যাদের কাঁধে ঝুলত রাইফেল তারাই এখন ফ্যাশন মডেল
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯
নতুন নতুন পোশাকে সজ্জিত মডেল কন্যারা। হেঁটে চলেছেন ফ্যাশন শোয়ের মঞ্চে। সামনে বিচারক ও দর্শকদের সমাগম। দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার রাজধানী বোগোটা শহরে গত সপ্তাহে একটি ফ্যাশন শো হয়ে গেল। সে আর কী এমন ব্যাপার? দুনিয়ার কত শহরেই তো রোজ কত ফ্যাশন শো হচ্ছে।
তবে মজার বিষয় হলো, যারা ওই ফ্যাশন শো-এর আয়োজন করেছেন তারা আগে গেরিলা যোদ্ধা ছিলেন। ফ্যাশন মডেল হিসেবে র্যাম্পে হেঁটেছেন এমন অনেক নারী, যাদের কাঁধে আগে ঝুলত স্বয়ংক্রিয় বন্দুক। তাদেরই একজন মেলিনা রেইয়েস।
তিনি বললেন, এই ফ্যাশন শোয়ের পোশাকগুলো তৈরি করেছি আমরা। সেই পুরুষ ও নারীরা যারা শান্তির জন্য বাজি ধরে আমাদের রাইফেল পিছনে ফেলে এসেছি। আমরা এভাবেই চলতে চাই। এভাবেই শান্তির পথে তারা চলতে পারবেন কি না, তা নিয়ে অবশ্য বড় রকমের সন্দেহ দেখা দিয়েছে।

গেরিলা যোদ্ধারা যখন ফ্যাশন শো’তে
ফ্যাশন অনুষ্ঠানটির নাম দেয়া হয় পাথালেরা। এটি স্প্যানিশ ভাষায় দুটি শব্দের মিলনে তৈরি, যাদের একটির অর্থ শান্তি এবং অন্যটির অর্থ ক্যাটওয়াক। মানে দুইয়ে মিলে শিরোনামের মানে দাঁড়ায় শান্তির জন্য ক্যাটওয়াক।
এসময়, মডেলদের হাতে ধরা ছিল এক একটি প্ল্যাকার্ড, তাতে ছোট ছোট নানান বাক্য বা শব্দগুচ্ছ লেখা। কোনোটির মানে, আমরা মেনে চলছি। কোনোটিতে বলা হয়েছে, প্রত্যেকে শান্তির জন্য। কোথাওবা ফ্যাশন একটি রাজনৈতিক কাজ।
কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়েছে এফএআরসি- কলম্বিয়ার বৈপ্লবিক সশস্ত্র বাহিনী। বহু রক্তক্ষয় এবং ধ্বংসকাণ্ডের পরে ২০১৬ সালে সরকারের সঙ্গে তাদের এক শান্তিচুক্তি হয়। যোদ্ধারা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করে। নানা ধরনের কাজে যোগ দেয় তারা। তাদেরই একটি অংশ ফ্যাশন ব্যবসায় ঢোকে।

ফ্যাশন মডেল
কলম্বিয়ায় সরকার পরিবর্তনের পরে সম্প্রতি এফএআরসি শান্তি চুক্তি বাতিল করার কথা জানিয়েছে, তাদের অভিযোগ- নতুন সরকার চুক্তির শর্ত লঙ্ঘন করছে। বিশেষ করে গ্রামাঞ্চলে যে সংস্কারের প্রতিশ্রুতি চুক্তিতে ছিল, তা মানছে না। অর্থাৎ, ভূতপূর্ব যোদ্ধারা আবার জঙ্গলে ফিরে যেতে পারেন, সূচসুতোর বদলে হাতে তুলে নিতে পারেন বারুদগন্ধী কারবাইন।
উক্ত অনুষ্ঠানের, ফ্যাশন ডিজাইনার আনখেলা মারিয়া এররেরা। তিনি কলম্বিয়ার পার্বত্য এলাকার ইকোনোন্থোর ত্রিশজন গেরিলা যোদ্ধাকে প্রশিক্ষণ দেন। তার কথায়, আমাদের তৈরি করা পোশাক শান্তির বার্তা বহন করে। কিছু পোশাক তৈরি করেছেন প্রাক্তন যোদ্ধারা।
তবে, তাদের পাশাপাশি হাতে হাত মিলিয়ে কাজ করেছেন বিদ্রোহীদের আক্রমণে নিহত মানুষের পরিজন। তাই আমাদের কাজের মধ্যেই রয়েছে ক্ষমা এবং পুনর্মিলনের বাণী স্থানীয় কলেজের ছাত্রছাত্রীদের সাহায্যেই রাজধানীতে ওই ফ্যাশন শো আয়োজন করেন তারা। কয়েক শো মানুষের সামনে তারা দেখালেন নিজেদের সৃষ্টি।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
