যমুনা ফিউচার পার্কে জমে উঠেছে শেষ মুহূর্তের বেচাকেনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪
বছর ঘুরে আবার দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। জমে উঠেছে দেশের ঈদ-বাজার। দেশের অন্যান্য মার্কেটগুলোর মতো রাজধানীর যমুনা ফিউচার পার্কে জমে উঠেছে শেষ মুহূর্তের বেচাকেনা। ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে অনেক প্রতিষ্ঠান। এছাড়া শনিবার (৬ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সকাল থেকেই পছন্দের জামা-কাপড় কেনাকাটায় ব্যস্ত সময় পাড় করছেন ক্রেতারা।
বিক্রেতারা জানিয়েছেন, বিকেল ও সন্ধ্যা নাগাদ যমুনায় ক্রেতাদের ভিড় আরও বাড়বে। রোববারও (৭ এপ্রিল) ক্রেতাদের চাপ থাকবে। তাই শেষ মুহূর্তে ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছেন বিক্রেতারা।
শনিবার সকাল থেকে ঈদসামগ্রী কিনতে ক্রেতারা যমুনায় আসতে শুরু করেন। দুপুর নাগাদ শপিং মলের ভিড় দেখা গেছে। এর মধ্যে শাড়ি, জামা-কাপড়, জুতা, গহনা, ঘড়ি, কসমেটিকস পণ্যের শোরুমে ক্রেতাদের উপস্থিতি বেশি। আর যেসব শোরুমে ছাড় বেশি চলছে, সেখানে বেচাবিক্রি বেশি দেখা গেছে।
স্কুল পড়ুয়া ছেলে-মেয়েদের নিয়ে যমুনায় কেনাকাটা করতে আসছেন বনশ্রীর বাসিন্দা জহিরুল ইসলাম। আলাপকালে তিনি বলেন, ‘ঈদে নতুন জামাকাপড় কেনার জন্য আসছি। এখন ছেলের জন্য পাজামা-পাঞ্জাবি ও পেন্ট কিনবো। মেয়ের জন্য থ্রি-পিস কিনবো। তারপর স্ত্রীর জন্য শাড়ি ও নিজের জন্য একটা পাঞ্জাবি কিনবো।’
কালাচাঁদপুরের বাসিন্দা নজরুল ইসলাম। নিজের জন্য একটা পাঞ্জাবি কিনতে এক শোরুম থেকে আরেক শোরুমে ছুটছেন। আলাপাকালে তিনি বলেন, ‘রমজানের প্রথম দিকেই পরিবারের সবার জন্য জামা-কাপড় কিনেছি। ঈদ করার জন্য দুইদিন আগে তারা গ্রামের বাড়িতে গেছে। এখন নিজের জন্য একটা পাঞ্জাবি দেখছি। এক শোরুম থেকে আরেক শোরুমে ঘুরছি। নিজের বাজেটের মধ্যে পেলে কিনবো।’
প্রথম রমজানে যমুনা ফিউচার পার্কে বাচ্চাদের জামা-কাপড়ের নিয়ে শোরুম চালু করেছে রিদজানিয়া। এখানে ৬ মাস থেকে ১২ বছরের শিশুদের হরেক রকম ডিজাইনের জামা-কাপড় রয়েছে। জানতে চাইলে রিদজানিয়ার ব্যবস্থাপক কামরুল হাসান মাহবুব বলেন, ‘আমাদের শোরুমে প্রধান আকর্ষণ বাচ্চাদের জামা। সব কটি জামা খুবই সফট, গরমে খুবই আরাম। ৯৫০ থেকে ১৮০০ টাকায় তা বিক্রি হচ্ছে। তবে নতুন শো রুম হওয়ায় বেচাবিক্রি কিছুটা কম। আগামীতে শোরুমের পরিচিতি বাড়লে বিক্রি বাড়বে বলে আশা করি।
ছেলেদের শার্ট, পেন্ট, পোলো শার্ট সবধরনের জামা-কাপড়ের পসরা সাজিয়েছে এমব্রেলা। এখানে ৬ মাস থেকে ১২ বছরের শিশু ও বড়দের সবধরনের জামা-কাপড় রয়েছে। এর মধ্যে অনেক পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে তারা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পারভেজ আহমেদ বলেন, আমাদের এক শোরুমে সব বয়সী ক্রেতাদের জামা-কাপড় রয়েছে। বিশেষ পণ্য ছাড়ও চলছে। ফলে রমজানের শুরু থেকে বেচাবিক্রি ভালোই চলছে।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
