ম্যান ইউ’র মাঠে জয় খরা কাটলো বার্সার
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
ইউরোপীয় ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে অবশেষে জয় খরা কাটলো বার্সেলোনার। ইংলিশ ক্লাবটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে আরনেস্তো ভালভেরদের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে শেষ আটের প্রথম লেগে ১-০ গোলে জিতে কাতালান ক্লাবটি। এই মাঠে স্বাগতিকদের সঙ্গে আগের চারবারের দেখায় দুবার হেরেছিল বার্সেলোনা, অন্য দুটি ড্র।
ঘরের মাঠে শুরুতে রক্ষণাত্মক ফুটবল খেললেও বেশিক্ষণ নিজেদের জাল অক্ষত রাখতে রাখতে পারেনি ইউনাইটেড। দ্বাদশ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা।
সতীর্থের উঁচু করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে চিপ শটে ডান দিকে সুয়ারেসকে বাড়ান মেসি। আর উরুগুয়ে স্ট্রাইকারের হেডে বল ডিফেন্ডার লুক শ’র গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়। অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান, তবে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।
৩১তম মিনিটে ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের ট্যাকলে নাকে আঘাত পান মেসি। রক্ত পড়তে দেখা যায় বার্সেলোনা অধিনায়কের নাক থেকে। তবে সমর্থকদের দুশ্চিন্তা দূর করে সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে মাঠে ফেরেন তিনি।
গোল খাওয়ার পর নিজেদের ঘর সামলে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলায় মনোযোগ দেয় স্বাগতিকরা। তবে সুবিধা করতে পারেনি তারা। উল্টো ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান ফিলিপে কৌতিনহো। তবে ডি-বক্সে অরক্ষিত ব্রাজিলিয়ান মিডফিল্ডারের নেওয়া শট পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ দে হেয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনার রক্ষণে চাপ বাড়ায় ইউনাইটেড। ৫১তম মিনিটে ভালো সুযোগও পেয়েছিল তারা; কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে ভলিতে উড়িয়ে মারেন মার্কাস র্যাশফোর্ড।
৬৫তম মিনিটে ব্যববধান দ্বিগুণ করার আরেকটি সুযোগ নষ্ট করেন সুয়ারেস। ছোট ডি-বক্সের ডান দিক থেকে তার কোনাকুনি শট লাগে পাশের জালে।
শেষ দিকে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে উলে গুনার সুলশারের দল। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। পুরো ম্যাচে লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি দলটি।
আগামী মঙ্গলবার বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে হবে ফিরতি পর্ব। সেখানে ড্র করলেই শেষ চারের টিকেট পাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
দিনের আরেক মাচে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের মাঠ থেকে ১-১ ড্র করে ফিরেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
