‘ম্যাচ না খেললেও আইপিএলে অনুশীলনটা কাজে দেবে সাকিবের’
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
তিনি নিজে বিকেএসপির ছাত্র, বিকেএসপিতে পড়তে পড়তেই জাতীয় পর্যায়ে ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ। পরে খেলা ছেড়ে বিকেএসপির ক্রিকেট প্রশিক্ষক হিসেবে কাজও করেছেন বেশ কয়েকবছর। তার সহধর্মিনীও বিকেএসপিরই সিনিয়র শিক্ষক। সে সুবাদে থাকেন বিকেএসপির টিচার্স কোয়ার্টারেই।
তাই বিকেএসপিতে খেলা হলে নিয়মিতই দেখা মেলে মোহাম্মদ সালাউদ্দিনের। আর এবার যেহেতু তার দল গাজী গ্রুপ সুপার লিগে নেই। তাই কাল রাতে হায়দরাবাদ থেকে ফিরে ক্লান্তি থাকলেও আজ বিকেএসপির তিন নম্বর মাঠে চলে এলেন ম্যাচের প্রথম ঘণ্টায়।
সেখানেই জাগোনিউজের সঙ্গে একান্তে কথা বলেন সালাউদ্দিন। কথোপকথনের পুরোটা জুড়েই ছিলো সাকিব আল হাসানের আইপিএল বিষয়ক খুঁটিনাটি এবং তার সঙ্গে হায়দরাবাদে সালাউদ্দিনের ৮-৯ দিনের অনুশীলনের গল্প। এছাড়াও তিনি কথা বলেছেন সাকিব আল হাসানের বর্তমান অবস্থা প্রসঙ্গেও।
প্রশ্ন ছিলো, আপনি আসলে টিম প্র্যাকটিসের বাইরে কী করলেন সেখানে? কতদিন কাজ করলেন সাকিবের সঙ্গে? সালাউদ্দিনে উত্তর, ‘আমি ৯ দিন হায়দরাবাদে ছিলাম। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ছিলাম। আইপিএলের একটা দলের পাশাপাশি ৭টা নেট প্র্যাকটিসের উইকেট। সেখানে যেমন উইকেট, তাতে এক সপ্তাহ অনুশীলন করলেই যেনো একজনের জন্য ঢের বেশি। কারণ আপনি যেমন চান সেখানে সবধরনের উইকেটই রয়েছে।’
তাহলে আপনি মূলত সাকিবের সঙ্গে কী নিয়ে কাজ করেছেন। সালাউদ্দিন নিচু কণ্ঠের জবাব, ‘আমি মূলত ব্যাটিং নিয়ে কাজ করেছি। সাকিবের বোলিং নিয়ে তেমন কাজ করতে হয় না। কারণ বোলিংটা ওর সহজাত। সাকিব এমন মানের বোলার যে এক-দুই বলের পরই ব্যাটসম্যানের মতিগতি দেখে নিজের করণীয়টা বুঝে ফেলে। তার বোলিং ভ্যারাইটি এবং মেধা- দুইটাই অনেক বেশি। প্রয়োজনে বৈচিত্র আনা এবং ব্যাটসম্যানকে আটকে রাখার কাজটা ভালোই পারে।’
তিনি আরও বলেন, ‘সাকিব বেশ ছন্দে আছে। শারীরিকভাবেও ৫-৭ ওজন কমিয়ে এনেছে। মানসিক-শারীরিক উভয়দিকেই দুর্দান্ত অবস্থায় রয়েছে ও। তাই আমি ব্যাটিং নিয়েই কাজটা করেছি বেশি। ব্যাটিংয়ের সময় আমি মূলত সাকিবের শটের ভাণ্ডার আরও বাড়ানো যায় কিনা সেটা নিয়ে কাজ করেছি। সবচেয়ে বেশি কাজ করেছি ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ইয়র্কার লেন্থ এবং ব্লক হোলে আসা বলগুলোর বিপক্ষে ওর ব্যাটিং পারদর্শিতা বাড়ানোর কাজ করেছি।’

