মোদীকে কংগ্রেসে আমন্ত্রণ জানালেন চাকশ্যুমার
প্রকাশিত: ১০ জুন ২০২৩
আজকাল রিপোর্ট
চলতি মাসের ২১ তারিখ যুক্তরাষ্ট্র সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরআগে একাধিকবার আমেরিকায় এলেও এটিই হবে মোদীর প্রথম রাষ্ট্রীয় সফর। এদিকে, ভারতীয় প্রধানমন্ত্রীকে আবারও মার্কিন কংগ্রেসে আমন্ত্রণ জানিয়েছেন সিনেটের মেজোরিটি লিডার চাকশ্যুমার।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আমেরিকার সংসদে দ্বিতীয়বারের জন্য বক্তব্য রাখবেন মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার পাশাপাশি, আমেরিকার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন মোদী। যোগ দেবেন বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেন আয়োজিত নৈশভোজের আসরেও। বাইডেন প্রশাসন সূত্রের খবর, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আমেরিকার সংসদে দ্বিতীয় বারের জন্য বক্তব্য রাখবেন মোদী। মোদীর সঙ্গে বাইডেনের আলোচনায় কোন বিষয়গুলি অগ্রাধিকার পাবে, তা স্পষ্ট করে দিয়েছে হোয়াইট হাউস।
বাইডেন প্রশাসনের প্রেস সচিব ক্যারিন জাঁ পিঁয়ের জানিয়েছেন, আমেরিকা এবং ভারতের মধ্যে বোঝাপড়াকে আরও জোরদার করার জন্য, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে অবাধ এবং মুক্ত রাখার জন্য আলোচনায় বসবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। এ ছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্র নিয়েও বাইডেন এবং মোদী আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব।
ক্যারিনের কথায়, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ এবং মুক্ত রাখার উদ্দেশে প্রয়োজনীয় পদক্ষেপ করার বিষয়ে তো বটেই, প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়কেও আলোচনায় অগ্রাধিকার দেওয়া হবে।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, এখনই তার পক্ষে এর বেশি কিছু বলা সম্ভব নয়। আমেরিকা এবং ভারতের পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করে ক্যারিন বলেন, ‘ভারত আর আমেরিকা এমনই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ যে, মনে হয় ভারতীয় এবং আমেরিকানরা একসঙ্গেই আছেন।’
বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে একাধিক কারণে মোদী এবং বাইডেনের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের ‘নিরপেক্ষ’ ভূমিকায় এবং ভ্লাদিমির পুতিনের দেশ থেকে অপরিশোধিত তেল কিনে যাওয়ার সিদ্ধান্তে খুশি নয় আমেরিকা। আবার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসন রুখতে ভারতকে প্রয়োজন আমেরিকার। জি৭ বৈঠকে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া-কোয়াড গোষ্ঠীভুক্ত চার দেশের রাষ্ট্রপ্রধানদের সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতের পর আবারও বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মোদী।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন নরেন্দ্র মোদী। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হলেও, সেগুলো রাষ্ট্রীয় সফর ছিল না। প্রধানমন্ত্রী হিসেবে গত ৯ বছরের মধ্যে এটাই হবে যুক্তরাষ্ট্রে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর। এর আগে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
রাষ্ট্রীয় সফরকে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় এবং সফরগুলো প্রায়ই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় পরিপূর্ণ থাকে। যুক্তরাষ্ট্রে এই আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে ‘ফ্লাইট লাইন’ অনুষ্ঠান (যেখানে সফররত রাষ্ট্রপ্রধানকে বিমানবন্দরে অবতরণের পরই টারমাকে অভ্যর্থনা জানানো হয়), হোয়াইট হাউসের অভ্যর্থনা অনুষ্ঠান, হোয়াইট হাউসের নৈশভোজ, কূটনৈতিক উপহার বিনিময়, ব্লেয়ার হাউসে সময় কাটানোর আমন্ত্রণ (ব্লেয়ার হাউস হলো পেনসিলভেনিয়া অ্যাভিনিউজুড়ে মার্কিন প্রেসিডেন্টের অতিথি ভবন) ও ‘ফ্লাগ স্ট্রিট লাইনিং’।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
