যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া সইয়ের প্রক্রিয়া জোরদার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া নামের নিরাপত্তা চুক্তি সই করার প্রক্রিয়া জোরদার করেছে বাংলাদেশ। দুই দেশের প্রতিরক্ষাসংক্রান্ত স্পর্শকাতর (ক্লাসিফাইড) তথ্য যাতে গোপনীয় থাকে সেই গ্যারান্টির লক্ষ্যে এই চুক্তির প্রস্তাব আগেই করেছে যুক্তরাষ্ট্র। চুক্তির বিভিন্ন বিষয় আলোচনার লক্ষ্যে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র যাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকেও প্রতিনিধিদল বাংলাদেশে ফিরতি সফরে আসবে। তবে চুক্তির প্রক্রিয়াটি বেশ দীর্ঘ তাই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই চুক্তি সই হওয়ার কোনো সম্ভাবনা নেই।
বিশ্বের ৭০টির বেশি দেশের সঙ্গে ‘জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট’ (জিসোমিয়া) সই করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র। এসব ক্রয় প্রস্তাবের তথ্যের প্রযুক্তিগত বিভিন্ন দিক খুবই স্পর্শকাতর। যদিও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে এখনো কোনো সমরাস্ত্র কিংবা সামরিক সরঞ্জাম ক্রয়ের সিদ্ধান্ত নেয়নি। তবে ওয়াশিংটন আশা করে, বাংলাদেশের ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নে অনেক আধুনিক সামরিক সরঞ্জামের প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্র এসব সরবরাহে আগ্রহী। বাংলাদেশ সাধারণত চীন থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করে থাকে। চীন থেকে ক্রয়ের অন্যতম প্রধান কারণ দেশটি তুলনামূলক কম দামসহ সহজ শর্তে সরঞ্জাম সরবরাহ করে। চীনের কাছ থেকে বাংলাদেশের সামরিক সরঞ্জাম ক্রয়ে কোনো কৌশলগত দিক নেই। বরং সাবমেরিনসহ অনেক সামরিক সরঞ্জাম অন্য কোনো দেশ এত কম দামে বাংলাদেশে বিক্রি করতে আগ্রহ দেখায়নি। তাই চীন থেকে ক্রয় করতে হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের সবচেয়ে বড় সমস্যা হলো, এগুলোর দাম তুলনামূলক বেশি। বাংলাদেশের অর্থনীতির গতি বৃদ্ধি এবং সমুদ্রসীমা নির্ধারণের কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সমরাস্ত্র বিক্রি করতে পারবে বলে আশাবাদী। বাংলাদেশও শুধু চীন নির্ভর না থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বহুমুখী করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র লবি খুবই শক্তিশালী। এই লবিটি বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রির জন্য তার দেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। বাংলাদেশ সরকারের কোনো কোনো মহল মনে করে, শেখ হাসিনা সরকারকে যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র ক্রয়ের চুক্তির জন্য চাপ দিতেই গণতন্ত্র ও মানবাধিকারের হাতিয়ার ব্যবহার করে বাইডেন প্রশাসন। নির্বাচনের আগে চাপ আরও বাড়তে পারে।
জিসোমিয়া চুক্তি সই করার জন্যে পাঁচ ধাপের প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ এ মুহূর্তে তৃতীয় ধাপের কাজ করছে। তৃতীয় ধাপে আইনকানুনে সামঞ্জস্য সৃষ্টির কাজ চলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য আইনের ইংরেজি পরিভাষা সৃষ্টি করাও খুবই গুরুত্বপূর্ণ। এসব সম্পন্ন হলে সার্বিক মূল্যায়নসহ আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। ফলে পুরো প্রক্রিয়া এগিয়ে নিতে আরও অনেক সময়ের প্রয়োজন। যুক্তরাষ্ট্র ২০২২ সালের শুরুতে জিসোমিয়া চুক্তির খসড়া বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। ঢাকায় সদ্যসমাপ্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপে প্রস্তাবিত জিসোমিয়া চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাপারে ভারতের নীতিকেই প্রাধান্য দিয়েছে। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো কোানা বিষয়ে মতবিরোধের কারণে ওয়াশিংটন এখন ঢাকার সঙ্গে সরাসরি সম্পর্ক রক্ষায় মনযোগ দিচ্ছে। জানতে চাইলে সামরিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ বুধবার যুগান্তরকে বলেন, ‘ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের জিসোমিয়া চুক্তি আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশও যদি এই চুক্তি করে তবে তা ইতিবাচক। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নেই। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চীনকেন্দ্রিক। জিসোমিয়া চুক্তি হলে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। এটা শুধু সামরিক নয়; বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগের জন্যও সহায়ক পরিবেশ সৃষ্টি হবে।’
বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অনেক দিন ধরেই সহযোগিতা বিদ্যমান। দুদেশের সামরিক বাহিনীর মধ্যে বিভিন্ন সময়ে যৌথ অনুশীলন সম্পন্ন হয়েছে। সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ডকে টহল জাহাজ দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের উপকূলীয় সীমান্তের নিরাপত্তা, নিরাপদ সাইবার স্পেস, শান্তিরক্ষা কার্যক্রম, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাস দমন, সামরিক বাহিনীর আধুনিকায়নে যুক্তরাষ্ট্র সহায়তায় আগ্রহ ব্যক্ত করেছে। বিশেষ করে বাংলাদেশের সমুদ্রসীমা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আধুনিক সামরিক সরঞ্জাম প্রয়োজন বলে যুক্তরাষ্ট্র মনে করে। জিসোমিয়া চুক্তির ব্যাপারে প্রযুক্তিগত গোপনীয়তার দিকেই অধিক জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট (আকসা) নামের আরও একটি চুক্তির প্রস্তাব রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, আকসা ও জিসোমিয়া কারিগরি চুক্তি। এগুলো কোনো সামরিক চুক্তি নয়। সামরিক জোট গঠনের চুক্তিও নয়।
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