আইপিএলে ম্যাচ না খেললেও অনুশীলন করার সুযোগটাও কম কিছু নয় হিসেবেই মনে করছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘যে যাই ভাবুন আর বলুন না কেন, আমার কাছে মনে হয় সাকিব আইপিএলে ম্যাচ না খেললেও, আমি যাওয়ার আগেই যে প্র্যাকটিসে ছিলো সেটাও কম নয়, অনেক। সেখানে অনুশীলনের যেসব সুবিধার কথা বললাম, সেটা আমাদের দেশে কল্পনাও করা যায় না। পরে আমি যে ৮-৯ দিন কাজ করলাম সেটাও ভালো গেছে। সবমিলিয়ে মনে হয় সাকিব দারুণ ছন্দে আছে। আমার বিশ্বাস সে আইপিএলে কোনো ম্যাচ না খেললেও বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুতই রয়েছে।’
বিশ্বমানের পারফর্মার বাড়ানোর তাগিদ দিয়েছেন ভিভিএস লক্ষণ
হায়দরাবাদের হেড কোচ টম মুডি এবং ব্যাটিং কনসালটেন্ট ভিভিএস লক্ষণের সঙ্গে কথা বলেছেন সালাউদ্দিন। ভাবা হচ্ছিলো এমন দুইজন বিশ্বমানের প্রশিক্ষক ও বড় ব্যাটসম্যানের মতো ব্যাটিং কোচ থাকার পরে সালাউদ্দিনের উপস্থিতি কীভাবে নেবে হায়দরাবাদের কোচিং স্টাফ বা টিম ম্যানেজম্যান্টরা।
এ বিষয়ে সালাউদ্দিনের হাসিমুখে জবাব, ‘আমাকে ওরা অত্যন্ত ভালোভাবে বরণ করে নিয়েছে। টম মুডির কথা হলো সাকিব যেভাবে তোমার সঙ্গে থাকতে, কথা বলতে এবং ক্রিকেটীয় কর্মকাণ্ড শেয়ার করতে স্বচ্ছন্দ বোধ করে, তাই তোমার উপস্থিতিটা মনে হয় সে মন থেকেই উপভোগ করবে। তাকে উদ্বুদ্ধ করা এবং মানসিকভাবে চাঙা রাখাটাই তোমার কাজ।’
তিনি আরও বলেন, ‘লক্ষণের মূল্যায়ন হলো সাকিব আসলে বিশ্বমানের পার্ফরমার এবং সন্দেহাতীতভাবেই বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে সারাবিশ্বে নিজের মেধা-প্রজ্ঞার প্রমাণ দিয়ে থাকে। তার মতো খেলোয়াড়কে এখন মানসিকভাবে ঠিক রাখাটাই মূলত প্রধান কাজ। এর বাইরে তেমন কাজ করার প্রয়োজন নেই। এছাড়াও বাংলাদেশ ক্রিকেটের ব্যাপারে লক্ষণের অনুধাবন হলো বিশ্বমানের পারফর্মার কম আমাদের। এদিকে আমাদের আরও উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন লক্ষণ।’
উল্লেখ্য, সাকিব আল হাসানের অনুরোধে তার সঙ্গে একান্ত অনুশীলনের জন্য গত ১৩ এপ্রিল হায়দরাবাদ গিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে সাকিবের খরচেই ১০ দিন থেকে গতকাল রাত সোয়া ৮টায় দেশে ফিরে এসেছেন সালাউদ্দিন। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিলো সাকিবকে সঙ্গে নিয়েই ফিরবেন সালাউদ্দিন। তবে হায়দরাবাদ কর্তৃপক্ষের চাওয়া মোতাবেক ২৮ এপ্রিল দেশে ফিরবেন সাকিব।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
