যতদিন ক্রিকেটটা উপভোগ করবো, আলস্য আসবে না ততদিন খেলব : রাজ্জাক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯
বাংলাদেশের ক্রিকেটের একটা কঠিন সত্য বেরিয়ে এসেছে আব্দুর রাজ্জাকের মুখ থেকে। কী সেই সত্য? তা হলো, ত্রিশ বছরে পা রাখলেই কাউকে কাউকে ফিটনেসের অজুহাতে বাইরে ফেলে দেয়া হয়। বলা হয় তার বডি মুভমেন্ট স্লো, ফিল্ডিং ভালো না, বিশটি রান অতিরিক্ত দিয়ে দেন, দৌঁড়াতে পারেন কম।
এভাবেই ক্যারিয়ারের প্রদীপ প্রায় নিভে গেছে শাহরিয়ার নাফিস, তুষার ইমরান, নাঈম ইসলাম, অলক কাপালি, আব্দুর রাজ্জাকদের। এরা সবাই যে শুধু ফিটনেসের ঘাটতির কারণে বাদ পড়েছেন তেমন নয়, কেউ কেউ হয়তো অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণেও সাময়িকভাবে বাদ পড়েছিলেন। কিন্তু সেভাবে আর ফিরতে পারেননি।
ওপরে যাদের কথা বলা হলো তাদের প্রায় সবাই বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন। কিন্তু ভাগ্যের দরজা আর খোলেনি। বয়স হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, বডি মুভমেন্ট স্লো, ফিটনেস কম- এই অজুহাতে তাদের আর সে অর্থে বিবেচনায় আনা হয়নি।
কিন্তু জাগোনিউজের সঙ্গে আলাপে আব্দুর রাজ্জাক পরিষ্কার জানিয়ে দিলেন তিনি যখন ৩০-৩১ বছর বয়সে সবচেয়ে পরিণত হয়েছিলেন, ঠিক তখনই তাকে বাদ দেয়া হয়েছে- সেই ধোঁয়া তুলে।
তাই তো ৪০০ উইকেট শিকারের আনন্দের মাঝেও মুখে সে মনোকষ্টের কথা, ‘আসলে দুঃখের কথা কি বলবো? কাকে দুষবো? আমার কারো বিপক্ষে কোন অভিযোগ নেই। তবে একটা বড় দুঃখবোধ আছে। তাহলো, আমি যখন পরিণত হয়েছি, যখন প্রথম মনে হলো, আমি কি? আমার সীমাবদ্ধতা কোথায়? আমার শক্তি ও সামর্থ্যের জায়গাটাই বা কি? কখন কোথায় কি করতে হবে- ঠিক তখনই ছুড়ে ফেলে দেয়া হলো। আমি বাদ পড়লাম। এটা যে কত বড় মানসিক যন্ত্রণা, বলে বোঝাতে পারবো না! আমার আর কোন চাওয়া-পাওয়া নেই। তবে আমি চেয়েছিলাম এমন কিছু করে যাই, তাতে সবাই আমাকে মনে রাখবে।’
আর কতদিন খেলতে চান রাজ্জাক? তার শেষ কথা, ‘যতদিন ক্রিকেটটা উপভোগ করবো ততদিন মাঠে থাকার ইচ্ছে আছে। এখনকার মত যতদিন প্র্যাকটিসে যেতে মন চাইবে, অনুশীলন ও ম্যাচ খেলার জন্য আগের মত ভোরে উঠতে পারবো, এতটুকু আলস্য আসবে না এবং শরীর ও মন বাঁধা হয়ে দাড়াবে না- ততদিন খেলে যাব।’
ক্রিকেটাররা সাময়িকভাবে অফফর্মে থাকবেন আবার নিজেকে ঝালাই করে জাতীয় দলেও ফিরবেন। কিন্তু ত্রিশ বছরের বেশি হয়ে গেছে, ফিটনেস কম- এই অজুহাতে সিনিয়র ক্রিকেটারদের বাদ দিতে গেলে কিন্তু একসময় কিছুই থাকবে না। এ মানসিকতার পরিবর্তন দরকার।
আবহাওয়া-জলবায়ু এবং প্রকৃতি ও জন্মগতভাবে বাঙালিরা কী খুব ফিট? একজন ক্যারিবিয়ান, দক্ষিণ আফ্রিকান, অস্ট্রেলিয়ান, ইংলিশ, কিউই, আফগান কিংবা পাঞ্জাবিদের সাথে শারীরিক শক্তিতে বাঙালি সবসময়ই পিছিয়ে।
ফর্মের তুঙ্গে সৌরভ গাঙ্গুলিও শচিন, শেবাগ, যুবরাজ, দ্রাবিড়দের চেয়ে স্লথ ছিলেন। ভারতীয় দল যখন রানিং করতো তখন ফর্মের তুঙ্গে থাকা গাঙ্গুলিকে বহরে অনেকের পেছনে থাকতেই দেখা যেত। তাই বলে তাকে কিন্তু বাদ দেয়া হয়নি। কাজেই একটু বয়সে শরীর ভারী হয়ে গেলে তাকে বাদ দিতে হবে, তার পারফরম্যান্স আর বিবেচনায় আসবে না- এমন মানসিকতার পরিবর্তন দরকার।
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
