যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রীর ল্যাপটপে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আহত একজনকে বিমানবন্দরে জরুরি চিকিৎসা দেওয়ারও প্রয়োজন পড়ে। শুক্রবার আটলান্টা থেকে টেক্সাসের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ২৩৯৮-এ এ ঘটনা ঘটে।
বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজের হাতে আসা এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও অনুযায়ী, অবতরণের সময় বিমানের পেছনের অংশে আগুন লাগার কথা জানান পাইলট। তিনি বলেন, ফ্লাইট অ্যাটেনডেন্টরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
পাইলট আরও জানান, ল্যাপটপটি বিমানের মাঝামাঝি অংশে রয়েছে এবং এতে কয়েকজন যাত্রী পুড়ে যেতে পারেন। তবে বিমানটি নিরাপদে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পর জরুরি বিভাগের কর্মীরা বিমানে পৌঁছান। ঘটনাস্থলেই একজন যাত্রীকে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর বিমানটি নিয়ম অনুযায়ী গেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, অবতরণের সময় এক যাত্রীর ডিভাইস থেকে ধোঁয়া বের হওয়ার খবর পাওয়ার পরও বিমানটি নিরাপদে অবতরণ করে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় ক্রুদের পেশাদারিত্বের প্রশংসাও করেছে এয়ারলাইনটি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ল্যাপটপসহ লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বা আগুনের কারণ হতে পারে। ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়া, অতিরিক্ত গরম বা পানির সংস্পর্শে আসা, অতিরিক্ত চার্জ দেওয়া কিংবা ভুলভাবে বহন করার কারণে এমন ঝুঁকি তৈরি হতে পারে।
এফএএর হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ধোঁয়া, আগুন বা অতিরিক্ত তাপের সঙ্গে সম্পর্কিত লিথিয়াম ব্যাটারির ৫৮টি নিশ্চিত বিমান-ঘটনা নথিভুক্ত হয়েছে। গত ২০ বছরে ব্যাটারি-সংক্রান্ত সবচেয়ে বেশি ঘটনার মধ্যে ৮৪টি ছিল ল্যাপটপ নিয়ে।
এফএএ যাত্রীদের লিথিয়াম ব্যাটারিচালিত ডিভাইস ও ব্যাটারি কেবল কেবিন ব্যাগেজে বহনের পরামর্শ দিয়েছে।
যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটিও জানিয়েছে, বিশ্বজুড়ে ফ্লাইটে পাওয়ার ব্যাংক নিয়ে গুরুতর সমস্যার ঘটনা বাড়ছে। সংস্থাটি যাত্রীদের সতর্ক করে বলেছে, বহনযোগ্য চার্জার অতিরিক্ত গরম হয়ে আগুন ধরার মতো গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র: বিবিসি
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
