যে অভ্যাসগুলো গৃহে আগুন লাগার ঝুঁকি বাড়ায়
প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯
আজকাল চারদিকেই প্রায় আগুন লাগার ঘটনা ঘটে থাকে। ফলে প্রাণহানি ও নানা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় অনেককেই। এখন সব বাড়িতেই বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ রয়েছে। ফলে নিঃসন্দেহে রয়েছে আগুন ধরে যাওয়ার ঝুঁকি। সাবধান থাকলে ঘরে আগুন ধরার ঝুঁকি অনেক কমে যায় বটে।
কিন্তু তারপরেও অগ্নিকাণ্ড ঘটতে পারে মুহূর্তের মাঝেই। কিছু কিছু কাজের অভ্যাসের কারণে আগুন লাগার ঝুঁকিটা বেড়ে যায়। তাই সাবধান থাকতে এই কাজগুলোর অভ্যাস বাদ দিতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক সেই অভ্যাসগুলো সম্পর্কে-
চুলা জ্বালিয়ে রান্নাঘরে ছেড়ে চলে যাওয়া
রান্না চড়িয়ে দিয়ে অনেকেই গরম সহ্য করতে না পেরে রান্নাঘর থেকে চলে যান। হয়তো ফ্যান ছেড়ে একটু ঠাণ্ডা হয়ে নেন অথবা অন্য কোনো কাজ করেন। এ কাজটি দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আপনি ঘুমিয়ে পড়তে পারেন বা ভুলে যেতে পারেন চুলা জ্বালানো আছে। এ থেকে ঘরে আগুন লেগে যেতে পারে।
চুলায় আঁচ বেশি দেয়া
দাউদাউ করে চুলা জ্বালানোটা বিপজ্জনক। আপনি যদি চুলার পাশে দাঁড়িয়ে থাকেন, তারপরেও বিপজ্জনক। বিশেষ করে রান্নার পাত্র থেকে ঝদি ধোঁয়া ওঠে বা তেলে আগুন লেগে যায়, তাহলে বিপদের ঝুঁকি রয়েছে।
চুলার আশেপাশে ময়লা হয়ে থাকা
রান্না করার সময় চুলার আশেপাশে তেল-ঝোল পড়তেই পারে। কিন্তু এসব ময়লা দ্রুত পরিষ্কার করে ফেলতে হবে। নয়তো এই তেলে আগুন লেগে দুর্ঘটনা ঘটতে পারে।
সিগারেট পুরোপুরি না নেভানো
চুলার আগুন থেকে বেশিরভাগ বাড়িতে আগুন লাগলেও ধূমপানের আগুন থেকেও দুর্ঘটনা ঘটে। বিশেষ করে সিগারেট পুরোপুরি নেভানো না হলে ঘরে আগুন লেগে যেতে পারে। আপনার বাড়িতে ধূমপায়ী থাকলে তাকে বাইরে, বারান্দায় বা বাগানে গিয়ে ধূমপান করতে বলুন। আর সিগারেট পুরোপুরি নেভানো হয়েছে কিনা তা নিশ্চিত করুন।
অনিরাপদ মোমদানির ব্যবহার
বিদ্যুৎ চলে গেলে অনেকে এখনো মোমবাতি ব্যবহার করেন। কেউ কেউ এমনিতেই সেন্টেড ক্যান্ডেল ব্যবহার করেন ঘরে সুগন্ধি আনতে। কিন্তু এই মোমবাতি অনিরাপদ মোমদানিতে রাখা উচিত নয়। মোমদানি উল্টে আশেপাশের ফার্নিচারে বা কাপড়ে আগুন লেগে যেতে পারে।
ছেঁড়া বিদ্যুতের তার
ঘরের কোথাও ছেঁড়া, ফাটা বা এলোমেলো বিদ্যুতের তার থেকে আগুন লেগে যেতে পারে। এছাড়া মাল্টিপ্লাগ ব্যবহার করাটাও কিন্তু ঝুঁকি তৈরি করে। সরাসরি দেয়ালের আউটলেটে প্লাগ লাগিয়ে কাজ করুন।
বাসায় ফায়ার এক্সটিংগুইশার না থাকা
এ ব্যাপারটাকে অনেকে আদিখ্যেতা মনে করতে পারেন। কিন্তু বাসায় একটা ফায়ার এক্সটিংগুইশার থাকাটা প্রয়োজনের সময়ে খুবই কাজে লাগে। ছোট একটি ফায়ার এক্সটিংগুইশার থাকলে যে কোনো ধরণের অগ্নিকাণ্ড সহজে নিয়ন্ত্রণ করা যায়। রান্নার সময়ে বড় একটা ঢাকনা পাশে রাখুন। প্যানে আগুন ধরে গেলে তা চাপা দিলে আগুন নিভে যাবে। এছাড়া লবণ বা বেকিং সোডা ব্যবহার করেও এই ধরণের আগুন নেভানো যায়।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
