানিকের কেরোসিন কেনার কথা থাকে অনেক, পুড়িয়ে দেবে সব। রাত ভোর হয়ে আসা গল্পকথক যে নারীকে সে মায়ের প্রতিরূপে জানে তার বিপরীত যে স্বামী নামক পুরুষ অথবা মায়ের যোনীতে বীর্য ফেলা মানুষটিকে সে পিতা বা পরম পুরুষ হিসেবে চেনে না, চেনে না মানুষ হিসেবে। পুরুষের মনোসাইকোলজিতে পুরুষের এই যে নাই হয়ে যাওয়া সে গল্প আমি লিখতে চেয়েছি, দেখা মানুষগুলোর অবয়বেই লাগিয়েছি আপন রংয়ের তুলি।
বিবর্ণ শুষ্ক লতাগুল্মের মতো মৃত প্রেম বাসন্তি সুর। এ এক কান্না। শালুকের ধ্যান নৈঋত সুখে যাকে খোঁজে সে হারায় তাকে, যাকে চায় পায় না তাকে। অধরা সুর আর অধরা প্রেম তাকে অপুরুষ করে অপ্রেমী করে। শালুকের মানসিক উত্তরণ, চড়াই-উৎরাই প্রণয়ের পুনঃ সন্তরণ ‘মাধু বাসন্তি’। আলতা পরানি অথবা নয়ন 'কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগায়'; বাসন্তি বাজায়। শালুকের রাগ ভূ-পালি,শিবমঞ্জুরি আর হংসধ্বনির সুরে সে গল্প কথা কয় পুরুষপাঠের মলাটে—চাইছি সে গল্প পাঠক পড়ুক।
পুরুষ নিঃসঙ্গ এ কথা পুরোনো, বহুল চর্চিত প্রসঙ্গ। কিন্তু নিঃসঙ্গতার চাষবাসে নারীকে নিয়ামক ভেবে কেউ যদি স্বেচ্ছানির্বাসিত হয় তবে সে কি নিঃসঙ্গ পুরুষ না আপাত বিচ্ছিন্ন কেউ। অস্বাভাবিক শিল্পতাত্ত্বিক প্রেষণা কাউকে পুরুষ করে না করে অস্বাভাবিক। পুরুষপাঠের আয়োজনে যিশু নামের এক পুরুষকে এঁকেছি যে স্বর্গীয় ফুল জন্মের দায়ও মিথ্যে করে দেয় সঙ্গহীনতার কৃত্রিম বিলাসে। সেখানে তিতলি নামক প্রণয়ী ঢুকতে চায়, ছটফটায় হাহাকার করে তিতলির আত্মকথনে শুনতে পাই সে দীর্ঘশ্বাসের শব্দ—"পুরুষ, তুমি এমন কেন? কেন তুমি তোমার কবিতা রেখে আমার গল্প হয়ে ওঠো না। হয়ে ওঠো না আমার কৃষ্ণা নদীর গল্প আমার তৃষ্ণা নদীর গল্প—তোমাকে ভোলাতে জাদুর ঝাঁপির গল্প ফুরিয়েছি কত, কাঞ্চনমালা, কাঁকনমালায় বেঁধেছি আঁতুরি সিদ্ধাচার। আমার অষ্টকমনে তুমিই তো এক গল্পপুরুষ—তুমি ঋষি হও আমি সিদ্ধি!
সময় পাল্টে দেয় পুরুষেকে নতুন পুরুষে। 'যদিও সন্ধ্যায়' দেখেছি এক পৌঢ়পুরুষ; মনোয়ার। এক সফল রাজনীতিবিদ। হতে চাওয়া প্রণয়ীর হতে না পারা প্রণয় সে। গল্পটা কিন্তু মোটেও প্রণয়জাত নয়। দেশ ও রাজনৈতিক প্রেক্ষাপটে বদলে যাওয়া নব্য এলিটদের স্বার্থান্ধ জীবনের মাঝেও কিছু ব্যর্থতার গল্প রয়ে যায়। 'যদিও সন্ধ্যা' গল্পে বলেছি সেসব। সাবি আর মনোয়ার একটা অতীত ইতিহাস একটা প্রায় অতীত হয়ে যাওয়া অথচ বহমান আদর্শিক দ্বন্দ্ব।
শরীর, সঙ্গমের প্রত্যয় নয় আত্ম-অস্তিত্বের রক্ষক। দৈহিক অবয়বের অক্ষমতার, গ্লানির গল্প ‘কালপুরুষ’। হঠাৎ পুরুষ থেকে নারী হয়ে ওঠা অথবা নারী থেকে পুরুষ হয়ে ওঠা এক বিপর্যস্ত ট্রান্স সেক্সুয়াল ট্রমা জন্ম দেয় একধরনের সামাজিক বিপর্যয়। সে গল্পই এটা। ‘দুলাল’ গল্পটিও তদ্রুপ অক্ষমের গল্প, দুলাল সে পুরুষ হয়ে ওঠেনি এখনো কিন্তু তাকে ঘিরে তার পিতার যে আত্মসমর্পণের গল্প সেসব গল্পও অপুরুষেরই।
‘পুরুষপাঠ’ এ গ্রন্থের শেষ গল্প। আমাদের বোধে ঘৃণিত যে জন আইডলজির সংঘর্ষে বিধি যাকে নিয়ত, তাকে নিয়েই শেষটায় করেছি কাটাছেঁড়া। ময়নাতদন্ত করেছি ল্যাবে। প্রতীক সংলাপের রঙ্গমঞ্চে এ ঘরটা কোনো পক্ষের মনে হবে প্রার্থনাগৃহ, কোনো পক্ষের মনে হবে প্রাপ্ত বয়স্ককের প্লে জোন। গার্গী, বিশাখা, কঙ্কা শবনমের চোখে রমণীয় যে জিজ্ঞাসা তার নাম বিষ। এ অধ্যায়ে পূর্বাপর অসহায় বিপর্যস্ত পরাজিত পুরুষ নয় হিংস্রদানবদের আসার কথা। পৃথিবী নামক নরকে পতন্মোখ ইভের দল আলো জ্বেলে বসে আছে পতঙ্গের মতো। ল্যাবে তাদের হাতে হাতে তাস, মৃতদের জন্য করুণা, কুৎসিত হাসি। কেইসহিস্ট্রির পাতা খুলেই উদ্যাম উল্লাস let us
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
