ম্যানচেস্টার ডার্বিতে জিতে শীর্ষে ম্যানসিটি
খেলা ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
ম্যানচেস্টার ডার্বির দিকে তাকিয়ে ছিল লিভারপুল। কারণ এই এক ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে তিন দলের উপর। ম্যানসিটি হারলে শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে লিভারপুলের। আর ম্যানইউ হারলে শীর্ষে উঠবে ম্যানসিটি। কিন্তু শেষ পর্যন্ত অল রেডস সমর্থকদের হতাশায় পুড়িয়েছে ম্যানসিটি। পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পেপের দল।
এই জয়ের পর প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য এখন ম্যানসিটির হাতেই। ৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওলার দল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। অর্থাৎ শেষ তিন ম্যাচ জিতলেই টানা দ্বিতীয়বারের জন্য প্রিমিয়ার লিগ শিরোপা উঠবে স্কাই ব্লুজদের হাতে।
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে সিটির দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। এর আগে প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল অবশ্য ইউনাইটেডই। তবে পল পগবা, ফ্রেডরা স্বাগতিক সমর্থকদের উল্লাসের উপলক্ষ এনে দিতে পারেননি।
টটেনহামের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শিরোপা স্বপ্ন শেষ ম্যানসিটির। তাই ম্যানসিটির পুরো মনোযোগ এখন লিগ শিরোপার দিকে। শিরোপার জন্য তারা কতটা মরিয়া কাল ভালোভাবেই টের পেয়েছে ম্যানইউ। ম্যাচ হারার পর ম্যানইউর কোচ সুলশারের সরাসরিই স্বীকার করেছেন, ম্যানসিটির সঙ্গে টক্কর দেওয়ার সামর্থ্য তাদের নেই!
এভারটনের কাছে বিধ্বস্ত হওয়া একাদশে পাঁচ-পাঁচটি পরিবর্তন এনে ডার্বিতে অভিযান শুরু করেন সুলশার। ম্যানইউ ফুটবলারদের বাড়তি উদ্যম প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগও এনে দেয়। কিন্তু ফিনিশিংয়ে দক্ষতার অভাব, সর্বোপরি বিপক্ষ গোলরক্ষকের তৎপরতায় গোলের দেখা পায়নি রেড ডেভিলসরা।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪ মিনিটেই ওল্ড ট্রাফোর্ডকে কাঁদিয়ে সিটিকে এগিয়ে দেন বার্নার্ডো সিলভা। ডি-বক্সের বাইরে ডান দিকে সতীর্থের বাড়ানো বল পেয়ে ভেতরে ঢুকে একজনকে কাটিয়ে বাঁ পায়ের শটে পোস্ট ঘেঁষে জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার। সম্প্রতি ইংল্যান্ডের বিশ্বখ্যাত ফুটবল সাময়িকী ‘ফোর ফোর টু’র বিচারে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা খেলোয়াড় হয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার। যা তার অবিশ্বাস্য ফর্মে থাকার স্বাক্ষ্যই দেয়।
এর ১২ মিনিট পর আবারও ম্যানইউর মাঠে সিটির গোল উৎসব। এবার গোল করেন জার্মান তরুণ লেরয় শেন। রাহিম স্টার্লিং নিজেদের সীমানা থেকে বল টেনে নিয়ে ডি-বক্সের সামনে বাঁ দিকে পাস দেন সানকে। একটু ভেতরে ঢুকেই বাঁ পায়ের জোরালো শট নেন জার্মান ফরোয়ার্ড। গোলরক্ষক ডেভিড ডি গিয়ার পায়ে লেগে বল জালে জড়ায়।
দুই গোলের পর ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় সিটি। শেষ পর্যন্ত আর ব্যবধান না বাড়লেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে কোনো সমস্যা হয়নি ‘সিটিজেন’দের। এ পরাজয়ের ফলে এভারটনের পর ডার্বি হেরে লিগে প্রথম চারে শেষ করার বিষয়টি এখন প্রশ্নের মুখে। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে তারা। ৩৫ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে চারে চেলসি।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
