যুক্তরাষ্ট্রে সম্মানিত হলেন বাংলাদেশের তারকা দম্পত্তি হিমেল-মৌলি
প্রকাশিত: ২৭ জুন ২০২৩
একজন দেশসেরা গোলরক্ষক; যিনি দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে খেলেছেন, ফুটবলে এখনো আছেন। অপরজন নারীদের অগ্রগতি-উন্নতিতে এক যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনলাইন বিজনেসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বলছি তারকা দম্পত্তি দেশসেরা গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল এবং নারী উদ্যোক্তা মারুফ হক মৌলির কথা।
জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার, সম্মান-সম্মাননায় ভূষিত হয়েছেন তারা। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের আলোকিত করেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে সম্মানজনক পুরস্কার ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছেন এই জুটি। গেল ১৮ জুন বাংলাদেশ অ্যামেরিকান অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস আয়োজিত আনন্দমেলা অনুষ্ঠানের শেষ দিনে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখা সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জমকালো সেই অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় হিমেলকে এবং একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে মৌলিকে পুরস্কৃত করা হয়। তারকা এই দম্পত্তির হাতে পুরস্কার তুলে দেন মার্কিন কংগ্রেস ওমেন জোডি চ্যু। লস অ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে এক ঝাঁক দেশি এবং প্রবাসী তারকা বাংলাদেশি শিল্পীরা নাচে-গানে দর্শকদের মাতিয়ে তোলেন।
মিথুন চৌধুরী এবং নীল হুরেরজাহান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশি তারকা শিল্পীদের মধ্যে মোশাররফ করিম, কাবিলা, সাজু খাদেম, এস আই টুটুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের সভাপতি পল ক্রিকরিন, আনন্দমেলার প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ আলী, চেয়ারম্যান মোয়াজ্জেম চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনলাইন ব্যবসায়ীদের মধ্যে মারুফা হক মৌলি অগ্রগণ্য একটি নাম। প্রথম সারির ফ্যাশন উদ্যোক্তা তিনি।
তাঁর তৈরি আরজেএইচএম ক্রিয়েশনস ও বি স্টাইলিশ বাই—পরিচিতি দুটি নাম। শুধু অনলাইনে ব্যবসায় না; বনানী, ধানমন্ডির মতো জায়গাতে বেশ কয়েকটি শোরুমও দিয়ে ফেলেছেন এই নারী উদ্যোক্তা। এর আগে পোশিয়ান কনফারেন্স লিডিং বাই এক্সাম্পল অ্যাওয়ার্ড (অন লাইন ভোটিং এক নম্বর নির্বাচিত) জয়ী মৌলি যুক্তরাষ্ট্রে নিজের পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে বলেন, ‘পুরস্কার সব সময়ই দায়িত্ব এবং কর্তব্যকে আরো বাড়িয়ে দেয়। সার্টিফিকেট অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিল। আমি খুবই গর্বিত যে এখানকার (লস অ্যাঞ্জেলেস) কংগ্রেস ওমেন আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছেন। আমাকে নারী উদ্যোক্তা হিসেবে এবং আমার হাজবেন্ডকে ক্রীড়াদিব হিসেবে।’
তারকা গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল বলেন, পুরস্কার প্রাপ্তির অনুভূতি আসলে ভাষায় প্রকাশের নয়। এর আগে কোনো ফুটবলার মার্কিন কংগ্রেস ওমেনের কাছ থেকে পুরস্কার পাননি। এবারই প্রথম। এটি আমার খেলোয়াড়ি জীবনের এখন পর্যন্ত সেরা পুরস্কার।’
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
