‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে বড় প্রভাব পড়বে না’
মাসুদ করিম, ঢাকা থেকে -
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বড় প্রভাব পড়বে না। ওয়াশিংটনের স্বার্থ সুরক্ষায় অভিন্ন বিষয়গুলোতে প্রায় এক রকম অবস্থাই থাকবে। তবে ট্রাম্পের কিছু প্রবণতা সম্পর্ককে প্রভাবিত করতে পারে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী হওয়ার কারণে রাজনীতি ও কৌশলগত দিকের চেয়ে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ তথা অর্থনৈতিক দিকগুলোর প্রতি তার আগ্রহ থাকবে বেশি। আগেরবার ট্রাম্প ক্ষমতায় থাকাকালে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছিলো যুক্তরাষ্ট্র। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র অধিত শুল্কারোপ করলে মার্কিন বাজারে বিকল্প হিসাবে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়তে পারে। ফলে ট্রাম্পের সময়টা বাংলাদেশের বাণিজ্যের জন্যে ইতিবাচক হতে পারে। রাজনীতির ক্ষেত্রে সম্পর্কের ধরণ কী হবে সেটা বোঝার জন্যে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে।
শেখ হাসিনার সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ ছিলো। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতায় যাবার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করার সুযোগ সৃষ্টি হয়। কারণ হিলারি ক্লিনটনসহ মার্কিন প্রশাসনের অনেকের সঙ্গে ইউনূসের সম্পর্ক ভাল। তবে তারা বেশিরভাগই ডেমোক্রেটিক পার্টির সমর্থক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রিপাবলিকান অনেক নেতার সঙ্গে ইউনূসের ভাল সম্পর্ক আছে। তিনি আশা প্রকাশ করেন যে, ট্রাম্পের আমলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ভাল হবে। বিশ^ নেতাদের সঙ্গে ইউনূসও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান অর্ন্তব্তীকালীন সরকারের সঙ্গে জো বাইডেন সরকারের যে সম্পর্ক ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় সেই উষ্ণ সম্পর্ক খুব বেশি থাকবে বলে মনে হয় না। এর কারণ প্রধান উপদেষ্টার সঙ্গে ডেমোক্র্যাট দলীয় হিলারি ও বিল ক্লিনটনের সঙ্গে সৌহার্দ ও বন্ধুত্ব ছিল। এই ধারাবাহিকতা জো বাইডেনও বজায় রেখেছিলেন। ড. মোহাম্মদ ইউনূস অন্তর্র্বতী সরকারের দায়িত্বভার গ্রহণের পর বাইডেন এবং যুক্তরাষ্ট্র সুন্দর সম্পর্ক বজায় রেখেছে। অনেকে মনে করছেন ট্রাম্পের ক্ষেত্রে কিছুটা ছন্দপতন হতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতিতে তেমন পরিবর্তন হয় না। ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের খুব বেশি পরিবর্তন হবে না। যুক্তরাষ্ট্র সেই সম্পর্ক আরও গভীর করার চেষ্টা চালাবে। বাংলাদেশের এখন ওয়েট অ্যান্ড সি অর্থাৎ অপেক্ষা করা এবং দেখা ছাড়া আপাতত কিছু করার নেই।
নির্বাচনের আগে ট্রাম্প এক টুইট বার্তায় কড়া ভাষায় বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে। সংখ্যালঘু নির্যাতনের কথা কমবেশি আলোচনা হলেও সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। বর্তমান সরকার তাকে ফেরত এনে আইনের মুখোমুখি করবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, ট্রাম্প সেটি স্বীকার করেন। এ বিষয়ে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে।
বাংলাদেশের অর্ন্তর্র্বতী সরকারের ওপর দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফেরায় ডোনাল্ড ট্রাম্পের তাগিদ থাকবে। গত ২ সপ্তাহে আমরা দেখেছি যে তারা বাংলাদেশের বিষয়ে স্পষ্ট ধারণা চাচ্ছিল। সেই কারণে আমার মনে হয় রিপাবলিকান পার্টি বা ডোনাল্ড ট্রাম্পের পার্টির একটা তাগিদ থাকবে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে।
ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক করতে চেষ্টা করবে। এই কারণে হয়তো আমরা যে উৎসাহটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্যাপারে সেটা হয়তো ভাটা পড়বে বা অতটা উৎসাহ থাকবে না। তার (ডোনাল্ড ট্রাম্প) দিক থেকে চায়না, ভারত ও রাশিয়ার মতো বড় দেশগুলোর বিষয়ে ব্যস্ত থাকবে। সেই জায়গায় হয়তো বাংলাদেশ যে অ্যাটেনশনটা চেয়েছিল সেটা নাও পেতে পারে। তাই আমাদের ওপর কী প্রভাব পড়বে সেটা বলা মুশকিল। কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমি মনে করি যে তারা হয়তো তাড়াতাড়ি রোডম্যাপ দেখতে চাইবে বা কবে বাংলাদেশে নির্বাচিত সরকার হতে যাচ্ছে জানতে চাইবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গণতান্ত্রিক চর্চা নিয়ে ডেমোক্র্যাটিক পার্টিতে যথেষ্ট সমালোচনা ছিল। ট্রাম্প সেই বিষয়টা সামনে আনবে না বরং চেষ্টা থাকবে একটা অর্থনৈতিক কাঠামো তৈরি করতে। এখন অপেক্ষা করতে হবে যে এটা (ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন) হলে তার কী প্রভাব দক্ষিণ এশিয়ার অন্য দেশের ওপর পড়বে।
যেহেতু সে (ডোনাল্ড ট্রাম্প) ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে খুবই স্পষ্ট ছিল এবং থামানোর ব্যাপার বারবার বলেছে সে থাকলে যুদ্ধ হতো না সেই জায়গায় একটা বড় পরিবর্তন আসার যথেষ্ট সম্ভাবনা আছে। ফিলিস্তিনের ব্যাপারে আমার মনে হয় একটা সুযোগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব পড়বে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রাতিষ্ঠানিক রাষ্ট্র। এটি ব্যক্তিনির্ভর কোনো রাষ্ট্র নয়। এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেই বিবেচনায় বাংলাদেশের সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত থাকবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে জানান তিনি। বুধবার যুগান্তরের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক একই থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র একটি বৈশ্বিক শক্তি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তারা বড় রাষ্ট্রগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বিশেষ করে রাশিয়া, চীন ও ভারত এসব দেশগুলো নিয়ে তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকবে। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্কের কোনো পরিবর্তন হওয়ার মতো তেমন কিছু দেখছি না।
ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের পর অভিবাসী নীতি নিয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত নিলে বাংলাদেশ একটু চাপে পড়বে। কারণ, বাংলাদেশের অনেকেই অবৈধভাবে আছেন। আবার অনেকেই এখনো নাগরিকত্ব পাওয়ার পর্যায়ে রয়েছেন।
নির্বাচনি প্রচারের সময়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে টুইট করেছিলেন, জেতার পরও সেই অবস্থান থাকবে কিনা এ বিষয়ে নাসিমা হায়দার বলেন, ওই টুইটটি তার নির্বাচনি প্রচারণার অংশ হতে পারে। এর বাইরে যদি চিন্তা করি, তাহলে সংখ্যালঘুদের বিষয়ে আমেরিকা ছোটখাটো স্টেটমেন্ট দিতে পারে। এর বাইরে হস্তক্ষেপ করবে না। এছাড়া প্রতিবেশী দেশ ভারত অফিশিয়ালি হিন্দু রাষ্ট্র না হলেও সেখানে হিন্দু সম্প্রদায় সংখাঘরিষ্ঠ। এ কারণে ভারতকে এ বিষয়ে নজর রাখতে ট্রাম্প বলতে পারেন।
সেন্টমার্টিন নিয়ে আমেরিকার সঙ্গে বর্তমান সরকারের কি হয়েছে তা আমরা নিশ্চিত নই। হাইপোথেটিক্যালি যদি ধরে নেই, সেন্টমার্টিন নিয়ে বর্তমান সরকারের সঙ্গে আমেরিকার কিছু একটা হয়েছে। ট্রাম্প জয়ী হওয়ায় এ বিষয়ে তিনি আগ্রহ দেখাতে পারেন, আবার নাও পারেন। সেন্টমার্টিনের বিষয়ে হয়তো রিপাবলিকানরা আপডেটেড না। ##
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
